১০ টাকায় খুশি- 10 Takay khushi

১০ টাকায় খুশি- 10 Takay khushi অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ইচ্ছে পূরণ।
(2)

01/06/2026
Proudly announcing Yamaha Motor Company, UPAY, Rotary Club, Agami Education Foundation,  QualFix, and SUN as the sponsor...
22/05/2026

Proudly announcing Yamaha Motor Company, UPAY, Rotary Club, Agami Education Foundation, QualFix, and SUN as the sponsors of PLASTIC-FREE KUAKATA 2026 — one of Bangladesh’s largest beach cleanup campaigns on World Environment Day.

This impactful initiative is jointly organized by CleanKuakata.org, Switch Bangladesh Foundation, and COALS Global.

📍 Kuakata Sea Beach
📅 June 5, 2026
👥 500+ Volunteers

“Tourists left plastic. We’ll leave hope.”

Join the movement → cleankuakata.org






২০২৬ সালের ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা একসাথে দাঁড়াচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্রসৈকত কুয়াকাটাকে রক্ষা করার জন...
17/05/2026

২০২৬ সালের ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে আমরা একসাথে দাঁড়াচ্ছি বাংলাদেশের অন্যতম সুন্দর সমুদ্রসৈকত কুয়াকাটাকে রক্ষা করার জন্য।

— “সাগর কন্যা” নামে পরিচিত বাংলাদেশের সেই ঐতিহাসিক সমুদ্রসৈকত, যেখানে একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। কিন্তু দুঃখজনকভাবে প্রতিদিন প্লাস্টিক বোতল, পলিথিন, মাছ ধরার জাল ও বিভিন্ন বর্জ্যে দূষিত হচ্ছে আমাদের প্রিয় কুয়াকাটা।

এখন সময় পরিবর্তনের। এখন সময় দায়িত্ব নেওয়ার। এখন সময় একসাথে কাজ করার।

'PLASTIC-FREE KUAKATA 2026' হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ Beach Cleanup Campaign যেখানে 500+ তরুণ স্বেচ্ছাসেবক একসাথে সমুদ্রসৈকত পরিষ্কার কার্যক্রমে অংশগ্রহণ করবে। এই campaign শুধুমাত্র Beach Cleaning নয় — এটি একটি Youth Movement, Environmental Awareness Movement এবং Future Generation এর জন্য একটি প্রতিশ্রুতি।

📅 Date: June 5, 2026 📍 Location: Kuakata Sea Beach 👥 Volunteers: 500+
⏰ Time: Friday, June 5, 2026
Clean-up: 8:00 AM – 12:00 PM
Closing Ceremony: 12:30 PM

🎥 Media Coverage & National Awareness Campaign

Event website→ https://cleankuakata.org/
Official Facbook Page Link → https://www.facebook.com/CleanKuakata/
Official Facbook Event Link → https://www.facebook.com/events/1010089971585137/
Official Facbook Group Link → https://www.facebook.com/groups/1896564670973252
Volunteer → https://cleankuakata.org/
Sponsor → https://cleankuakata.org//
Media→ https://cleankuakata.org/

আপনিও এই পরিবর্তনের অংশ হতে পারেন ❤️ Join করুন, share করুন এবং আপনার বন্ধুদের invite করুন।
“Tourists left plastic. We’ll leave hope.”

কারা অংশগ্রহণ করতে পারবে??

সবাই।
শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পরিবেশকর্মী, NGO সদস্য, পরিবার, ফটোগ্রাফার, YouTuber, সাংবাদিক — পরিবেশকে ভালোবাসে এমন যেকোনো মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবেন ❤️

✨ অংশগ্রহণ করলে যা যা থাকছে:
✦ Official Volunteer T-shirt
✦ Breakfast ও পানির ব্যবস্থা
✦ Cleanup equipment প্রদান করা হবে
✦ অংশগ্রহণের Certificate
✦ আর সবচেয়ে বড় বিষয় — প্রকৃতির জন্য সত্যিকারের কিছু করার গর্ব ও স্মৃতি 🌍

✅ Become a Volunteer: https://cleankuakata.org/

'PLASTIC-FREE KUAKATA 2026' campaign টি যৌথভাবে আয়োজন করছে:

