16/10/2026
প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ,
Ingenious Quiz Carnival 6.0 নিয়ে তোমাদের অনেকেই আমাদের Final Decision এর জন্য অপেক্ষা করছো। তাই পুরো বিষয়টি transparent ভাবে তোমাদের জানানো প্রয়োজন বলে আমরা মনে করছি।
শুরু থেকেই আমাদের Event Description এবং প্রতিটি পোস্টে স্পষ্টভাবে বলা হয়েছে, Ingenious Quiz Carnival 6.0 সম্পূর্ণ Online এ Google Form এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং কোনো Offline Round থাকবে না।
তবে, সম্প্রতি বেশ কিছু শিক্ষার্থী এবং অভিভাবক Online Exam এর transparency নিয়ে আমাদের কাছে প্রশ্ন তুলেছেন। একটি student platform হিসেবে তোমাদের concerns এবং opinions কে আমরা সবসময় গুরুত্ব দেই। তাই, বিষয়টি নিয়ে আমরা নতুন করে চিন্তা করেছি এবং তোমাদের জন্য আরও transparent একটি alternative তৈরি করার চেষ্টা করেছি।
আমরা অনেকভাবেই বোঝানোর চেষ্টা করেছি যে, আমাদের দেওয়া MiniBook থেকেই সম্পূর্ণ preparation নেওয়া যাবে এবং যারা ভালোভাবে প্রস্তুতি নিবে, তারা খুব অল্প সময়ের মধ্যেই exam complete করতে পারবে। এরপরও, যেহেতু অনেকের মধ্যে online transparency নিয়ে concern থেকেই যাচ্ছিল, তাই আমরা একটি Offline Exam আয়োজনের possibility নিয়ে কাজ শুরু করি।
আমাদের পরিকল্পনাটি ছিল এমনঃ
• প্রথমে ৩০ অক্টোবর Online Exam
• Online Result থেকে প্রতিটি Category এর Top Performers (৩০-৫০ জন) নির্বাচন করা।
• এরপর একটি Reputed Private University তে Offline Final Round এর আয়োজন করা।
• University Teachers/ Academics এর সহযোগিতায় result verification করা।
Online Exam এ একই score এর কারণে অনেক deserving participant বাদ পরে যেতে পারে, এই বিষয়টি বিবেচনা করে আমরা পরবর্তীতে প্রতি category থেকে ১০০ জন করে মোট ৩০০ জনকে Offline Round এ নেওয়ার পরিকল্পনা করি।
এখানেই Offline Plan এর সবচেয়ে বড় difference ছিল।
Event Description অনুযায়ী প্রতিটি category তে Best 10 করে, অর্থাৎ মোট ৩০ জনকে prize দেওয়ার কথা। কিন্তু Offline Round আয়োজন করা হলে আমরা পরিকল্পনা করেছিলাম Offline Round এ অংশগ্রহণকারী প্রায় ৩০০ জনকেই বিভিন্ন gifts দেওয়ার। যেমনঃ
• Certificate
• Medal
• Notebook
• T-Shirt
• Gifts
কারণ, আমরা চাইনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে একজন শিক্ষার্থী অনেক কষ্ট ও খরচ করে ঢাকায় এসে মনে করুক, “আমি এখানে এসে কিছুই পেলাম না"।
তাই আমরা আরও একটি বিষয় মাথায় রেখেছিলাম, যারা দূর-দূরান্ত থেকে আসবে, তাদের যেন বারবার ঢাকায় আসতে না হয়।
আমাদের পরিকল্পনা ছিল শুক্রবার Offline Exam আয়োজন করা। Exam শেষে জুম্মা এর জন্য break, এরপর খাবারের ব্যবস্থা এবং একই দিন বিকেলে Prize Giving Ceremony আয়োজন করা।
অর্থাৎ, একদিনেই Exam → Verification → Food → Prize Giving Ceremony। যেন, তোমাদের আবার আলাদা করে Prize Ceremony এর জন্য ঢাকায় আসতে না হয়।
এতে আমাদের আয়োজনের cost অনেক বেড়ে গেলেও, আমরা transparency এবং participant experience কে priority দিতে চেয়েছিলাম।
এমনকি আমাদের পরিকল্পনায় ছিলঃ
• Education Ministry থেকে একজন distinguished guest আমন্ত্রণ
• শিক্ষাবিদদের উপস্থিতি
• Media coverage
• Winners এবং guardians এর interview
• Winners দের ছবি এবং achievement coverage
• দূর থেকে আসা participants এর guardians 'দেরও অনুষ্ঠানে আমন্ত্রণ
