06/06/2026
🆘 জরুরি সাহায্যের আবেদন 🆘
আসসালামু আলাইকুম।
আমি নও মুসলিম আব্দুল্লাহ। আমার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামে। বর্তমানে আমি কুমিল্লা কোটবাড়ির বিশ্বরোড এলাকায় থাকি। আমি কাপড় ব্যবসায়ী নির্মল সেনের ভাতিজা পরিমল সেনের ছেলে।
আমার ছোট মেয়ে আফরা, বয়স মাত্র ২ বছর। সে বর্তমানে খুবই গুরুতর অসুস্থ অবস্থায় আছে। প্রথমে জ্বর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর নিউমোনিয়া ধরা পড়ে, ফুসফুসে অতিরিক্ত পানি জমেছে এবং বুকের ভিতরে পুঁজ পাওয়া গেছে। আরও কিছু পরীক্ষা দেওয়া হয়েছে, যার রিপোর্ট এখনও পুরোপুরি আসেনি।
প্রথমে তাকে কুমিল্লা বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়, পরে কুমিল্লা সদর হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে তাকে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতাল (শ্যামলী) নেওয়া হয়। ডাক্তাররা জরুরি ভিত্তিতে আইসিইউ প্রয়োজন বলেছেন, কিন্তু সেখানে কোনো সিট খালি ছিল না। পরে ঢাকা মেডিকেলেও চেষ্টা করেছি, সেখানেও আইসিইউ ও সাধারণ বেড কোনোটাই পাইনি। এক রাত নিচে পাটি বিছিয়ে থাকার পর আমার মেয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
এরপর ডাক্তাররা বলেন, “যদি বাচ্চাকে বাঁচাতে চান, দ্রুত আইসিইউতে ভর্তি করতে হবে।” বাধ্য হয়ে আমরা ঢাকা কাঁটাবনের হোম কেয়ার হাসপাতালে ভর্তি করি। কিন্তু সেখানে প্রতিদিন প্রায় ২০,০০০+ টাকা খরচ হচ্ছে।
আমার কাছে যা সঞ্চয় ছিল সব শেষ হয়ে গেছে। আমি কখনও কারো কাছে সাহায্যের জন্য হাত পাতিনি, কিন্তু আজ আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি।
আমি শুধু আমার মেয়ের হাসিমুখ আবার দেখতে চাই। সুস্থ অবস্থায় তাকে নিয়ে বাসায় ফিরতে চাই।
আপনাদের মধ্যে কোনো হৃদয়বান ব্যক্তি যদি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে হয়তো আমার মেয়েটা নতুন জীবন পেতে পারে।
📞 নওমুসলিম ভাইয়ের নং : 01832570011
💰 সাহায্য পাঠানোর মাধ্যম:
রকেট (পার্সোনাল):
01408-648333
বিকাশ: পেমেন্ট
01408-648333
ব্যাংক তথ্য:
A/C Name: New Muslim Counseling Center
A/C No.: 2050 1310 2092 72802
Routing No.: 1252 62981
Islami Bank Bangladesh PLC (IBBL) Mirpur Branch, Dhaka
🙏 সবাইকে অনুরোধ করছি, পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারই আমার সন্তানের জীবন বাঁচানোর উসিলা হতে পারে।
আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।