প্রিয় পূর্বাচল - Priyo Purbachal

প্রিয় পূর্বাচল - Priyo Purbachal রাজউক পূর্বাচলের আধিবাসী ও ভবিষ্যৎ বসবাসকারীদের ভালোবাসার "প্রিয় পূর্বাচল"।

🙏 দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ! আসুন পাল্টাই! 🙏দেশ যখন শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় বার স্বাধীন!সুশাসন আর শান...
10/08/2024

🙏 দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ! আসুন পাল্টাই! 🙏

দেশ যখন শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে দ্বিতীয় বার স্বাধীন!

সুশাসন আর শান্তি সুখের দেশ হিসেবে রূপান্তর করার কাজ চলছে, ঠিক তখন কিছু মানুষ এই যাত্রাকে বাঁধা দিতে বা ধূলিসাৎ করতে ব্যস্ত!

কেন রে ভাই!

শহীদের খোঁজ নিয়েছেন? তাদের পরিবার তো দিশা হারা!

এখনো তো হাজার হাজার শিক্ষার্থী গুলি খেয়ে হাসপাতালের বেডে পড়ে আছে!

দেশে সুশাসন প্রতিষ্ঠা হলে, শান্তি ফিরে আসলে, দেশে জীবন জীবিকা সহজ হলে, নাগরিক সুবিধা নিশ্চিত হলে কি শুধু ছাত্র ছাত্রী বা যারা দেশ গড়তে ব্যস্ত, তারা ই ভোগ করবে? না দেশের সকল নাগরিক ই ভোগ করবে?

তাই দেশ পরিবর্তনে যারা কাজ করছে, আসুন তাদের সহযোগী হই। তাদের পাশে দাড়াই। তাদের কাজকে বাধাগ্রস্ত না করি।

প্রতিটি কাজ করার আগে আমরা নিজেদের বিবেক বুদ্ধি খাটাই!

আমরা কেউ ই যেনো আর বিশেষ কোন ব্যক্তি বা দলের হয়ে নিজের বিবেক বুদ্ধি জলাঞ্জলি না দেই! ন্যায় আর অন্যায়ের পার্থক্য করে কাজ করি! নিজেদের লোভ লালসা ও খারাপ গুণগুলোকে পরিবর্তন করি, নিয়ন্ত্রণ করি!

এই জগতে সবচেয়ে কঠিন কাজ, নিজেকে পাল্টানো! জানি চাইলে একদিনে ই নিজেকে বা দেশ কে পাল্টাতে পারবেন না! কিন্তু একটু একটু করে ই পাল্টাবে! প্রতিদিন প্রতিটি মুহূর্তে ই চেষ্টা করে যেতে হবে!

আসুন, আমরা সবাই যার যার যায়গা থেকে দেশকে ভালোবাসি। দেশের পরিবর্তনের জন্য ই নিজেকে পরিবর্তন করি। যার যার নিজ নিজ অবস্থানে ই সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ কাজ করে নিজের উন্নতি করি, নিজে সফল হই। দেশ তাহলে এমনি আগাবে ইন'শা আল্লাহ!

"হে আল্লাহ! তুমি আমাদের দেশ কে শান্তির ও নিরাপদ দেশে রূপান্তর কর। আমাদের শাসককে ন্যায় পরায়ণ ও দ্বীনি শাসক হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমীন"

আসসালামু আলাইকুমযারা ই আমার লিখাটি পড়ছেন, আল্লাহ আপনাদের দিনটিকে বরকতময় ও সুখী করুক। আমীনসকল প্রকার দুঃখ, কষ্ট, বিপদ, আপ...
03/07/2024

আসসালামু আলাইকুম
যারা ই আমার লিখাটি পড়ছেন, আল্লাহ আপনাদের দিনটিকে বরকতময় ও সুখী করুক। আমীন
সকল প্রকার দুঃখ, কষ্ট, বিপদ, আপদ ও সকল প্রকার বদ নজর থেকে হেফাজত করুক। আমীন
আপনাদের মনের সকল নেক চাওয়াগুলোকে পরিপূর্ণ করুক। শয়তানের সকল কুমন্ত্রণা থেকে হেফাজত করুক। আমীন

একটা নির্ধারিত বয়সের আগে বাচ্চাদের বাইক কিনে দেয়া উচিৎ না!কারণ তারা নিজেদের মেজাজ ই কন্ট্রোল করতে পারে না! বাইক সামলাবে ...
27/06/2024

একটা নির্ধারিত বয়সের আগে বাচ্চাদের বাইক কিনে দেয়া উচিৎ না!

কারণ তারা নিজেদের মেজাজ ই কন্ট্রোল করতে পারে না! বাইক সামলাবে কিভাবে?

কম বয়সী কেউ বাইকে উঠলে তো একটা আলাদা ভাব চলে আসে বলে আমি মনে করি! রক্ত গরম হয়ে যায়!!!

আশেপাশে প্রায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমার অনুভূতি প্রকাশ করলাম!!!

Address

Dhaka
1461

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় পূর্বাচল - Priyo Purbachal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share