Child & Senior Citizen Safety Care (CSC) -এর ইতিকথা...........
মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে, ততই তারা বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে। এই আধুনিক যুগে মুখোশের আড়ালে এরা একটু বেশিই অত্যাধুনিক।
আধুনিকতার দোহাই দিয়ে, মুখে সভ্যতার মুখোশ লাগিয়ে, তারা ভুলে যাচ্ছে নিজের শিকড়ের টান, মা-মাটি-মানুষ, দেশ ও দশের কথা।
স্বার্থবাদী দুনিয়ার মোহে ভেঙে যাচ্ছে শত শতাব্দী যুগ-যুগান্তর অনাদিকালের পুরাতন পারিবা
রিক বন্ধন।
কোথায় যেন হারিয়ে যাচ্ছে একান্নবর্তী পরিবারগুলো। সমাজে দেখা দিচ্ছে হিংসা-বিদ্বেস নানাবিধ দ্বন্ধ। বাড়ছে অশান্তি আর বিশৃঙ্খলা।শিশু সন্তান হচ্ছে নির্যাতন নিপীড়ন আর অবজ্ঞা অবহেলার শিকার। সন্তান ভুলে যাচ্ছে নিজের বয়স্ক পিতা-মাতার কথা। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অবক্ষয়ের কারণে প্রতিনিয়ত বিপন্ন হচ্ছে মানবতা। সৃষ্টি হচ্ছে নানাবিধ সমস্যা। বৃদ্ধ বাবা-মাকে রাস্তায় রেখে চলে যাচ্ছে পাষাণ সন্তান। দিনের পর দিন কত শিশু নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘোর অমানিশায় পড়ে দু'চোখে অন্ধকার দেখছে জন্মদাতা জনক-জননী। তাদের জীবন ক্রমসই হয়ে উঠেছে দূর্বিসহ। তাদের আকুতি-কাকুতি-মিনতি শোনতে চায় না কেউ।
শিশু এবং বৃদ্ধার বুকপাটা হাহাকার আর আর্তনাদে কখনো কখনো পৃথিবীটা নীরব নিস্তব্ধ হয়ে ওঠে।
কান্ডজ্ঞানহীন বিবেকবর্জিত ব্যাক্তিগত ভ্রান্তিকর জীবন দর্শনের কারণে সমাজে তৈরি হচ্ছে এধরনের অমানবিক গল্প।
এসব গল্প যে কোনো বিবেকবান মানুষের হৃদয় নাড়িয়ে দিয়ে আকাশ ভাঙ্গা বৃষ্টির ন্যায় কান্নার ঝড় তুলে।
এমন সব সুবিধাবঞ্চিত অসহায়, অসুস্থ, পরিবারহীন শিশু ও বৃদ্ধ-বৃদ্ধার মানবিক অধিকার নিশ্চিত করতে প্রতিষ্ঠিত হয় "চাইল্ড এন্ড সিনিয়র সিটিজেন সেফটি কেয়ার”। যেখানে তাদের সুরক্ষা যত্ম সম্পূর্ণ নিশ্চিত করাই আমাদের মূললক্ষ্য।
★★ প্রতিষ্ঠাঃ ২০২০ সালের ২২ নভেম্বর একজন বৃদ্ধাকে সহযোগিতার মাধ্যমে যাত্রা শুরু করে "চাইল্ড এন্ড সিনিয়র সিটিজেন সেফটি কেয়ার"।
"চাইন্ড এন্ড সিনিয়র সিটিজেন সেফটি কেয়ার" শিশু ও প্রবীণ নাগরিকদের পুনর্বাসন লক্ষ্যে সততা স্বচ্ছতার সকলদিক আইনগত ভাবে সহযোগিতা পেতে জন নিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রশাসনিক অনুমতি পেতে সবকিছু প্রক্রিয়াধীন রয়েছে।
★★ উদ্দেশ্যঃ সমাজের অসুস্থ, অসহায়, পরিবারহীন শিশু এবং বৃদ্ধ-বৃদ্ধাদের মৌলিক অধিকার নিশ্চিত করা। বিশেষ করে পরিবারে থেকেও নির্যাতিত নিপীড়িত ও বঞ্চিত শিশু ও প্রবীণ নাগরিকদের স্বাভাবিক জীবন নিশ্চিত করে পরিবারের সাথে আবদ্ধ করতে "চাইল্ড এন্ড সিনিয়র সিটিজেন সেফটি কেয়ার” অঙ্গীকারবদ্ধ।
★★ আয়ের উৎসঃ "চাইল্ড এন্ড সিনিয়র সিটিজেন সেফটি কেয়ার" সম্পূর্ণ অলাভজনক একটি দাতব্য প্রতিষ্ঠান। হেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সিএসসি-র প্রতিষ্ঠাতা মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয় স্যারের ব্যক্তিগত অংশগ্রহণই আয়ের প্রধান উৎস। জয় চৌধুরী তাঁর ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং পেশাগত আয় থেকেই এই কাজ করছেন।
-ঃপ্রতিষ্ঠাতার কিছু কথাঃ-
সকল জীবের প্রতি ছোটবেলা থেকেই কেন জানি আমার মনে এক ধরনের মায়া-মমতা-দরদ, লালন পালন ধারণ ও পোষণ করতাম। মানুষের কষ্ট দেখলে আমি ঠিক থাকতে পারতাম না। বলতে পারেন মানুষের কষ্ট একদম সহ্য হতনা।
বিশেষ করে শিশু ও প্রবীণ নাগরিকদের প্রতি আমার দূর্বলতা সব সময় কাজ করত। তাদেরকে অসহায় অবস্থায় দেখলে খুব কষ্ট হতো।
তখন থেকেই ভাবতাম যদি তাদের জন্য কিছু করতে পারতাম। এক সময় সাহস করে শুরু করলাম। একজন বৃদ্ধাকে তার পরিবার দ্বারা নির্যাতিত হতে দেখে তার পাশে দাঁড়িয়ে তার সুরক্ষা যত্ম নিশ্চিত করলাম। সেই থেকেই শুরু।
তারপর ২০২০ সালে "চাইল্ড এন্ড সিনিয়র সিটিজেন সেফটি কেয়ার" প্রতিষ্ঠা করে সমাজের অসহায়, অসুস্থ, শিশু এবং বৃদ্ধ-বৃদ্ধার সুরক্ষা যত্ম নিশ্চিত করার স্বপ্ন দেখতে শুরু করলাম।
আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যৎ-এ শিশু এবং প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও খাদ্য-সামগ্রী প্রদানসহ স্থায়ীভাবে একটি ফ্রি বিনোদন কেন্দ্র গড়ে তোলার ইচ্ছে রয়েছে।
মহান আল্লাহতা'য়ালা আমাকে সেই তাওফিক দান করুন। ---আমিন
মোঃ রিদওয়ান আবিদ চৌধুরী জয়
প্রতিষ্ঠাতা
চাইল্ড এন্ড সিনিয়র সিটিজেন সেফটি কেয়ার
ঢাকা, বাংলাদেশ।
-----------------------------------------------
★★ Child & Senior Citizen Safety Care. Mob: 01970909885
Dhaka, Bangladesh.
----------------------------------------------------