আমরা চেয়েছিলাম Ingenious Quiz Carnival 6.0 শুধু একটি quiz না হয়ে, তোমাদের জন্য একটি memorable experience হোক।
এরপর আমরা পরপর ৩টি post এর মাধ্যমে তোমাদের মতামত জানতে poll দিয়েছি।
তোমাদের ভোটের ফলাফল:
70% — Online Exam
30% — Offline Exam
তাই তোমাদের মতামতকে সম্মান করে আমরা Offline Plan থেকে সরে আসছি।
অনেকেই হয়তো ভেবেছিলে, Online Exam poll এ এগিয়ে থাকায় তোমরা একটি বড় সুবিধা পাচ্ছো। কিন্তু আমাদের Offline Plan এ আসলে তোমাদের জন্য আরও বড় opportunity রাখা হয়েছিল। কারণ সেখানে Top 10 এর পরিবর্তে প্রায় ৩০০ জন participant এর জন্য gifts এবং recognition এর পরিকল্পনা ছিল।
তবুও, আমরা বুঝতে পারছি, অনেকের জন্য ঢাকায় এসে Offline Exam দেওয়া additional travel cost, time এবং effort এর বিষয়। যেহেতু শুরু থেকেই আমরা Online Exam ঘোষণা করে এসেছি, তাই শেষ মুহূর্তে সেই structure পরিবর্তন করাও সবার জন্য fair নাও হতে পারে।
Online Exam নিয়ে তোমরা বিভিন্ন platform-এর suggestion দিয়েছো, Zoom, Google Meet, video call, StreamYard ইত্যাদি। আমরা আগেও কিছু event এ StreamYard এর মাধ্যমে live exam পরিচালনা করেছি। কিন্তু সেখানে network disconnection, delayed answers, technical issues এবং অন্যের assistance নেওয়ার মতো কিছু practical challenges আমরা পেয়েছি।
তাই সবদিক বিবেচনা করে আমাদের জন্য Google Form ই সবচেয়ে practical এবং accessible option মনে হয়েছে। আর যেহেতু শুরু থেকেই আমরা Google Form এর মাধ্যমে exam নেওয়ার কথা announce করেছি, তাই এই সিদ্ধান্তেই আমরা থাকছি।
তোমাদের feedback এবং poll এর result বিবেচনা করে Ingenious Quiz Carnival 6.0 এর event structure এ আর কোনো পরিবর্তন আনা হচ্ছে না। অর্থাৎ, সম্পূর্ণ ইভেন্টটি অনলাইন এ অনুষ্ঠিত হবে। ইন শা আল্লাহ্।
● 23 October — Mock Test
Mock Test এ অংশগ্রহণ করা mandatory নয়।
তবে আমরা strongly recommend করবো সবাই যেন এতে অংশগ্রহণ করো। এতে তোমরা actual exam এর question pattern, answering speed এবং time management সম্পর্কে একটি ভালো ধারণা পাবে।
● 30 October — Main Competition
পূর্বঘোষিত তারিখ অনুযায়ী মূল প্রতিযোগিতা Online এ গুগল ফর্ম এ অনুষ্ঠিত হবে। শুরুতে ৩০ টি প্রশ্নের কথা বলা হলেও, তোমাদের preparation এবং competition এর quality বিবেচনায় প্রশ্নের সংখ্যা ৫০ বা ৭০ করা হতে পারে। Final format Mock Test এর আগে জানিয়ে দেওয়া হবে।
এবং যারা winner হবে, তাদের Prize/Gifts courier এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। Courier Charge Ingenious Community বহন করবে।
শেষে Offline Exam এর পক্ষে যারা ছিলে, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা তোমাদের মতামতকে ignore করিনি বরং তোমাদের concerns থেকেই Offline Plan করার চেষ্টা করেছি।
একইভাবে, যারা Online Exam চেয়েছো, তাদের মতামতকেও আমরা সম্মান করছি। কারণ, Ingenious Community এর মূল audience তোমরাই। তোমাদের জন্য কোনটা best সেটা তোমাদের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়াই আমাদের দায়িত্ব।
আমরা শুরু থেকেই একটি fair, transparent এবং enjoyable competition আয়োজন করতে চেয়েছি। শেষ পর্যন্ত তোমাদের majority যেহেতু Online Exam এর পক্ষে, তাই Ingenious Quiz Carnival 6.0 শুরুতে যেভাবে announce করা হয়েছিল, সেভাবেই Online এ অনুষ্ঠিত হবে। ইন শা আল্লাহ্।
সবার জন্য শুভ কামনা রইলো! ❤️