• COALS Global • Switch Bangladesh Foundation • QualFix LLC
• Clean Kuakata — cleankuakata.org

রমজানের পবিত্র ইফতার সন্ধ্যাভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর মিলনমেলা।একসাথে ইফতার ভাগাভাগি করে আমরা আরও দৃঢ় ক...
27/02/2026

রমজানের পবিত্র ইফতার সন্ধ্যা
ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর মিলনমেলা।
একসাথে ইফতার ভাগাভাগি করে আমরা আরও দৃঢ় করি ভালোবাসা, ঐক্য এবং সেবার অঙ্গীকার। 🌙✨

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে, তবে রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হয় না।” (তিরমিজি)

20/11/2025

আপনার দরজায় এমন অসংখ্য সুবিধাবঞ্চিত শিশু কড়া নাড়ছে !

তাদের জন্য প্রয়োজনীয় কোনো জিনিস—যা হয়তো আপনার ঘরেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

আমাদের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে আপনার ঠিকানা থেকে সেই জিনিস সংগ্রহ করে সরাসরি তাদের হাতে পৌঁছে দিতে।

✨ আপনার বাসায় থাকা অব্যবহৃত যেকোনো উপকারী জিনিস—
কাপড়, বই, খেলনা, ব্যাগ, কম্বল, জুতা কিংবা অন্য কিছু—
উপহার দিতে আগ্রহী হলে যোগাযোগ করুন সরাসরি ইনবক্সে।

একটি ছোট উপহার বদলে দিতে পারে একটি শিশুর হাসি। 🌼

শীত নেমে এসেছে… আমরা কি প্রস্তুত? ❄️ঢাকা শহরের রাস্তাঘাটে প্রতিদিন অসংখ্য মানুষ রাত কাটায় হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে লড়ে—ক...
19/11/2025

শীত নেমে এসেছে… আমরা কি প্রস্তুত? ❄️
ঢাকা শহরের রাস্তাঘাটে প্রতিদিন অসংখ্য মানুষ রাত কাটায় হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে লড়ে—
কেউ ফুটপাথে একটি ছেঁড়া কম্বল জড়িয়ে ঘুমানোর চেষ্টা করে,
কেউ পুরো রাত জেগে থাকে শীতের তীব্রতার কাছে হার না মানার আশায়।
আর রাস্তার শিশুরা?
তাদের ছোট্ট শরীরটা কাঁপতে থাকে একটু উষ্ণতার অভাবে…

আমরা প্রতি বছর চেষ্টা করি—
শীতবস্ত্র, কম্বল, উষ্ণ জামা আর বাচ্চাদের শীতের পোশাক পৌঁছে দিতে।
তারপরও—
ঢাকার রাস্তায় আজও অসংখ্য হাত বাড়িয়ে থাকে…
শুধু একটি গরম কাপড়ের আশায়।

🧥🧤 এবার “১০ টাকার খুশি প্রজেক্ট”
ঢাকা শহরের রাস্তায় থাকা অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

আপনার ঘরে অব্যবহৃত কিন্তু ব্যবহারযোগ্য একটি শীতের পোশাক—
কোনো পথশিশুর কাঁপুনি থামাতে পারে,
কোনো বৃদ্ধের রাতটাকে একটু সহনীয় করতে পারে,
কারো মুখে ফিরিয়ে দিতে পারে উষ্ণ হাসি।

আপনার দেওয়া ছোট্ট একটি পোশাক—
কারো জীবনের আশীর্বাদ হয়ে উঠতে পারে। ❤️

✨ এসে পাশে দাঁড়ান।
এই শীতে আপনার মানবিকতার উষ্ণতা ছড়িয়ে পড়ুক ঢাকার প্রতিটি রাস্তায়।

🧕 একটি মায়ের আশাভরা চোখ — কিন্তু খালি হাতে ফিরে যাওয়া... 💔গতকাল আমাদের শোরুমে এলেন এক মা — মুখে ক্লান্তির ছাপ, চোখে আশার...
04/08/2025

