Bangladesh Olympic Association

Bangladesh Olympic Association Bangladesh Olympic Association is the national constituent of the worldwide Olympic movement.
(1)

Subject to the controls of the International Olympic Committee, BOA is responsible for organizing its people's participation in the Olympic Games.

19/08/2026

Olympic Solidarity Sport Administrators Course begins.

Team Bangladesh in Glasgow 2026 Commonwealth Games
24/07/2026

Team Bangladesh in Glasgow 2026 Commonwealth Games


বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় গত ...
15/07/2026

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় গত ১৩ জুলাই ২০২৬ তারিখ সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন ২৩তম কমনওয়েলথ গেমস, গ্লাসগো ২০২৬ উপলক্ষ্যে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে একটি আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানটি অংশগ্রহণকারী খেলোয়াড় ও টীমঅফিসিয়ালদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং আত্মবিশ্বাস সঞ্চার করে এবং গ্লাসগো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। একই সঙ্গে এই আয়োজন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সুদৃঢ় বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ক্রীড়াক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হয়।

প্রেস বিজ্ঞপ্তি০৭ ও ০৮ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াবিদদের  Post Athlete Car...
08/07/2026

প্রেস বিজ্ঞপ্তি

০৭ ও ০৮ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াবিদদের Post Athlete Career Development এর উপর আয়োজিত হলো দুইদিন ব্যাপী “Athlete365 Career+” শীর্ষক কর্মশালা। কর্মশালায় বিভিন্ন ফেডারেশন হতে ২০ হতে ৩০ বছর বয়সী ৩১ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করেন। উক্ত কর্মশালাটি পরিচালনা করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মনোনীত Master Educator Mrs. Sharon Springer (USA) এবং Ms. Jovina Choo, OLY (Singapore)। Mrs. Sharon Springer বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের Head of Education Programme এবং Ms. Jovina Choo, OLY স্পেশাল অলিম্পিকের এশিয়া-পেসিফিক রিজিয়নের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন।

উক্ত কর্মশালার প্রথম দিনে ক্রীড়াবিদদের “ ÒSelf Discovery” এর উপর অর্থাৎ ‘Strength & Values’, ‘Interest & Skills’, ‘Passion & Impact’ এবং ‘Purpose & Planning’ শীর্ষক বিষয়ে চারটি সেশন আয়োজিত হয়েছে যা থেকে ক্রীড়াবিদগণ তাদের নিজেদের সক্ষমতা, মূল্যবোধ, আগ্রহ, আবেগসহ ইত্যাদি বিষয়ে আত্ম উপলব্ধি করতে পারেন যা তাদের ভবিষ্যত পরিকল্পনা করতে সাহায্য করবে। কর্মশালার দ্বিতীয় দিনে ক্রীড়াবিদদের বিভিন্ন কর্মসংস্থানে আবেদনের জন্য নিজেদের CV/Resume & Cover Letter সহ অন্যান্য নথিপত্র তৈরীর কার্যকরী কৌশল এর উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ দুপুর ০১:০০ ঘটিকায় উক্ত কর্মশালার সার্টিফিকেট বিতরণী এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহনকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বিওএ’র সহ সভাপতি মেজর জেনারেল (অব:) ড. মো: নাঈম আশফাক চৌধুরী। তিনি তাঁর সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, Athlete365 Team এবং Master Educator Dr. Sharon Springer এবং Ms. Jovina Choo সহ কর্মশালা আয়োজনের সাথে যুক্ত সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ প্রদান করেন এবং ক্রীড়াবিদদেরকে এই কর্মশালা হতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের Post Career তৈরীর জন্য দিক নির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিওএ’র উপ-মহাসচিব জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, বিওএ’র সদস্য জনাব হাসানুজ্জামান খান বাবলু, কর্নেল ওয়াইস হুদা (অবঃ), এ্যাথলেট কমিশনের চেয়ারপারসন মিসেস ফারহাদ জেসমিন লিটি এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ধন্যবাদান্তে,

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর
এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
মহাপরিচালক
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন

🌟 Meet the Educators!Bangladesh Olympic Association is delighted to welcome our distinguished educators for the upcoming...
06/07/2026

🌟 Meet the Educators!

Bangladesh Olympic Association is delighted to welcome our distinguished educators for the upcoming Athlete365 Career+ Workshop in Bangladesh.

👩‍🏫 Dr. Sharon Springer
Educator, Athlete365 Career+ Workshops

🏅 Jovina Choo OLY
Athlete365 Career+ Educator & Olympian

Cheer for them as they empower athletes with practical knowledge, career development skills, and guidance for life beyond sport through the Athlete365 Career+ Workshop.

We look forward to an inspiring and impactful learning experience!



