Imam e Qaim ajtf Organization

Imam e Qaim ajtf Organization আমরা মানবসেবায় নিয়োজিত

সমস্ত প্রসংশা সেই মহান রাব্বুল আল-আমিনের যিনি আমাদের সৃষ্টিকর্তা এবং দুরুদ ও সালাম মুহাম্মাদ (সাঃ) ও আল-এ-মুহাম্মাদ (আঃ) এর উপর। ইমাম-এ-ক্বায়িম (আঃফাঃ) অর্গানাইজেশন একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের এ সংগঠন (স্থাপিতঃ ২০১৩) কিছু পদক্ষেপ নিয়ে আসছে যাতে মানুষের কল্যাণ সাধিত হবে। আমাদের চারপাশে রয়েছে গরীব ও সুবিধাবঞ্চিত মানুষ যারা খাদ্য-বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্সা ও নানান সমস্যার সম্মুখীন হয়ে থাকেন।

মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদের পাশে দাড়ানো এবং সাহায্য ও সহযোগীতায় এগিয়ে আসা। আমরা এই চিন্তাধারা মাথায় রেখে ঐ গরীব ও সুবিধাবঞ্চিত মানুষের সাহায্যে ইমাম-এ-ক্বায়িম (আঃফাঃ) অর্গানাইজেশন এর মাধ্যমে এগিয়ে গিয়েছি, আগামীতেও যাব ইন্শা'আল্লাহ।

আমাদের করণিয় কার্যসমুহঃ
১) আশ্রয়হীন, গরীব ও এতিমদের সাহায্য ও সহায়তা প্রদান।
২) গরীব-অসহায় ও মেধাবীদের আরবী, বাংলা, ইংরেজী, তথ্য ও প্রযুক্তি ইত্যাদি (বিবেচনা সাপেক্ষে) বিষয়ে অধ্যয়নের সুযোগ প্রদান
৩) গরীব, অসহায় সম্বলহীন মানুষের মৌলিক চাহিদার সুযোগ প্রদান,
৪) গরীব বেকার পুরুষ-মহিলাদের জন্য কর্মসংস্থানের সুযোগ প্রদান,
৫) জনকল্যাণ, সমাজসেবা ও দুর্যোগমূলক কাজে অংশগ্রহণ,
৬) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী,
৭) সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে সহমর্মিতা ও সহযোগীতার পরিবেশ সৃষ্টি করা,
৮) ইসলামিক বই সমুহ বঙ্গানুবাদ করে প্রকাশনার মাধ্যমে প্রচার করা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ করার জন্য সকলের সার্বিক সহায়তা এবং আমাদের যুবসমাজের উন্নয়ন অত্যাবশ্যক। তাই আমরা আপনাদের সবাইকে আহবান জানাচ্ছি নিম্নোক্ত তথ্য দিয়ে সহায়তা করার জন্য। অবশ্যই আপনাদের দেয়া তথ্যের ভিত্তিতা আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করার ইচ্ছা রাখি যা আপনার এবং আমাদের সমাজের জন্য সুফল বয়ে আনবে।

ইনশা'আল্লাহ্,
ইমাম-এ-ক্বায়িম (আঃফাঃ) অর্গানাইজেশন

Address

Hossaini Dalan Road
Dhaka
1211

Telephone

+8801720011869

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam e Qaim ajtf Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Imam e Qaim ajtf Organization:

Share