Pratyasha Youth Group

Directions Website Contact the organization

Pratyasha Youth Group +8801920938259

 িগারেট_নিষিদ্ধ_হোক ৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন ও বাংলাদেশ তামাকবিরোধী জো...
09/10/2026

িগারেট_নিষিদ্ধ_হোক
৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন ও বাংলাদেশ তামাকবিরোধী জোট-এর উদ্যোগে পুরনো ঢাকার ধূপখোলা খেলার মাঠে "LET BAN E-CIGARETTES" স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোর-যুবদের নিয়ে 'ধূমপানবিরোধী প্রচারণা চালানো হয়। নতুন প্রজন্মকে ধূমপান ও মাদকের কূফল থেকে রক্ষায় অবিলম্বে ই-সিগারেট/ভেপিং,নিকোটিন পাউচ নিষিদ্ধের জোর দাবী জানানো হয়।

26/06/2026

বিশ্ব মাদক বিরোধী দিবসে মাদকমুক্ত ৪১নং ওয়ার্ডের দাবীতে মাদক বিরোধী সমাবেশ।

#বিশ্ব_মাদক_বিরোধী_দিবস২০২৬ উপলক্ষে "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন ও
পুরনো ঢাকার ৪১নং ওয়ার্ডবাসীর উদ্যোগে অত্র এলাকার পাড়া-মহল্লায় ছড়িয়ে পড়া মাদক ব্যবসায়ীদের অত্যাচার থেকে শিশু-কিশোর-যুবসমাজ রক্ষার্থে সবাই একজোট হয়ে শুক্রবার বাদ জুম'আ "মাদকমুক্ত ৪১নং ওয়ার্ড"-এর দাবীতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ,দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়...! " প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন-এর সাধারন সম্পাদক হেলাল আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী লিয়াকত, দক্ষিণ মুহসেন্দী পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী বাহাউদ্দীন, ৪১নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী ফরহাদ হোসেন মুকুল, সাধারণ সম্পাদক হাজী রাহাত হোসেন, বিশিষ্ট সমাজসেবী মোঃ হানিফ, সৈয়দ মানোয়ার হোসেন মানুসহ বিভিন্ন সামাজিক সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ। বক্তব্যে ৪১নং ওয়ার্ড কর্মসূচী বাস্তবায়নের জন্য অত্র ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক, লেন-বাইলেন সিসিটিভির আওতায় আনা এবং সামাজিক সংগঠনসমূহের আশেপাশে ১০০ মিটারের মধ্যে কোন মাদক ব্যবসা যাতে কেউ না করতে পারে সেজন্য স্ব স্ব সংগঠনগুলে দায়িত্ব পালন করবে।

ঈদ আনন্দ মিছিল-এ "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন প্রথম স্থান অধিকার করায় ঢাকা সমিতির সম্মাননা প্রদানঢাকা মহানগরী সমিতি(ঢাক...
05/04/2026

ঈদ আনন্দ মিছিল-এ "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন প্রথম স্থান অধিকার করায় ঢাকা সমিতির সম্মাননা প্রদান

ঢাকা মহানগরী সমিতি(ঢাকা সমিতি)আয়োজিত ঈদ আনন্দ মিছিলে "মাদকমুক্ত ঢাকা চাই" শীর্ষক ঢাকা শহরের "ড্যান্ডি" মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রথম স্থান অধিকার করায় "প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক আঃ সালাম ও ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদ সম্মাননা প্রদান করেন।

"প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন এর পক্ষ থেকে "পাবলিক প্লেস ধূমপানমুক্ত রাখুন" শীর্ষক ২০২৬ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
15/01/2026

"প্রত্যাশা" মাদক বিরোধী সংগঠন এর পক্ষ থেকে "পাবলিক প্লেস ধূমপানমুক্ত রাখুন" শীর্ষক ২০২৬ সালের ক্যালেন্ডার বিতরণ করা হয়।

  যুবসমাজের জন্য নতুন উপদ্রবকারী ই-সিগারেট নিষিদ্ধ ও নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমতি বাতিল হোক!
24/12/2025


যুবসমাজের জন্য নতুন উপদ্রবকারী ই-সিগারেট নিষিদ্ধ ও নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমতি বাতিল হোক!

20/11/2025

ধোলাইখালের ফুটপাতের গাছ কাটা বন্ধ হোক...!

পুরনো ঢাকার ঐতিহাসিক ধোলাইখালের দুইপাশে বেশ কয়েকবছর আগে কিছু দোকানদার ও এলাকাবাসী মিলে বেশকিছু গাছের চারা রোপণ করেছিলো। সেই চারা এখন বিশাল গাছ (Mother Tree)-এ রুপান্তর হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হলো ফুটপাত ও ড্রেনের উন্নয়ন কাজের দোহাই দিয়ে সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এমতাবস্থায় ডিজাইন সংশোধন করতঃ গাছগুলো রক্ষায় সকলকে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ রইলো।

Address

32/1, South Muhsendy, Wari
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Pratyasha Youth Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Pratyasha Youth Group:

Shortcuts

Share