বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party

বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party "সাম্য ও অধিকার ভিত্তিক নতুন প্রজন্মের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রপক্ষ"

01/06/2026

আপার আমলে কবরস্থ মরহুম ব্যক্তিরাও ভোট প্রদানের ‘সুযোগ’ পেতেন, সেই আপাকেই আজ আমরা ভারত প্রবাসী করে ফেলেছি!
আপনি ফিরে আসুন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এবার আর প্রবাস জীবন নয়, আপনাকে বিচারের মুখোমুখি করে ফাঁসি দিতে চাই।

31/05/2026
31/05/2026

জুলাইয়ের সেই বীর পিতাদের প্রতি গভীর শ্রদ্ধা। যারা বুকের তাজা রক্ত ঢেলে জাতির জন্য আত্মত্যাগ করেছেন, তাদের ঋণ কখনো শোধ হওয়ার নয়। আজ তাদের সন্তানেরা অপেক্ষা করে; একটি স্পর্শের জন্য, একটি স্নেহময় ডাকের জন্য।

31/05/2026

তবুও আজকাল টিভি টকশোতে একদল গণহত্যাকারীদের দোসর ইনিয়ে-বিনিয়ে বোঝানোর চেষ্টা করছে যে, আমরা নাকি আগেই ভালো ছিলাম!

গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন; ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাটছে বিএনপিগুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত ...
31/05/2026

গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন; ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাটছে বিএনপি

গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত অধ্যাদেশকে আইন হিসেবে পাস না করে সরকার আশ্বাস দিয়েছিল যে আরও কার্যকর, গণমুখী ও মানবাধিকারসম্মত একটি আইন প্রণয়ন করা হবে। এতে মানবাধিকার সুরক্ষার পরিবর্তে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ এবং জবাবদিহিতা হ্রাস করা হয়েছে, যা দেশকে আবারও আওয়ামী ফ্যাসিবাদের সময়কার দমন-পীড়নের দিকে ধাবিত করবে।

গুম, বিচারবহির্ভূত কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে যদি আইনটি নাগরিক স্বাধীনতা ও জবাবদিহিতাকে দুর্বল করে, তাহলে তা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াবে।
যার চূড়ান্ত পরিণত হবে স্বৈরাচারের বিদায়ের মতো।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং এর সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দলের সৌজন্য স...
31/05/2026

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং এর সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং এর সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষের একটি প্রতিনিধি দল....

31/05/2026

জুলাইয়ে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী ও শীর্ষ সাংস্কৃতিক সন্ত্রাসী সাজু খাদেম গ্রেপ্তার হবে কবে!

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরশাদ আদনান গ্রেফতার হবে কবে!!
30/05/2026

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরশাদ আদনান গ্রেফতার হবে কবে!!

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলরের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষ'র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত;বাংলাদেশে নিযুক্ত ...
30/05/2026

চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলরের সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষ'র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত;

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপিং এর সঙ্গে বাংলাদেশ ছাত্রপক্ষ'র একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ছাত্রপক্ষ'র সভাপতি মোহাম্মদ প্রিন্স-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব জুবায়ের হাসিব, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক মাহমুদুল আসিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব রাশেদুল ইসলাম এবং কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক ফিহাদ।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে দুই দেশের শিক্ষার্থী ও তরুণদের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ সম্প্রসারণ, যুব উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
প্রতিনিধি দল ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের জনগণের পারস্পরিক বোঝাপড়া, শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আগ্রহ ব্যক্ত করে। একইসঙ্গে দুই দেশের শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

30/05/2026

ভারত প্রবাসী শেখ হাসিনার উদ্দেশ্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের স্পষ্ট বার্তা।

রাজনৈতিক নেতৃত্ব মানে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে, রাজনৈতিক নেতৃত্ব মানে ঝুঁকি গ্রহণ করতে হবে কর্মীদের সাথে থাকতে হবে। বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন। সাহস থাকলে বাংলাদেশে এসে রাজনীতি করুন।

Address

Bijoy Nogor
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্রপক্ষ - Bangladesh Students' Party posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share