18/03/2026
🌙✨ প্রতি বছরের ন্যায় এবারও
IUP Welfare Organisation এর উদ্যোগে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। উপহার সামগ্রী হিসেবে দেয়া হয়েছে:
১.এক কেজি পোলাও এর চাউল
২.দু'টি সোনালী মুরগী
৩.এক কেজি চিনি
৪.এক লিটার তেল
৫. হাফ লিটার দুধ
৬. একটি সেমাই
আমাদের এই ছোট্ট উদ্যোগের পেছনে আছে অনেক বড় হৃদয়। আমাদের অধিকাংশ সদস্যই শিক্ষার্থী—তাদের সঞ্চিত অল্প অল্প টাকার ভালোবাসাতেই গড়ে ওঠে এই আয়োজন।
এবারের কিছু মুহূর্ত আমাদের গভীরভাবে ছুঁয়ে গেছে—
একজন চতুর্থ শ্রেণির ছোট্ট শিক্ষার্থী ১০০ টাকা দিতে চেয়েছিল। তবে সে দ্বিধায় ছিল—হয়তো আমরা তার এই সামান্য অবদান গ্রহণ করবো না। কিন্তু তার সেই আন্তরিকতা আমাদের কাছে অমূল্য। আমরা ভালোবাসার সাথে তার এই অবদান গ্রহণ করেছি।
আরেকজন শিক্ষার্থী তার বৃত্তির ৩০০ টাকার মধ্যে ২০০ টাকা এই উদ্যোগে দিয়েছে—যা নিঃসন্দেহে এক অসাধারণ মানবিক দৃষ্টান্ত।
এছাড়াও, আমাদের এই কার্যক্রম সম্পর্কে জেনে এক প্রবাসী ভাই নিজ থেকেই এই উদ্যোগে শরিক হয়েছেন—যা আমাদের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগ করেছে।
সব মিলিয়ে, আমাদের সামর্থ্য সীমিত হলেও ভালোবাসার পরিধি অসীম। আমরা চেষ্টা করেছি ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে।
🌟 এই ভালোবাসার পথচলা আগামীতেও চলমান থাকবে, ইনশাআল্লাহ।