Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable-SARPV

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable-SARPV

Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable-SARPV SARPV is devoted to work for the underprivileged and marginalized groups of the society. People with Disability are the prime focus of our every work.

Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable (SARPV) is devoted to work for the underprivileged and marginalized groups of the society. SARPV founded in 1988 by Mr. Shahidul Haque; a physically challenged person and some of his fellow friends. It is the pioneering organization to assist people with disability after any disaster. This venture started in 1989 after the Saturia

tornado, the disability sensitive relief and rehabilitation support and programs were followed after subsequent disasters in 1991, 1995 1997, 2006, 2008 and 2011. Community level work of SARPV started in 1991 through the first ever relief-rehabilitation operation to prevent disability and support trauma victims after the devastating cyclone in the southern coastal region of Bangladesh. Since its inception, SARPV has been working for the prevention of disability and mainstreaming persons with disability through community based development approaches. Vision:
To envision a barrier free society to enhance sustainable socioeconomic empowerment of the vulnerable groups

Mission:
To develop an environment for the vulnerable groups to transform them as efficient and effective human resources through capacity development & to ensure responsive service provider to the people. Programs:

1. Rights Advocacy & Networking
2. Health & Nutrition
3. Micro Finance & Small Enterprise Development
4. Inclusive Education
5. Mainstreaming Disability
6. Renewable Energy
7. Climate Change, Disaster and Disability/Emergency Management
8. Training and Skill Development

Working Area:

To ensure the standard of living of people with disabilities SARPV is operating directly and indirectly in Dhaka & Gzipur Districts of Dhaka Division; Chattogram, Cox's Bazar & Bandarban, Districts of Chattogram Division and Dinajpur District of Rangpur Division.

📢 ক্যারিয়ার গড়ার এক অনন্য সুযোগ! ‘জব ফেয়ার ২০২৬’-------------------------------------------------------------------যুব...
16/06/2026

📢 ক্যারিয়ার গড়ার এক অনন্য সুযোগ!

‘জব ফেয়ার ২০২৬’
-------------------------------------------------------------------
যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, স্মার্ট কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা বিকাশের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার ২০২৬’

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং সোশ্যাল এসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (SARPV) কর্তৃক বাস্তবায়িত RAISE প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই মেলাটি দক্ষ যুবসমাজকে সরাসরি সংযুক্ত করবে শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সাথে।

🎯 মেলার মূল আকর্ষণ ও সুযোগসমূহ:
সরাসরি ইন্টারভিউ ও চাকরির সুযোগ:

শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগের সুবিধা।

ক্যারিয়ার কাউন্সেলিং ও গাইডেন্স: অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে পেশাগত দিকনির্দেশনা।

সিভি (CV) রিভিউ ও জমাদান: আপনার সিভি-কে প্রফেশনাল করার তাৎক্ষণিক পরামর্শ।

নেটওয়ার্কিং ও উদ্যোক্তা সংযোগ: সফল উদ্যোক্তা এবং নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার সুযোগ।

👥 মেলায় অংশগ্রহণ করতে পারবেন:

🔹 RAISE প্রকল্পের শিক্ষানবিশ (Apprentice)

🔹 মাস্টার ক্রাফটস্পার্সন (MCP)

🔹 BMED প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা

🔹 যেকোনো দক্ষ ও কর্মপ্রত্যাশী যুবক-যুবতী

📆 তারিখ: ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার)

📍 স্থান: চকরিয়া উপজেলা হল রুম (সুগন্ধা), কক্সবাজার

“দক্ষতা থেকে কর্মসংস্থান, কর্মসংস্থান থেকে সমৃদ্ধি”

দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশের মাধ্যমে টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনই আমাদের মূল লক্ষ্য।

চকরিয়ার তরুণ রিমন ও তার ‘টিউলিপ ম্যাট্রেস’—একটি উদ্যোগের নেপথ্যে মানব সক্ষমতার গল্প-------------------------------------...
15/06/2026

চকরিয়ার তরুণ রিমন ও তার ‘টিউলিপ ম্যাট্রেস’—একটি উদ্যোগের নেপথ্যে মানব সক্ষমতার গল্প
---------------------------------------------------------------------
মাত্র ২,০০০ টাকা বেতনে অন্যের প্রতিষ্ঠানে দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটতেন চকরিয়ার এক তরুণ। ঘামের বিনিময়ে মিলত কেবল বেঁচে থাকার ন্যূনতম সংস্থান।

যার চোখে-মুখে ছিল বড় হওয়ার স্বপ্ন, তাকে কি আর অভাবের শেকল দিয়ে বেঁধে রাখা যায়?

আজ সেই তরুণের কারখানায় তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকার ম্যাট্রেস ও বেডিং সামগ্রী; কর্মসংস্থান হয়েছে ১৯ জন স্থানীয় যুবকের! বলছিলাম কক্সবাজারের চকরিয়া উপজেলার এক উদীয়মান, একসময় পিছিয়ে পড়া ক্ষুদ্র উদ্যোক্তা রিমনের অভাবনীয় সফলতার গল্প।

কক্সবাজারের চকরিয়া অঞ্চলের চেনা পরিমণ্ডলে বড় হওয়া রিমনের পথটা মোটেও মসৃণ ছিল না।
পুঁজি বলতে ছিল শুধু প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম করার মানসিকতা। নিজের একটি স্বাধীন ব্যবসা বা উদ্যোগ গড়ে তোলার স্বপ্ন নিয়ে তিনি শুরু করেছিলেন ‘টিউলিপ ম্যাট্রেস এন্ড বেডিং হাউস’।

কিন্তু শুধু স্বপ্ন দিয়ে তো আর ব্যবসা চলে না। সঠিক দিকনির্দেশনা, আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অর্থায়নের অভাবে শুরুতেই তাকে পড়তে হয়েছিল নানামুখী চ্যালেঞ্জের মুখে।

একজন ক্ষুদ্র উদ্যোক্তার জন্য টিকে থাকার লড়াইটা কতটা কঠিন, তা রিমন প্রতি মুহূর্তে টের পাচ্ছিলেন।

ঠিক যখন কাঁচামালের আকাশছোঁয়া দাম আর বাজারজাতকরণের জটিলতায় রিমনের স্বপ্নটা থমকে যেতে বসেছিল, তখনই তার জীবনে আসে সেই কাঙ্ক্ষিত টার্নিং পয়েন্ট!

রিমনের এই সম্ভাবনাময় কিন্তু পিছিয়ে পড়া উদ্যোগকে এগিয়ে নিতে পাশে দাঁড়ায় সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (SARPV)।

রিমনের মেধা ও আগ্রহ দেখে তাকে যুক্ত করা হয় বিশ্ব ব্যাংক ও PKSF-এর অর্থায়নে পরিচালিত RAISE Project (Recovery and Advancement of Informal Sector Employment)-এর আওতায়।
এখানে এসে রিমন শুধু ঋণ পাননি, বরং পেয়েছেন একজন প্রকৃত সফল ব্যবসায়ী হয়ে ওঠার পূর্ণাঙ্গ গাইডলাইন।

SARPV-এর আয়োজনে তিনি অত্যন্ত নিবিড়ভাবে ১৬ দিনব্যাপী "ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ" সম্পন্ন করেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল—ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ এবং জীবন দক্ষতা (Life Skills) উন্নয়ন প্রশিক্ষণ।

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে রিমন তার ব্যবসায়িক মডেলে আমূল পরিবর্তন আনেন। কারণ তিনি বিশ্বাস করতে শুরু করেন—"শুধু জ্ঞান কোনো শক্তি নয়, প্রয়োগকৃত জ্ঞানই আসল শক্তি।"

মাত্র ২ লাখ টাকার প্রাথমিক পুঁজি নিয়ে শুরু করা ব্যবসাটিতে RAISE প্রজেক্টের আওতায় ৫ লাখ টাকার বিশেষ অর্থায়ন সুবিধা (হ্রাসকৃত সার্ভিস চার্জে) যুক্ত হয়।

যে রিমন একসময় অন্যের প্রতিষ্ঠানে ২,০০০ টাকা বেতনে কাজ করতেন, আজ তার প্রতিষ্ঠানে ১৯ জন স্থানীয় তরুণের স্থায়ী কর্মসংস্থান হয়েছে।

বর্তমানে ‘টিউলিপ ম্যাট্রেস এন্ড বেডিং হাউস’-এর মোট ব্যবসায়িক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ লাখ টাকায়! সমস্ত খরচ বাদ দিয়ে রিমনের বর্তমান মাসিক নিট আয় ২ থেকে ৩ লাখ টাকা।

রিমন এখন চকরিয়া ও সমগ্র কক্সবাজার অঞ্চলের তরুণদের জন্য এক অনন্য রোল মডেল।

যে ক্ষুদ্র উদ্যোগ একসময় টিকে থাকার লড়াই করছিল, তা আজ স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে।

রিমন প্রমাণ করেছেন, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের তরুণেরাও জাতীয় পর্যায়ের উদ্যোক্তা হয়ে উঠতে পারে। আগামীতে তার এই ম্যাট্রেস শিল্পকে আরও বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি, যেখানে আরও শত শত বেকার যুবকের কর্মসংস্থান হবে।

মানব সক্ষমতার এই অভাবনীয় বিকাশই PKSF, বিশ্ব ব্যাংক এবং SARPV-এর মূল লক্ষ্য।
টেকসই উন্নয়ন এবং তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়নের এই যাত্রা অব্যাহত থাকবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে।

#কর্মসংস্থান #সফলতারগল্প #চকরিয়া #কক্সবাজার #ব্যবসাঋণ #উদ্যোগউন্নয়ন #দক্ষতাউন্নয়ন

চকরিয়ায় বসছে 'জব ফেয়ার ২০২৬'! সরাসরি ইন্টারভিউ ও স্পট রিক্রুটমেন্টের সুযোগ --------------------------------------------...
15/06/2026

চকরিয়ায় বসছে 'জব ফেয়ার ২০২৬'!
সরাসরি ইন্টারভিউ ও স্পট রিক্রুটমেন্টের সুযোগ
------------------------------------------------------

নিজের দক্ষতা দিয়ে স্বাবলম্বী হতে চান?

PKSF-এর সহযোগিতায় এবং SARPV এর RAISE প্রকল্পের আওতায় কক্সবাজারের তরুণদের জন্য আয়োজন করা হবে এই ক্যারিয়ার উৎসব।

সরাসরি ইন্টারভিউ | অন-স্পট সিভি ড্রপ | এক্সপার্ট ক্যারিয়ার গাইডলাইন।
📅 তারিখ: ২৩ জুন ২০২৬ (মঙ্গলবার)
📍 স্থান: উপজেলা পরিষদ হল রুম (সুগন্ধা), চকরিয়া।

⚠️ আসন সীমিত!
দেরি না করে এখনই ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/bAoYA6gbrH844JwMA

আপনার সিভি প্রস্তুত রাখুন এবং চকরিয়ার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করুন!

েয়ার_২০২৬ #কক্সবাজার_চাকরি #কর্মসংস্থান

🔔 বিশেষ নোটিশ: জব ফেয়ারের তারিখ পরিবর্তন!------------------------------------------------------------চকরিয়ার চাকরিপ্রা...
14/06/2026

🔔 বিশেষ নোটিশ: জব ফেয়ারের তারিখ পরিবর্তন!
------------------------------------------------------------

চকরিয়ার চাকরিপ্রার্থী ও তরুণদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণে জব ফেয়ারের পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে।

🎯 নতুন তারিখ: ২৩ জুন ২০২৬

📍 স্থান: উপজেলা পরিষদ হল রুম (সুগন্ধা), চকরিয়া, কক্সবাজার।

দক্ষতা থেকে টেকসই কর্মসংস্থানের অনন্য সুযোগ নিয়ে আসছে এই আয়োজন। PKSF-এর সহযোগিতায় ও SARPV-এর আয়োজনে ‘RAISE Project’-এর আওতায় এই মেলায় থাকছে শীর্ষস্থানীয় নিয়োগকর্তাদের সাথে সরাসরি ইন্টারভিউ, স্পট রিক্রুটমেন্ট, সিভি ড্রপ এবং প্রফেশনাল ক্যারিয়ার গাইডলাইনের দুর্দান্ত সুযোগ! 🚀

আপনার ক্যারিয়ার গড়ার এই সেরা সুযোগটি হাতছাড়া করবেন না। মেলায় অংশগ্রহণ সম্পূর্ণ ফ্রি!

🔗 আজই ফ্রি রেজিস্ট্রেশন করুন: https://forms.gle/bAoYA6gbrH844JwMA

আপনার পেশাদার জীবনের নতুন অধ্যায় শুরু হোক চকরিয়া থেকেই!

সংস্থার সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচির আয়োজনে চলমান “কর্মী সম্মেলন-২০২৬”।অভিজ্ঞতা বিনিময়, অর্জনের মূল্যায়ন এবং আগামী দিনের ...
13/06/2026

সংস্থার সঞ্চয় ও ক্ষুদ্রঋণ কর্মসূচির আয়োজনে চলমান “কর্মী সম্মেলন-২০২৬”।
অভিজ্ঞতা বিনিময়, অর্জনের মূল্যায়ন এবং আগামী দিনের পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে সংস্থার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে সম্মেলনের কার্যক্রম চলছে।
সমন্বিত প্রচেষ্টা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এসএআরপিভি।
#কর্মী_সম্মেলন_২০২৬

#সঞ্চয়_ও_ক্ষুদ্রঋণ_কর্মসূচি

🌍 বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬📅 ১২ জুন ২০২৬ #বিশ্ব_শিশুশ্রম_প্রতিরোধ_দিবস
12/06/2026

🌍 বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬

📅 ১২ জুন ২০২৬
#বিশ্ব_শিশুশ্রম_প্রতিরোধ_দিবস



'জব ফেয়ার ২০২৬' --------------------------------------------------------------------আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়তে এবং নি...
11/06/2026

'জব ফেয়ার ২০২৬'
--------------------------------------------------------------------
আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়তে এবং নিজেকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে অংশ নিন এই অনন্য ক্যারিয়ার উৎসবে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সার্বিক সহযোগিতায় এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (SARPV) কর্তৃক বাস্তবায়নাধীন RAISE প্রকল্পের আওতায় চকরিয়ায় বসছে এই মেলা।
🎯 মেলায় আপনার জন্য যা থাকছে:
✨ সরাসরি ইন্টারভিউ: শীর্ষস্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানে তাৎক্ষণিক ইন্টারভিউ ও স্পট রিক্রুটমেন্টের সুযোগ।
📄 সিভি ড্রপ: একাধিক কোম্পানিতে আপনার পছন্দের পদে সরাসরি সিভি জমা দেওয়ার সুবিধা।
💡 ক্যারিয়ার গাইডলাইন: অভিজ্ঞ মেন্টর ও ক্যারিয়ার বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনামূলক বিশেষ সেশন।
📅 মেলার সময় ও স্থান:
🗓️ তারিখ: ২০ জুন ২০২৬ (শনিবার)
📍 স্থান: উপজেলা পরিষদ হল রুম (সুগন্ধা), চকরিয়া, কক্সবাজার।
নিচের দেওয়া অফিশিয়াল গুগল ফর্ম লিংকে ক্লিক করে এখনই আপনার ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। মনে রাখবেন, শুধুমাত্র প্রথম ১০০ জনকে এই মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে! আসন পূর্ণ হয়ে গেলে লিংকটি বন্ধ হয়ে যেতে পারে।
🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/bAoYA6gbrH844JwMA
আজই আপনার আপডেটেড সিভি (CV) এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন।
আপনার বন্ধুদের ট্যাগ করুন বা পোস্টটি শেয়ার করে চকরিয়ার অন্য ভাই-বোনদেরও জানার সুযোগ করে দিন!
#দক্ষতা_থেকে_কর্মসংস্থান
েয়ার_২০২৬


#কক্সবাজার_চাকরি

09/06/2026

প্রকল্পের নাম-রেইজ (RAISE) প্রকল্প, পিকেএসএফ (PKSF)
বাস্তবায়নকারী সংস্থা- সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (SARPV)
----------------------------------------------------------------------
পটভূমি ও পারিবারিক প্রেক্ষাপটsar--------------------
মুহাম্মদ সোহেল কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকান (কেল্লার পূর্বপাড়া) গ্রামের একটি অত্যন্ত দরিদ্র পরিবারে বড় হয়েছেন। পাঁচ সদস্যের এই পরিবারে সোহেল সবার বড়। তার বাবা আব্দুল হোসেন একজন শারীরিক প্রতিবন্ধী এবং সম্পূর্ণ কর্মক্ষমতাহীন; মা কাজল বেগম একজন গৃহিণী। সোহেলের ছোট এক ভাই রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে এবং তাদের একটি ছোট বোন রয়েছে।
সোহেল নিজে শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অত্যন্ত মেধাবী, শান্ত ও ধীরস্থির স্বভাবের ছিলেন। তিনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করেছিলেন। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি (বাবা) তীব্র শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ কর্মক্ষমতাহীন হয়ে পড়ায় সংসারের পুরো অর্থনৈতিক দায়ভার ১৮ বছর বয়সী এই কিশোরের কাঁধে এসে পড়ে। যে বয়সে অন্য দশটা ছেলের পড়াশোনা ও খেলাধুলা করার কথা, সেই কৈশোরেই সোহেলকে তীব্র অভাবের কারণে পড়াশোনা ছেড়ে দিয়ে পরিবারের টিকে থাকার লড়াইয়ে নামতে হয়।
টেকসই উন্নয়নমূলক হস্তক্ষেপ:
---------------------
পরিবারের এই চরম অর্থনৈতিক সংকটের সময়ে সোহেল একদিন নিজ এলাকায় পিকেএসএফ (PKSF)-এর আর্থিক সহযোগিতায় এবং এসএআরপিভি (SARPV) কর্তৃক বাস্তবায়িত ‘রেইজ’ (RAISE) প্রকল্পের একটি প্রচারণামূলক মাইকিং শুনতে পান। অনানুষ্ঠানিক খাতের সুবিধাবঞ্চিত যুবকদের স্বাবলম্বী করার এই সুযোগটিকে তিনি নিজের ভাগ্য বদলের একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নেন। তিনি দ্রুত প্রকল্পের নিয়ম অনুযায়ী ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন এবং একটি স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণের জন্য মনোনীত হন।
সোহেলকে স্থানীয় বাজারের ‘মোশাররফ টেলিকম’-এর মাস্টার ক্রাফটস্পার্সন (ওস্তাদ) মোশাররফ হোসেনের অধীনে ৬ মাসের মোবাইল ফোন সার্ভিসিং ট্রেডে একজন শিক্ষানবিস (Apprentice) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। প্রশিক্ষণ চলাকালীন তিনি অত্যন্ত মনোযোগের সাথে কাজ শেখেন এবং প্রতিদিনের কাজের অগ্রগতি প্রজেক্ট লগবুকে (Logbook) নিয়মিত লিপিবদ্ধ করেন। কারিগরি শিক্ষার পাশাপাশি তিনি জীবন দক্ষতা উন্নয়ন (Life Skills) বিষয়ক প্রশিক্ষণেও সফলভাবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণকালীন সময়ে যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য পিকেএসএফ থেকে প্রদত্ত নিয়মিত সম্মানী ভাতা তার যাতায়াতকে নির্বিঘ্ন ও সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অর্জিত ফলাফল ও ইতিবাচক প্রভাব
‘রেইজ’ প্রকল্পের এই সমন্বিত কারিগরি ও জীবন দক্ষতা প্রশিক্ষণ সোহেলের জীবনে একটি স্থায়ী ও ইতিবাচক আমূল পরিবর্তন এনেছে। ৬ মাসের প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তার অর্জিত দক্ষতা, কাজের প্রতি একাগ্রতা ও সততা দেখে ওস্তাদ মোশাররফ হোসেন তাকে ‘মোশাররফ টেলিকম’-এই স্থায়ী টেকনিশিয়ান হিসেবে চাকরি দেন।
বর্তমানে সোহেল আর কোনো অসহায় বা পরিবারের জন্য আর্থিক উদ্বেগের কারণ নন। তিনি এখন একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী পেশাদার মোবাইল টেকনিশিয়ান। এই পেশা থেকে তিনি এখন প্রতি মাসে ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা আয় করছেন। একসময়ের স্কুল থেকে ঝরে পড়া ও অর্থনৈতিকভাবে প্রান্তিক এই প্রতিবন্ধী তরুণটি আজ তার পুরো পরিবারের মূল অর্থনৈতিক চালিকাশক্তিতে রূপান্তরিত হয়েছেন।
ভবিষ্যতের স্বপ্ন ও টেকসই পরিকল্পনা:
---------------------------
সোহেল কেবল এই চাকরির মাঝেই নিজের স্বপ্নকে সীমাবদ্ধ রাখতে চান না। নিজের পায়ে দাঁড়ানোর পর তার আত্মবিশ্বাস এখন সুদৃঢ়। বর্তমান চাকরির পাশাপাশি তিনি তার আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করছেন। তার ভবিষ্যৎ পরিকল্পনা হলো—সবার সহযোগিতায় চকরিয়াতে নিজের একটি বড় এবং আধুনিক মোবাইল সার্ভিসিং সেন্টার ও শোরুম গড়ে তোলা। এই উদ্যোগের মাধ্যমে তিনি যেমন নিজের অর্থনৈতিক ভিতকে আরও মজবুত করতে চান, ঠিক তেমনি সমাজে তার মতো অন্য সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী যুবকদের প্রশিক্ষিত করে টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করার স্বপ্ন দেখেন।
উপকারভোগীর সরাসরি বক্তব্য:
-----------------------
"প্রশিক্ষণ চলাকালীন পিকেএসএফ থেকে দেওয়া যাতায়াত ভাতা ও সম্মানী আমার পরিবারের জন্য একটা বড় অবলম্বন ছিল। এর ফলে ঘরে খাবারের চিন্তা না করে আমি পুরো মনোযোগ দিয়ে কাজটা শিখতে পেরেছিলাম।" — মুহাম্মদ সোহেল
"পিকেএসএফ এবং এসএআরপিভি আমাকে শুধু একটা কাজ শেখায়নি, তারা আমার এবং আমার প্রতিবন্ধী বাবার মুখে সম্মান বাঁচিয়ে রাখার ভাষা দিয়েছে। তারা প্রমাণ করেছে যে সুযোগ পেলে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়।"
— মুহাম্মদ সোহেল

#দক্ষতা_থেকে_কর্মসংস্থান

কক্সবাজারের যুবসমাজের জন্য ক্যারিয়ারের সেরা সুযোগ! অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬' -----------------------...
05/06/2026

কক্সবাজারের যুবসমাজের জন্য ক্যারিয়ারের সেরা সুযোগ! অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী 'জব ফেয়ার ২০২৬'
--------------------------------------------------------------------

