ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন

ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন তাদের পাশে আমরাই।যারা কষ্টকর,মানবতার জীবনযাপন করছে,তাদের জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা!

মানুষ মানুষের জন্য। আমরাই চাইলেই পারি আমাদের দরিদ্র দেশটিকে ইচ্ছা শক্তির মাধ্যমে বদলে ফেলতে।
সেই চাওয়া থেকেই ক্ষুদ্র অন্ন এর সৃষ্টি। ক্ষুদ্র অন্ন চায় পথের ধারে পথশিশুটি যেন একটি বেলা পেট ভরে খেয়ে বাঁচুক। সেই শিশুটির শিক্ষার অধিকার নিশ্চত হোক। সেই শিশুটি বস্ত্রহীন না থাকুক।

ক্ষুদ্র অন্ন এর ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে প্রথমত অসহায়, ছিন্নমূল নিম্নবিত্তো পথশিশুদের খাদ্য বিতরন, পথশিশুদের পুষ্টিকর খাদ্য,

বস্ত্র, শিক্ষা উপকরণ, শীত বস্ত্র, রমযান মাসে ইফতার, ইফতার সামগ্রি, ঈদ উপহার ও যেকোন ধরনের নারী অধিকার ও নারী সেবা প্রদান।

ক্ষুদ্র অন্ন এর এই ক্ষুদ্র প্রচেষ্টায় পথচলার সাথী হতে পারেন আপনিও। আপনিও একটি শিশুর এক বেলা আহারের দায়িত্ব নিতে। আপনিও পারেন একটি পরিবারের একটি দিনের দায়িত্ব নিতে। আপনার বাড়িয়ে দেয়া সাহায্যের হাত পৌছে দিব আমরা।

আপনার সামান্য একটু চেষ্টায় ফোটাতে পারে একটি মুখে হাসি।

আমরা চাইলে পারি তাদের বাধভাঙ্গা খুশির কারণ হতে।


Bkash : 01621121262
Nogod: 01960153386
Rocket: 01784567719


Contact with us:
01960153386
01314685834

E-mail: [email protected]

তাদের সংযমের পূর্ণতায় খুব শীঘ্রই আসছে ক্ষুদ্র অন্ন!Stay Tuned!❤️
03/04/2024

তাদের সংযমের পূর্ণতায় খুব শীঘ্রই আসছে ক্ষুদ্র অন্ন!
Stay Tuned!❤️

May Ramadan bring purity to everyone's hearts.  May Allah bless everyone's charity at the beginning of Ramadan.  Ramadan...
11/03/2024

May Ramadan bring purity to everyone's hearts. May Allah bless everyone's charity at the beginning of Ramadan. Ramadan Mubarak to everyone.

"শীতের উষ্ণ ঠোঁটে ফুটুক মুক্তার হাসি" ২০২৪ প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবার চলে এসেছে শীত। আমরা যখন এই শীতে বিভিন্ন আনন...
11/01/2024

"শীতের উষ্ণ ঠোঁটে ফুটুক মুক্তার হাসি" ২০২৪

প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবার চলে এসেছে শীত। আমরা যখন এই শীতে বিভিন্ন আনন্দ-উৎসবের ভাবনা নিয়ে ব্যস্ত,
তখন ঠিক কেউ ঠান্ডা মোকাবিলা করে টিকে থাকার লড়াইয়ে মগ্ন!

তাই আমাদের ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন বসে নেই, এই শীতে যতটুকু সম্ভব তাদের মোকাবিলায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য প্রস্তুত।
সমাজের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় খুবই বিরূপ প্রভাব ফেলে এই শীত। কর্মসংস্থান বন্ধ সহ নানা অসুখ-বিসুখ মিলিয়ে এই খেটে খাওয়া মানুষরা খুবই অভাবে থাকে।
এসব হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি,
তবে হয়ত তাঁদের ঠোটে তৃপ্তির হাসি আর দু’চোখে সুন্দরভাবে বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পারবে।

শীতে আমরা প্রায় দেখি এসব মানুষরা বস্ত্রের অভাবে নানা ধরনের কষ্ট ভোগ/অসুস্থতার শীকার হয় (বিশেষ করে শিশুরা)
তার জন্য আমরা ক্ষুদ্র অন্ন উদ্যোগ নিয়েছি সমাজের এসব বঞ্চিত, অভাবী, নিরুপায়, অসনীয় শীতে কষ্টে ফুটপাতে পড়ে থাকা সেই শিশু গুলোর পাশে বস্ত্র নিয়ে দাড়াবার জন্য।

