22/02/2026
আলহামদুলিল্লাহ, গত ১৭ ফেব্রুয়ারি আমাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রধান স্পন্সর সাগরদিঘী ওভারসীজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক এবং এইচএম ট্রাভেলসের মালিক জনাব নাজমুল হাসান ভাই, ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ ক্বারী মেরাজুল ইসলাম ও চেয়ারম্যান মাওলানা মুনশি মোহাম্মদ ইবরাহিম সাহেব। আল্লাহ চাহে তো কিছুদিনের মধ্যেই পরবর্তী প্রতিযোগিতার এলান আসবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্যে দু’আ করবেন।