প্রিয় বনশ্রী Priyo Banasree

প্রিয় বনশ্রী Priyo Banasree বনশ্রী-আফতাবনগর-দক্ষিণ বনশ্রীর বাসিন্দাদের মধ্যে সামাজিক যোগসুত্র স্থাপন ও সার্বিক কল্যাণে নিবেদিত।

লক্ষ্য ও উদ্দেশ্য:
--------------------------------
বনশ্রী, দক্ষিণ বনশ্রী, আফতাবনগর ও সংলগ্ন এলাকার সম্মানিত বাসিন্দাদের মধ্যে সামাজিক যোগসুত্র স্থাপন, নাগরিক সমস্যা ও সুবিধা-অসুবিধা শেয়ারিং, প্রাসঙ্গিক তথ্য আদান-প্রদান, শিক্ষা-সংস্কৃতির প্রসারসহ নাগরিক জীবনের সার্বিক কল্যাণে নিবেদিত।

উল্লেখ্য, "প্রিয় বনশ্রী" নামে এই পেইজের একটি ফেসবুক গ্রুপ রয়েছে যা উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিয়োজিত। এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

13/02/2025

অন্যের দূর্বলতাকে নিজের শক্তি না করে,নিজের যোগ্যতাকে শক্তিতে রূপান্তর করুন।
শুভ সকাল।

সারাদিন সুন্দরের সাথে কাটুক।শুভ সকাল।🥰
28/01/2025

সারাদিন সুন্দরের সাথে কাটুক।শুভ সকাল।🥰

সকলের দিনটি সুন্দর হোক এই শুভকামনা রইলো।🥰
27/01/2025

সকলের দিনটি সুন্দর হোক এই শুভকামনা রইলো।🥰

শুভ সকাল।সব্বাই কেমন আছেন??
26/01/2025

শুভ সকাল।সব্বাই কেমন আছেন??

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।আপনি কি জানতেন যে, এই গ...
03/05/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।

আপনি কি জানতেন যে, এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নিন🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে পড়ার সুযোগ করে দিতে পারেন🥰🥰
Copycat

এমন দুর্যোগপূর্ণ উত্তপ্ত আবহাওয়ায় একটু পানি মানুষের কতটা চাওয়ার হতে পারে এই ছবিগুলোতে সে গল্পটাই প্রকাশ পেয়েছে। ধনী-...
27/04/2024

এমন দুর্যোগপূর্ণ উত্তপ্ত আবহাওয়ায় একটু পানি মানুষের কতটা চাওয়ার হতে পারে এই ছবিগুলোতে সে গল্পটাই প্রকাশ পেয়েছে। ধনী-গরীব, নারী-পুরুষ, শিশু-তরুণ-বয়বৃদ্ধ নির্বিশেষে এক গ্লাস পানীয়র প্রতি সবার যে আকাঙ্ক্ষা ছিল তা স্বচক্ষে না দেখলে অনুধাবন করতে পারতাম না। এক ঝাক স্বেচ্ছাসেবকের অক্লান্ত চেষ্টার পরও যেন পথচারীদের চাহিদার সাথে তাল মিলানো যাচ্ছিল না। সবাই প্রাণান্তকর চেষ্টা করেছে আগ্রহী পথচারীদের কেউ যেন কাঙ্খিত এক গ্লাস পানীয় থেকে বঞ্চিত না হয়। আমাদের সকলের চেষ্টায় এই কর্মসূচির উদ্দেশ্য দারুণভাবে সফলতা পেয়েছে আলহামদুলিল্লাহ।

অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই Bunon Basket প্রিয় S M Alamgir Hossain ভাই Eliash English World -EEW MegaMind Plus প্রতিষ্ঠানের কর্ণধার ও স্বেচ্ছাসেবকগন এবং প্রিয় বনশ্রী গ্রুপের অন্যান্য সহৃদয় সদস্য:
Nancy Chowdhury
Nur Sadia
Fatema Tuz Zohara
নিরন্তন আহমেদ
Sheikh Sohag
Fahim Matubbor
Md Akter Hossain
Md Monirul Islam
Shamil Irfan
সহ আরো অনেক অনেক অংশীজনকে (সবাইকে উল্লেখ করতে না পারায় আন্তরিক দুঃখিত)। এই নির্মম দাবদাহে নিজের খুধা-তৃষ্ণা ভুলে যেভাবে এই মানুষগুলো মানবতার সেবায় নিবেদিত ছিল তা সত্যিই হৃদয়স্পর্শী ও বিস্ময়কর!

সকাল ১১ টা থেকে টানা ৪ ঘন্টা দিনের চরম উত্তাপ ও ক্লান্তি উপেক্ষা করে প্রায় ৫ হাজার মানুষের হাতে একটু প্রশান্তির পানি ও খাবার স্যালাইন তুলে দেয়ার জন্য আজকের স্বেচ্ছাসেবীদের প্রত্যেকে ছিলেন বদ্ধপরিকর। তাদের আজকের এই অকৃপণ সহযোগিতার জন্য সবার প্রতি প্রিয় বনশ্রী গ্রুপের অসীম ঋণ। প্রিয় বনশ্রীবাসীকে এতটা ভালোবাসা দেয়ার জন্য আজকে যারা মানবিক হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবার প্রতি আবারও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 🙏❤️

শুভ বাংলা নববর্ষ ১৪৩১বাংলা!🥰 প্রিয় বনশ্রী Priyo Banasree
13/04/2024

শুভ বাংলা নববর্ষ ১৪৩১বাংলা!🥰 প্রিয় বনশ্রী Priyo Banasree

11/04/2024

ঈদ মোবারক!
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকলের মাঝে। প্রিয় বনশ্রী Priyo Banasree

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩🇧🇩প্রিয় বনশ্রী Priyo Banasree
26/03/2024

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩🇧🇩🇧🇩
প্রিয় বনশ্রী Priyo Banasree

Address

Banasree-Aftabnagar_South Banasree And Surrounding Areas
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় বনশ্রী Priyo Banasree posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রিয় বনশ্রী Priyo Banasree:

Share