মানব সভ্যতা একবিংশ শতকে পা রাখলেও বাংলাদেশসহ সারা বিশ্বজুড়ে মানুষে-মানুষে হিংসা-বিদ্বেষ, সংঘাত-হানাহানি এখনও চলছে। শোষণ-বঞ্চনা-অন্যায়-অবিচার মানব সমাজকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করছে। “জন্ম স্বাধীন’ মানব সমাজ, “এই অসমতাকে দূর করতে” এবং “মানব-বিজয়-কেতন” উড়াবার স্বপ্ন নিয়ে সাহিত্য ও সঙ্গীত সৃষ্টিতে ব্রত হয়েছিলেন কবি কাজী নজরুল ইসলাম। শুধু সাহিত্য ও সঙ্গীতই নয়, সিনেমা-সাংবাদিকতা-রাজনীতিসহ তাঁর সমস্ত কর্
মে এবং যাপিত জীবনে তিনি এই স্বপ্ন বাস্তবায়নে সর্বদা সচেষ্ট ছিলেন। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে কবি নজরুলের লেখা অত্যন্ত প্রাসঙ্গিক এবং তা চর্চার কোন বিকল্প নেই। এই ভাবনা থেকেই “বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র” প্রতিষ্ঠিত হয়। ২০ কার্ত্তিক ১৪২১ বঙ্গাব্দ (৪ নভেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ) তারিখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাঁশরীর যাত্রা শুরু হয়।
“বাঁশরী – একটি নজরুল চর্চা কেন্দ্র” বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন-এর সহযোগিতায় সমস্ত কাজকর্ম পরিচালনা করছে।
লক্ষ্য ও উদ্দেশ্য
বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের সকল মানুষের মধ্যে নজরুল চেতনার বিকাশ ঘটানো এবং লিঙ্গ-ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে বিভেদহীন মানবতাবাদী সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা।