Dushtha Shasthya Kendra DSK

Call Directions Website Contact the organization

Dushtha Shasthya Kendra DSK A development Non-governmental Organization (NGO) registered with the social welfare ministry and NG
(1)

গভীর শ্রদ্ধায় স্মরণজনস্বাস্থ্য ও উন্নয়ন ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান-জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অভিজ্ঞ উন্নয়ন পেশাজ...
22/08/2026

গভীর শ্রদ্ধায় স্মরণ

জনস্বাস্থ্য ও উন্নয়ন ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্রের প্রস্থান-জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, অভিজ্ঞ উন্নয়ন পেশাজীবী এবং আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব ডা. মো. খায়রুল ইসলাম-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্য উন্নয়নে তাঁর দীর্ঘ কর্মজীবনের অসামান্য অবদান দেশে ও আন্তর্জাতিক পরিসরে তাঁকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। ওয়াটারএইড-এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক, ওয়াটারএইড বাংলাদেশ ও অরবিস ইন্টারন্যাশনাল-এর সাবেক কান্ট্রি ডিরেক্টর হিসেবে তাঁর নেতৃত্ব, প্রজ্ঞা ও নিষ্ঠা উন্নয়ন অঙ্গনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

আজ তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) পরিবারের পক্ষ থেকে জানানো হলো গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা।

এ সময় ডিএসকে’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, পরিচালক (ওয়াশ) এম. এ. হাকিম, উপ-পরিচালক অখিল চন্দ্র দাসহ অন্যান্য কর্মীবৃন্দ।

21/08/2026
প্রফেসর ড. এ বি এম আব্দুল্লাহর মৃত্যুতে ডিএসকের গভীর শ্রদ্ধাঞ্জলিদুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর কার্যনির্বাহী পরিষ...
20/08/2026

প্রফেসর ড. এ বি এম আব্দুল্লাহর মৃত্যুতে ডিএসকের গভীর শ্রদ্ধাঞ্জলি

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর কার্যনির্বাহী পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট পাট বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. এ বি এম আব্দুল্লাহ আজ ২০ আগস্ট ২০২৬ ভোররাতে প্রয়াত হয়েছেন।

তাঁর মৃত্যুতে ডিএসকে পরিবার গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছে। ডিএসকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, নেতৃত্ব, অবদান ও মানবিক মূল্যবোধ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আজ তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডিএসকের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার, মহাসচিব অধ্যাপক ড. এ এস এম গোলাম মরতুজা, নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, কার্যনির্বাহী পরিষদ সদস্য ডা. সাকী খন্দকার, পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহমুদুর রহমান, পরিচালক (ঋণ) মো. সামসুল আলমসহ ডিএসকের অন্যান্য কর্মীবৃন্দ।

তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।
তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

গভীর শ্রদ্ধাঞ্জলিবিশিষ্ট মুক্তিযোদ্ধা, খেলাঘরের সভাপতি, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সাবেক সহ-সভাপতি, ডাকসুর সাব...
14/08/2026

গভীর শ্রদ্ধাঞ্জলি
বিশিষ্ট মুক্তিযোদ্ধা, খেলাঘরের সভাপতি, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সাবেক সহ-সভাপতি, ডাকসুর সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও নারী নেত্রী অধ্যাপক মাহফুজা খানমের প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ডিএসকের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় ডিএসকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিএসকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নূর মোহাম্মদ তালুকদার, নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, পরিচালক (ঋণ) মো. সামসুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীবৃন্দ।
অধ্যাপক মাহফুজা খানমের আদর্শ, সংগ্রামী চেতনা, শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদান আমাদের জন্য চিরন্তন প্রেরণা হয়ে থাকবে।
তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা।

রামুতে DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে ট্রেড ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত।কক্সবাজারের রামুতে গত ১১ আগস্ট ২০২৬ বকখালী অডিটোরিয়ামে ...
13/08/2026

রামুতে DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে ট্রেড ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত।