আমাদের চিন্তা ভাবনা খুবই বড়, এর জন্য আমাদের দরকার আপনাদের একান্ত নিঃস্বার্থতা ও সাহায্য। যার ফলে আমরা সমাজের সেসব মানুষদের দিতে পারব ক্ষুদ্র তৃপ্তি ও হয়ে উঠব তাদের মুখের হাসির কারণ।
আপনাদের সাহায্য সর্বদা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকে। সুতরাং আমরা প্রার্থনা করছি সবার সম্মিলিত সাহায্যে ভালো কিছুর লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হব। আমরা সব সময় একটি শক্তি নিয়ে এগিয়ে চলি আর সেটি হলো "আমরা চাইলেই সম্ভব"।

আমরা চাইলেই পারি তাদের বাঁধভাঙ্গা খুশির কারণ হতে।

বি:দ্র: সেই শিশু গুলোর জন্য আমাদের সহায়তায় আপনি যেকোন ভাবে এগিয়ে আসতে পারেন। অর্থ প্রদান করে নতুন পোশাক প্রদান করে অথবা আপনার বা আপনার পরিবারের ব্যবহৃত শীত বস্ত্র দিয়ে।

বিকাশঃ ০১৩১৪-৬৮৫৮৩৪
০১৬২১-১২১২৬২
নগদঃ ০১৯৬০-১৫৩৩৮৬

আলহামদুলিল্লাহ।আল্লাহ তা'আলার অসীম রহমত আর আপনাদের সাহায্যে ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন আজ ১৯ তম রোজায়  প্রজেক্ট - "সংযমের পূ...
11/04/2023

আলহামদুলিল্লাহ।আল্লাহ তা'আলার অসীম রহমত আর আপনাদের সাহায্যে ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন আজ ১৯ তম রোজায় প্রজেক্ট - "সংযমের পূর্ণতায় তাদের পাশে আমরা" ২০২৩ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

ক্ষুদ্র অন্ন আজ তার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে প্রায় ২০০ জন মানুষকে ইফতার বিতরণ করে। সব কিছু আপনাদের দ্বারাই সম্ভব। কারণ আমরা বিশ্বাস করি , "আমরা চাইলেই সম্ভব! "। বরাবরের মতো ক্ষুদ্র অন্ন আপনাদেরই পাশে চায়। চায় আরো কঠিন প্রচেষ্টার মাধ্যমে আরো আরো সেসব মানুষগুলোর সেবায় নিজেদের নিয়োজিত করতে।

সব সময় পাশে চাই আপনাদের।

বিশেষভাবে ধন্যবাদ আমাদের পুরো ক্ষুদ্র অন্ন'র মেম্বারদের । তাদের ছাড়া ক্ষুদ্র অন্ন এতদূর এগিয়ে আসতে কখনোই সক্ষম হতো না।
দেখা হবে আবার খুব শীঘ্রই।

"সংযমের পূর্ণতায় তাদের পাশে আমরা"  ২০২৩ 🤍দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছরের মতো এবারও আমরা সেই মানুষ গুলোর ম...
16/03/2023

"সংযমের পূর্ণতায় তাদের পাশে আমরা" ২০২৩ 🤍

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। প্রতি বছরের মতো এবারও আমরা সেই মানুষ গুলোর মুখে ইফতার তুলে দিতে চাই।সিয়াম সাধনার এই দিনে একটু হাসি ফোটানোর চেষ্টা এই মানুষ গুলোর জন্য।

এই প্রচেষ্টায় প্রতিবারের মতো পাশে চাই আপনাদের। আপনাদের বাড়িয়ে দেয়া সামান্য কিছু দিয়ে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে চায় "ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন"।

বিকাশ: 01621121262 ; 01314685834
নগদ: 01960153386

12/03/2023

আস্লামুয়ালাইকুম! সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তা আলার অশেষ রহমতে ভাল আছেন। বহু দিনের প্রতীক্ষা শেষে রমযান মাস আমাদের মাঝে আসতে চলেছে।

"সংযমের পূর্ণতায় তাদের পাশে আমরা" -২০২৩
সকলের অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে, গত রমযান মাসে আপনাদের দেয়া চেষ্টা আর ক্ষুদ্র অন্ন'র প্রচেষ্টায় আমরা ইফতারের পাশাপাশি কিছু সংখ্যক মানুষের হাতে ইফতার সামগ্রি তুলে দিতে সক্ষম হয়েছে। তাই এবার ক্ষুদ্র অন্ন আপনাদের সাহায্যে আরো এগিয়ে যেতে চায়। বড় স্বপ্ন পূরণে পথচলা দৃর করতে চায়। মানুষের সেবায় একধাপ এগিয়ে যেতে চায়।❤️

গতবারের মতো ক্ষুদ্র অন্ন এবার ও ইফতারের পাশাপাশি কিছু সংখ্যাক পরিবারের হাতে কিছু দিনের ইফতার সামগ্রি পৌছে দিতে চায়। যাতে এই দূর মূল্যের বাজারে সুবিধা বঞ্চিত পরিবার গুলো কিছু খেয়ে বাঁচতে পারে। আপনার পাশাপাশি আপনার আশ-পাশের মানুষ গুলোও ইফতার করুক।

"ঈদ আনন্দের হোক সবার -১"
ক্ষুদ্র অন্ন তার প্রচেষ্টার হাত আরো সদূর করতে চায়। ক্ষুদ্র অন্ন এবার সবার মতো তাদের ঈদকে ও আনন্দ ও উৎসবমুখর করতে চায়। আমরা চাই সেসব মানুষ গুলোও আনন্দময় এক ঈদ কাটাক। আমরা চাইলেই পারি সেসব মানুষ গুলোর ঈদ আনন্দে কাটুক। তাই ক্ষুদ্র অন্ন এবার তাদের উপহার দিতে চায় কিছু ঈদ উপহার। এই বিশাল স্বপ্ন পূরণে পাশে চাইছি আপনাদের। আপনাদের বাড়িয়ে দেয়া সাহায্যে ক্ষুদ্র অন্ন পাশে থাকবে সেসব মানুষ গুলোর।🖤

ক্ষুদ্র অন্ন আপনাদের দেয়া সাহায্যটি পৌছে দিতে চায় সেইসব মানুষ গুলোর হাতে।

তাই সেসব মানুষ গুলোর সাহায্যে এগিয়ে আসুন ক্ষুদ্র অন্ন'র পাশে।

"আমরাই পারি সেইসব মানুষ গুলোর বাধ-ভাঙ্গা খুশির কারণ হতে "🤍


(অনুদান সংগ্রহ চলবে ১৫ মার্চ হতে)

ধন্যবাদ।

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💚❤️🇧🇩
15/12/2022

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 💚❤️🇧🇩

Happy International Volunteer Day-💙We are "Khudro Anna Foundation" to serve & prosper through nation.As a organization w...
05/12/2022

Happy International Volunteer Day-💙

We are "Khudro Anna Foundation" to serve & prosper through nation.
As a organization we support these volunteer without them we wouldn't came this far!🤍

"উষ্ণতার ছোঁয়ায় তাদের পাশে ক্ষুদ্র অন্ন" ২০২২ প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবার চলে এসেছে শীত। আমরা যখন এই শীতে বিভিন্ন ...
13/11/2022

"উষ্ণতার ছোঁয়ায় তাদের পাশে ক্ষুদ্র অন্ন" ২০২২

প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবার চলে এসেছে শীত। আমরা যখন এই শীতে বিভিন্ন আনন্দ-উৎসবের ভাবনা নিয়ে ব্যস্ত,
তখন ঠিক কেউ ঠান্ডা মোকাবিলা করে টিকে থাকার লড়াইয়ে মগ্ন!

তাই আমাদের ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন বসে নেই, এই শীতে যতটুকু সম্ভব তাদের মোকাবিলায় নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য প্রস্তুত।
সমাজের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় খুবই বিরূপ প্রভাব ফেলে এই শীত। কর্মসংস্থান বন্ধ সহ নানা অসুখ-বিসুখ মিলিয়ে এই খেটে খাওয়া মানুষরা খুবই অভাবে থাকে।
এসব হতদরিদ্র শীতার্থ মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি,
তবে হয়ত তাঁদের ঠোটে তৃপ্তির হাসি আর দু’চোখে সুন্দরভাবে বাঁচার আকাঙ্ক্ষা দেখতে পারবে।

শীতে আমরা প্রায় দেখি এসব মানুষরা বস্ত্রের অভাবে নানা ধরনের কষ্ট ভোগ/অসুস্থতার শীকার হয় (বিশেষ করে শিশুরা)
তার জন্য আমরা ক্ষুদ্র অন্ন উদ্যোগ নিয়েছি সমাজের এসব বঞ্চিত, অভাবী, নিরুপায় মানুষদের পাশে বস্ত্র নিয়ে দাড়াবার জন্য।

আমাদের চিন্তা ভাবনা খুবই বড়, এর জন্য আমাদের দরকার আপনাদের একান্ত নিঃস্বার্থতা ও সাহায্য। যার ফলে আমরা সমাজের সেসব মানুষদের দিতে পারব ক্ষুদ্র তৃপ্তি ও হয়ে উঠব তাদের মুখের হাসির কারণ।
আপনাদের সাহায্য সর্বদা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হয়ে থাকে। সুতরাং আমরা প্রার্থনা করছি সবার সম্মিলিত সাহায্যে ভালো কিছুর লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হব।

বিকাশঃ ০১৩১৪-৬৮৫৮৩৪
০১৬২১-১২১২৬২
নগদঃ ০১৯৬০-১৫৩৩৮৬

শীত বস্ত্রের জন্য যেকোন ধরনের সাহায্য ও যেকোন মতামত দিয়ে আমাদের সহায়তা করুন।

বিঃ দ্রঃ যেকোনো ধরনের সমস্যা, প্রশ্ন যদি থাকে। অবশ্যই জানাবেন উপরে আমাদের যোগাযোগের মাধ্যম দেয়া আছে।
ধন্যবাদ।

"ইচ্ছে-পূরণ -২ (২০২২) "ইচ্ছে -পূরণ"  কথাটির সাথে কতটা তৃপ্তি আর অনূভুতি জড়িয়ে আছে? সেটি শব্দটা নিয়ে ভাবলেই বোঝা যায়! এটা...
08/09/2022

"ইচ্ছে-পূরণ -২ (২০২২)

"ইচ্ছে -পূরণ" কথাটির সাথে কতটা তৃপ্তি আর অনূভুতি জড়িয়ে আছে? সেটি শব্দটা নিয়ে ভাবলেই বোঝা যায়! এটা নিয়ে ভাবতে গিয়ে আমাদের কাছে বেশ আনন্দ আর অনুপ্রেরণা জোগায়। "ইচ্ছাপূরণ" আসলে কি বোঝায়? আমি আপনি ইচ্ছা হলেই যেটি পূরণ করে ফেলতে সক্ষম হচ্ছি সেটিই!!!
আপনি আমি ইচ্ছে হলেই রেষ্টুরেন্ট বা কোন ফাষ্টফুডের দোকানে ঢুকে খুব সহজেই পছন্দের খাবারটি অর্ডার করে খেয়ে ফেলছি ব্যস..!! হয়ে যাচ্ছে ইচ্ছে পূরণ!!!
কিন্ত একবারও কি ভেবেছি কিভাবে সেসব মানুষগুলো তাদের এই " ইচ্ছে পূরণ " ঘটায়? আপনি আমি খুব সহজেই যেটা পারছি..! সেটা তাদের কাছে স্বপ্ন..!! স্বপ্নের জিনিসটি তাদের কাছে "ড্রিম ফুড"
তাদের কাছে এই "ড্রিম ফুড " পৌচ্ছে দিতে আমাদের নতুন এই উদ্যোগ "প্রজেক্ট - ইচ্ছেপূরণ"

আপনাদের সহযোগিতা ও ভালবাসায় ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন আয়োজন করতে যাচ্ছে ইচ্ছে-পূরণ -২ (২০২২) গত বছর স্বল্প পরিসরে কিছু ছোট্ট ছোট্ট শিশুর মুখে হাসি ফোটাতে সক্ষম হয় আপনাদের আস্থারস্থল ক্ষুদ্র অন্ন। তারই ধারাবাহিকতায় ক্ষুদ্র অন্ন স্বপ্ন দেখছে আবারো কিছু শিশুর মুখে হাসি ফোটানোর। আবারো চেষ্টা করছে অবহেলিত সেসব শিশুর স্বপ্ন পূরণে।

সেসব মানুষের কল্যাণে নতুন নতুন স্বপ্ন দেখি আমরা ক্ষুদ্র অন্ন । আমাদের এই স্বপ্ন পূরণের অংশীদার আপনারা। আপনাদের বাড়িয়ে দেয়া সাহায্যে আমরা এগিয়ে চলার অনূপেরনা পাই। আসুন সেসব সুবিধাবঞ্চিত শিশুগুলোর এই "ইচ্ছাপূরণের" অংশীদার হই। আপনার দেয়া সাহায্য আমরা পৌচ্ছে দিচ্ছি সেসব সুবিধাবঞ্চিত শিশুর মাঝে, তাদের "ইচ্ছাপূরণের" দায়িত্ব নিয়ে।
আসুন যতটুকু পারেন এগিয়ে আসুন..!! আপনার সামান্যটুকু দিয়ে হলেও আমরা এগিয়ে যাবো।
একটি শিশুর "ইচ্ছেপূরণে" দায়িত্ব নিন। যদি পারেন দশটি শিশুর...!
আমাদের সাথে যোগাযোগ করুন...!