আপনার স্বপ্নের ক্যারিয়ার গড়তে এবং নিজেকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে অংশ নিন এই অনন্য ক্যারিয়ার উৎসবে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সার্বিক সহযোগিতায় এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর দ্য ফিজিক্যালি ভালনারেবল (SARPV) কর্তৃক বাস্তবায়নাধীন RAISE প্রকল্পের আওতায় চকরিয়ায় বসছে এই মেলা।

🎯 মেলায় আপনার জন্য যা থাকছে:
✨ সরাসরি ইন্টারভিউ: শীর্ষস্থানীয় স্বনামধন্য প্রতিষ্ঠানে তাৎক্ষণিক ইন্টারভিউ ও স্পট রিক্রুটমেন্টের সুযোগ।
📄 সিভি ড্রপ: একাধিক কোম্পানিতে আপনার পছন্দের পদে সরাসরি সিভি জমা দেওয়ার সুবিধা।
💡 ক্যারিয়ার গাইডলাইন: অভিজ্ঞ মেন্টর ও ক্যারিয়ার বিশেষজ্ঞদের কাছ থেকে দিকনির্দেশনামূলক বিশেষ সেশন।

📅 মেলার সময় ও স্থান:
🗓️ তারিখ: ২০ জুন ২০২৬ (শনিবার)

📍 স্থান: উপজেলা পরিষদ হল রুম (সুগন্ধা), চকরিয়া, কক্সবাজার।

নিচের দেওয়া অফিশিয়াল গুগল ফর্ম লিংকে ক্লিক করে এখনই আপনার ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। মনে রাখবেন, শুধুমাত্র প্রথম ১০০ জনকে এই মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে! আসন পূর্ণ হয়ে গেলে লিংকটি বন্ধ হয়ে যেতে পারে।

🔗 রেজিস্ট্রেশন লিংক: https://forms.gle/bAoYA6gbrH844JwMA

আজই আপনার আপডেটেড সিভি (CV) এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন।

আপনার বন্ধুদের ট্যাগ করুন বা পোস্টটি শেয়ার করে চকরিয়ার অন্য ভাই-বোনদেরও জানার সুযোগ করে দিন!

#দক্ষতা_থেকে_কর্মসংস্থান
েয়ার_২০২৬


#কক্সবাজার_চাকরি

03/06/2026

কারিগরি দক্ষতার সাথে যখন আত্মবিশ্বাসের মেলবন্ধন ঘটে, তখন সাফল্যের পথ আরও সুগম হয়!

রেইজ (RAISE) প্রকল্পের 'এসি এন্ড রেফ্রিজারেশন' ট্রেডের অত্যন্ত সম্ভাবনাময় এক শিক্ষানবিশ বাকি উল্লাহ।

কারিগরি কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি তিনি আজ অংশ নিয়েছেন 'জীবন দক্ষতা উন্নয়ন' (Life Skills Development) সেশনে।

সেখানে নিজেকে সবার সামনে উপস্থাপন করা এবং কার্যকরভাবে কথা বলার এক দারুণ চেষ্টা করেছেন তিনি।
কর্মক্ষেত্রে একজন দক্ষ টেকনিশিয়ান হওয়ার পাশাপাশি একজন আত্মবিশ্বাসী ও দক্ষ যোগাযোগকারী (Good Communicator) হয়ে ওঠার এই লড়াই সত্যিই প্রশংসনীয়।

কাজ জানার পাশাপাশি নিজের কথা ও দক্ষতাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারাটাই আসল সাফল্য।"

বাকি উল্লাহর এই আত্মবিশ্বাসী পথচলার জন্য রইলো অনেক শুভকামনা!

#𝐥𝐢𝐟𝐞𝐬𝐤𝐢𝐥𝐥𝐬 #𝐒𝐤𝐢𝐥𝐥𝐬𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭

Address

Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8802226622023

Alerts

Be the first to know and let us send you an email when Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable-SARPV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Social Assistance and Rehabilitation for the Physically Vulnerable-SARPV:

Share