কক্সবাজারের রামুতে গত ১১ আগস্ট ২০২৬ বকখালী অডিটোরিয়ামে DSK-KNH-BMZ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী “ট্রেড ফেয়ার-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
মেলার মাধ্যমে ফেডারেশন, সিএলএ, যুবক্লাব ও আত্মসহায়ক দলের সদস্য ও নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, নকশীকাথা, পাটি, পোশাক, জুয়েলারি, কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্যের প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি ক্রেতা, ব্যবসায়ী ও স্থানীয় ভোক্তাদের সঙ্গে সরাসরি বাজারসংযোগ তৈরির সুযোগ তৈরি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান। সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, ক্রেতা, স্থানীয় ভোক্তা ও DSK-KNH-BMZ প্রকল্পের কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেন।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, টেকসই জীবিকা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#ট্রেড_ফেয়ার_২০২৬ #উদ্যোক্তা

ডিএসকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আজ ডিএসকের ঢাকা মধ্য অঞ্চলের মোহাম্মদ...
11/08/2026

ডিএসকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আজ ডিএসকের ঢাকা মধ্য অঞ্চলের মোহাম্মদপুর শাখার কর্মএলাকায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি জামিলা আইনুল স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন বনজ, ঔষধি ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শ্যামলী ক্লাব মাঠে গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জোনের মুখ্য ব্যাক্তি ও উপপরিচালক মো. রিয়াজুল ইসলাম, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপপ্রধান শিক্ষিকা ও শিক্ষকবৃন্দ, শ্যামলী ক্লাব মাঠের নেতৃবৃন্দ এবং ঢাকা মধ্য অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জনাব মোঃ রফিকুল ইসলাম।

আজকের একটি চারা-আগামীর জন্য একটি সবুজ ভবিষ্যৎ।

সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্...
11/08/2026

সামাজিক সম্প্রীতি বৃদ্ধি, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণ, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ক্যাম্প-১৫, জামতলীতে অনুষ্ঠিত হলো ‘যুব প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’।

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে ১০ আগস্ট ২০২৬ ক্যাম্প-১৫-এর ক্যাম্প ইন-চার্জ কার্যালয়ের সম্মুখস্থ ফুটবল মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ক্যাম্প-১৫ ও ক্যাম্প-১৬-এর যুব দল।

খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা, সহনশীলতা, নেতৃত্ব, দলগত কাজ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও জোরদার করার সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুনিবুর রহমান, ক্যাম্প ইন-চার্জ (সিনিয়র সহকারী সচিব), ক্যাম্প-১৪ ও ১৫, সংশ্লিষ্ট কর্মকর্তা, যুব প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ধরনের ক্রীড়া ও সামাজিক সম্প্রীতিমূলক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে ক্যাম্প ও আশপাশের জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও সুদৃঢ় হয়।

মহাখালীর পুকুর পুনরুজ্জীবনে ডিএসকের কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ জাতীয় দৈনিকে প্রকাশিত স্থানীয় মানুষের অংশগ্রহণ ও মালিকানাবোধ...
04/08/2026

মহাখালীর পুকুর পুনরুজ্জীবনে ডিএসকের কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ জাতীয় দৈনিকে প্রকাশিত
স্থানীয় মানুষের অংশগ্রহণ ও মালিকানাবোধকে গুরুত্ব দিয়ে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মহাখালীর একটি অবহেলিত পুকুর পুনরুজ্জীবনের উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে কমিউনিটি-ভিত্তিক দল গঠন, নিয়মিত মতবিনিময় এবং যৌথ উদ্যোগের মাধ্যমে একসময় হারিয়ে যেতে বসা এই জলাশয় আজ ফিরে পেয়েছে নতুন প্রাণ।
এই উদ্যোগ ও এর ইতিবাচক পরিবর্তনের গল্প একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন নিচের লিংকে-

এ বছর ঢাকায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। রাস্তাগুলো রূপ নিচ্ছে অগভীর খালে, ড্রেন উপচে পড়ছে এবং চারপাশের এলাকাগু...

Address

Road 9, Adabar
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:15
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88029128520

Alerts

Be the first to know and let us send you an email when Dushtha Shasthya Kendra DSK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dushtha Shasthya Kendra DSK:

Shortcuts

Share