নিচের বিকাশ /নগদ / রকেট ইত্যাদির মাধ্যমে ।

ধন্যবাদ

24/06/2022

"আপনার ফেলনা হোক অন্যের সম্বল"।

আমরা জানি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বন্যাকবলিত হয়ে পড়েছে। আর সিলেটের অবস্থা বর্ণণা করার মতো নয়। দেশের ছোট বড় সকল সংস্থা, বিশেষ ব্যাক্তিত্ব গণ ও অনেক ব্যাক্তি সাধারণ নিজের সক্ষমতা অনুযায়ী পাশে দাঁড়িয়েছেন সিলেট বাসীর। আমরা সেই সকল মানুষদের আমাদের অন্তর অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই। সকলেই শুকনো খাবার, রান্না করা খাবার, পানি, জরুরি ঔষধ সহ অনেকেই বাসস্থান দিয়ে সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছেন।

সিলেট বাসীর এখন অন্যতম গুরুত্বপূর্ণ সামগ্রি হচ্ছে বস্ত্র। মানুষ বন্যাকবলিত হয়ে এক কাপড়েই ঘর ছাড়েন৷ ঘর -বাড়ির পাশাপাশি তাদের স্বয় - সম্বল সহ সব কিছু বন্যার পানিতে ভেসে যায়।

তাই ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন চেষ্টা করে যাচ্ছে তাদের পাশে গিয়ে কিছু নিয়ে অন্তত
দাড়াতে। আমাদের সক্ষমতা খুবই কম। এই ক্ষুদ্র অন্ন'র সকল সদস্য /স্বেচ্ছাসেবক ছাত্র। সকলের পক্ষে আর্থিকভাবে এগিয়ে আশা সম্ভব নয়। বরাবরের মতো পাশে চাইছি আপনাদের। আপনাদের ছাড়া আমাদের এই উদ্যোগ কখনোই সফল হবার নয়।

তাই আপনার ব্যবহৃত /অব্যবহিত, নতুন- পুরাতন যেকোনো ধরনের পোশাক।
সকল ধরনের পোশাক পৌচ্ছে দিন আমাদের হাতে। আমরা তুলে দিবো সেই বন্যাকবলিত অসহায় মানুষের কাছে, যাদের কাছে আপনার এই ফেলনা পোশাক তাদের কাছে সম্বল হয়ে দাঁড়াবে। বিশেষ করে শিশুদের কষ্ট চোখে দেখার মতো নয়, ইউনিসেফের তথ্য মতে, প্রায় ১২ লক্ষ্য শিশু বিপদগ্রস্ত।

এত এত মানুষ বিপদগ্রস্থ! হয়তো এত মানুষের পাশে গিয়ে এই ছোট্ট ক্ষুদ্র অন্ন'র সম্ভব নয়। তাই পরিমাণ ও হিসেব করে বলা যায় না, তাই লক্ষ্য রাখতে পারি ১০০ থেকে ২০০ পরিবারের কাছে পৌছানো। আমাদের জন্য সময় খুবই কম! যতটুকু পারবেন এগিয়ে আসবেন।

একান্ত সাহায্য চাইছি আপনাদের। আমরা জানি বাংলাদেশের মানুষের দ্বারা সবই সম্ভব৷ আমাদের ইচ্ছে থাকলেই উপায় হয়। আমরা আমাদের এই অদম্য ইচ্ছে শক্তি দ্বারাই পারব৷

পোশাক সংগ্রহের ক্ষেত্রে ঢাকা শহরের ভিতর সীমাবদ্ধ।

পোশাকের পাশাপাশি যদি কেউ আর্থিক সাহায্য পাঠাতে চান! নিচের নম্বরে।
০১৬২১১২১২৬২ (বিকাশ পার্সোনাল)
০১৩১৪৮৬৫৮৩৪ (বিকাশ পার্সোনাল)
০১৯৬০১৫৩৩৮৬ (নগদ পার্সোনাল)
০১৯৬০১৫৩৩৮৬ (রকেট পার্সোনাল)

ব্যাংক একাউন্ট দরকার হলে দেয়া যাবে।

পোশাক সংগ্রহে যোগাযোগ
সাফাত শরীফ ০১৬২১১২১২৬২
সিফাত মঞ্জুর ০১৩১৪৮৬৫৮৩৪
আহমেদ মেহেদী ০১৭২৭৭৪৫৪৩০

ধন্যবাদ 💙

#সিলেট_বন্যাদুর্গতদের_পাশে_দাড়াই

#ক্ষুদ্র_অন্ন_ফাউন্ডেশন
#বাংলাদেশ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ক্ষুদ্র অন্ন ফাউন্ডেশন:

Share