🧕 একটি মায়ের আশাভরা চোখ — কিন্তু খালি হাতে ফিরে যাওয়া... 💔

গতকাল আমাদের শোরুমে এলেন এক মা — মুখে ক্লান্তির ছাপ, চোখে আশার আলো। তিনি তার এবং তার ছোট্ট মেয়ের জন্য একটা থ্রি-পিস নিতে চেয়েছিলেন। আগেও তিনি আমাদের শোরুম থেকে স্বল্পমূল্যে পোশাক নিয়ে গেছেন তার পরিবারের জন্য। এবারও বহু দূর পথ পেরিয়ে এসেছিলেন, বিশ্বাস নিয়ে, ভালোবাসা নিয়ে।

কিন্তু আমরা তাকে কিছু দিতে পারিনি...

হ্যাঁ, আমাদের কাছে এখন পর্যাপ্ত থ্রি-পিস নেই। নেই শাড়ি, পাঞ্জাবি বা অন্য কাপড়ের সংরক্ষণ। প্রতিদিন শত শত মানুষ এসে ফিরে যাচ্ছেন খালি হাতে, কেবল আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে।

এই মুহূর্তে সত্যিই আমাদের জন্য কঠিন সময় যাচ্ছে। আমরা চেষ্টা করছি, তবুও প্রতিনিয়ত মানুষকে বোঝাতে হচ্ছে — “দিদি, ভাই, মা, আপনার জন্য এখন কিছু নেই।” কথাগুলো বলতে বুক ফেটে যাচ্ছে।

🙏 আপনার ঘরে থাকা অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য কাপড়গুলোই কারো মুখে হাসি ফোটাতে পারে।
আপনার একটি পুরোনো থ্রি-পিস, শাড়ি, শার্ট, বা শিশুদের জামা হয়তো একজন অসহায় মা বা বাচ্চার কাছে আশীর্বাদ হয়ে উঠবে।

📍আমাদের অনুরোধ:
যাদের ঘরে পড়ে থাকা পোশাক বা অন্যান্য ব্যবহারযোগ্য সামগ্রী আছে — দয়া করে আমাদের দিয়ে সহযোগিতা করুন। আমরা সেইসব আপনার দেওয়া ‘আমানত’ পৌঁছে দেব সত্যিকারের প্রাপকদের হাতে — অসহায়, দরিদ্র, পথবাসী, এতিম, বিধবা মানুষের মাঝে।

🤝 আসুন, আমরা সবাই মিলেই এই মানবতার মিশনে অংশ নেই।

📌 ১০ টাকায় খুশি প্রজেক্ট
— Switch Bangladesh Foundation

#১০টাকায়_খুশি #মানবতা #পাশে_থাকি #দান_হোক_জীবনের_আলোক

🌟 আপনার অপ্রয়োজনীয় জিনিসটাই হতে পারে কারো স্বপ্ন পূরণের চাবিকাঠি! 🌟গত কিছুদিনে আমাদের "১০ টাকায় খুশি" প্রজেক্টে অসংখ্য ম...
03/08/2025

🌟 আপনার অপ্রয়োজনীয় জিনিসটাই হতে পারে কারো স্বপ্ন পূরণের চাবিকাঠি! 🌟

গত কিছুদিনে আমাদের "১০ টাকায় খুশি" প্রজেক্টে অসংখ্য মানুষ এসেছেন তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসটি স্বল্পমূল্যে সংগ্রহ করতে। কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণে জামা-কাপড়, আসবাবপত্র কিংবা অন্যান্য পণ্য না থাকায় আমরা অনেককে খালি হাতে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছি। 😔

👉 তাই, আমরা আবারও আপনাদের সহযোগিতা কামনা করছি।

আপনার বাসায় থাকা অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য – ✔ জামা-কাপড়
✔ আসবাবপত্র
✔ ইলেকট্রনিক্স
✔ ফার্নিচার
✔ রান্নাঘরের জিনিসপত্র
✔ শিশুদের খেলনা কিংবা ব্যাগ

এসবই হয়তো অন্য কোনো পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আপনি যেটা ফেলনা ভাবছেন, সেটা কারো কাছে হতে পারে অনেকদিনের স্বপ্ন!

💌 এখনই আমাদের পেইজে ইনবক্স করুন অথবা আমাদের সাথে যোগাযোগ করুন এবং একটি পরিবারের মুখে হাসি ফোটাতে অবদান রাখুন।

🤝 চলুন, অপ্রয়োজনীয় জিনিসগুলোকে "সম্ভাবনার সেতু"তে রূপান্তর করি।
মাত্র ১০ টাকায় একটি পরিবারে খুশির আলো ছড়িয়ে দিই।

📍 ১০ টাকায় খুশি — খুশি ভাগাভাগির একটি উদ্যোগ
#10টাকায়_খুশি #স্বপ্নপূরণ #মানবিক_উদ্যোগ

Sponsor A Tree: One Student, One TreeOrganized by: Switch Bangladesh Foundationপরিবেশ রক্ষায় প্রয়োজন গাছের যত্ন।আমাদের স...
29/07/2025

Sponsor A Tree: One Student, One Tree
Organized by: Switch Bangladesh Foundation

পরিবেশ রক্ষায় প্রয়োজন গাছের যত্ন।
আমাদের স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর নিয়ে শুরু হতে যাচ্ছে “একজন শিক্ষার্থী, একটি গাছ" লাগানো কর্মসূচি।
প্রতিটি গাছ তারা নিজের হাতে রোপণ ও পরিচর্যা করবে।

আপনিও হতে পারেন সবুজ বাংলাদেশের কান্ডারী!
✅ একটি গাছ স্পন্সর করুন (২০০ টাকা)
✅ অথবা গাছ কিনে পৌঁছে দিন
✅ চাইলে আমাদের সাথে এসে নিজ হাতে গাছ লাগান

গাছগুলো রোপণ করা হবে তুরাগ নদীর পাড়ে, সাভারে।

গতবছর আমরা যে গাছগুলো রোপন করেছিলাম আলহামদুলিল্লাহ অধিকাংশ গাছগুলোই অনেক ভালো ভাবে বড় হচ্ছে। বর্তমানে গাছগুলোর ছবি পোস্টে দেওয়া হলো।

শুক্রবার ০১/০৮ /২০২৫ তারিখে সকাল ৯:০০ ঘটিকায় গাছ লাগানো কর্মসূচিতে যোগদান করতে পারেন আপনার সন্তানকে নিয়েও। স্থান: তুরাগ নদীর পাড়, সিলিকন হাউজিং
যোগাযোগ:01789-850395

#
Switch Tahmina Banu Bidya Niketan

আসসালামু আলাইকুম প্রিয় স্যার এবং ম্যাম,গত কিছুদিন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আপনাদের দেয়া জিনিসপত্রগুলো সংগ্রহ করত...
23/07/2025

আসসালামু আলাইকুম প্রিয় স্যার এবং ম্যাম,

গত কিছুদিন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আপনাদের দেয়া জিনিসপত্রগুলো সংগ্রহ করতে পারিনি, মেসেজের উত্তর দেওয়া হয়নি, আর সবচেয়ে কষ্টের বিষয় হলো – সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের পাশে থাকতে পারিনি।

আলহামদুলিল্লাহ, এখন কিছুটা সুস্থ হয়েছি।
ইনশাআল্লাহ এই সপ্তাহে আপনাদের দেয়া সব জিনিসপত্র সংগ্রহ করব এবং আমাদের "১০ টাকার খুশির বাজার" উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষদের হাতে পৌঁছে দেব।

আপনাদের দোয়া ও সহযোগিতা সবসময় আমাদের শক্তি।
সবার কাছে অনুরোধ, দোয়া করবেন এবং আগের মতো পাশে থাকবেন।

Rakib Sekh. ১০ টাকায় খুশি- 10 Takay khushi. Arif Hossain

#১০টাকার_খুশির_বাজার #অসহায়দের_পাশে #মানুষের_জন্য #দোয়া_করুন #একটু_হাসি_ফোটাই

Address

House #40, Dhaka Uddan, Main Road, Mohammadpur , Dhaka
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when ১০ টাকায় খুশি- 10 Takay khushi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ১০ টাকায় খুশি- 10 Takay khushi:

Share