প্রেস বিজ্ঞপ্তি - অলিম্পিক ডে ২০২৬আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (ব...
27/06/2026

প্রেস বিজ্ঞপ্তি - অলিম্পিক ডে ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) অদ্য ২৭ জুন ২০২৬ (শনিবার) তারিখে ঢাকায় যথাযোগ্য মর্যাদায় অলিম্পিক ডে ২০২৬ উদযাপন করা হয়েছে। এ বছরের অলিম্পিক ডে-এর প্রতিপাদ্য হলো “You Can Do This, Let’s Move!”, যার মাধ্যমে সকল বয়সী মানুষকে নিয়মিত শারীরিক কর্মকাণ্ড, খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

সকাল ৭:০০ ঘটিকায় ঢাকাস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত র‌্যালী অনুষ্ঠানের মাধ্যমে অলিম্পিক ডে ২০২৬-এর কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের মাধ্যমে অলিম্পিক ডে ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অলিম্পিক ডে র‍্যালি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এসে শেষ হয়। র‍্যালিতে দেশের বিভিন্ন জাতীয় ক্রীড়া ফেডারেশনের ক্রীড়াবিদ, অলিম্পিয়ান, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্কুল কলেজে ছাত্র ছাত্রী এবং ক্রীড়াপ্রেমী মানুষসহ প্রায় ১,৫০০-এর অধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। র‍্যালী শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট ও হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর প্রদর্শনী সকলের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া বাংলাদেশ কারাতে, তায়কোয়ান্দো এবং উশু ফেডারেশনের খেলোয়াড়রা নিজেদের খেলার চিত্তাকর্ষক প্রদর্শনী পরিবেশন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের অলিম্পিয়ানগণ তাঁদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি শারীরিক কর্মকাণ্ডের গুরুত্ব বিষয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিগণও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি দেশের গর্বিত অলিম্পিয়ানদের মাঝে সম্মাননা স্বরূপ সার্টিফিকেট প্রদান করেন। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যে অলিম্পিকের মূল্যবোধ Excellence, Friendship এবং Respect দেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সুস্থ, কর্মক্ষম ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। প্রধান অতিথি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং তাদের দেশপ্রেম, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ক্রীড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এই ক্রীড়া আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। তিনি কারাতে, তায়কোয়ানডো ও উশু ফেডারেশনের ক্রীড়াবিদদের মনোমুগ্ধকর প্রদর্শনীর ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের উৎসাহিত করার লক্ষ্যে নিজ উদ্যোগে একদিনের জন্য পদ্মা AWT রিসোর্টে ভ্রমণ ও রিভার ক্রুজের পৃষ্ঠপোষকতা করার ঘোষণা প্রদান করেন।

উল্লেখ্য, ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি একই সময়ে দেশের চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষ্যে র‍্যালি ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মাধ্যমে সারাদেশে অলিম্পিক আন্দোলনের চেতনা, শারীরিক সুস্থতা এবং খেলাধুলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

অনুষ্ঠানের সফল আয়োজন ও বাস্তবায়নে স্কয়ার গ্রুপ এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দেশের ক্রীড়া ও অলিম্পিক আন্দোলনের বিকাশে তাদের এ মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

অলিম্পিক ডে ২০২৬ উদযাপনের মাধ্যমে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন দেশের জনগণের মধ্যে অলিম্পিক মূল্যবোধ, সুস্থ জীবনধারা এবং নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ইনফরমেশন এন্ড মিডিয়া কমিটির পক্ষে

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর
এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
মহাপরিচালক
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন

🏃‍♂️🏃‍♀️ Olympic Day 2026 🇧🇩Bangladesh Olympic Association (BOA) is going to celebrate Olympic Day 2026 on 27 June 2026 ...
25/06/2026

🏃‍♂️🏃‍♀️ Olympic Day 2026 🇧🇩

Bangladesh Olympic Association (BOA) is going to celebrate Olympic Day 2026 on 27 June 2026 with the theme “You Can Do This, Let's Move!”

In addition to the central celebration in Dhaka, Olympic Day activities and rallies will also be organized simultaneously in Chattogram, Rajshahi, Khulna, Barishal, Sylhet, Rangpur and Mymensingh, spreading the Olympic spirit across the country.

You Can Do This, Let's Move!

শোকবার্তাজাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত সাবেক কিংবদন্তি হকি ও ফুটবল খেলোয়াড়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক কার্যনির্...
20/06/2026

শোকবার্তা

জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত সাবেক কিংবদন্তি হকি ও ফুটবল খেলোয়াড়, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধরণ সম্পাদক জনাব আব্দুস সাদেক অদ্য ২০ জুন ২০২৬ তারিখ রোজ শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে ঢাকার গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গণ একজন দক্ষ সংগঠক এবং একনিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্বকে হারালো। দেশ বরেণ্য এই সাবেক ক্রীড়াবিদ এবং সংগঠকের মৃত্যুতে বিওএ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এবং মহাসচিব জনাব মোঃ জোবায়েদুর রহমান রানাসহ বিওএ পরিবারের সকল সদস্য জনাব আব্দুস সাদেক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। একই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর
এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
মহাপরিচালক
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন

প্রেস বিজ্ঞপ্তি২০তম এশিয়ান গেমস উপলক্ষে ফান রান অনুষ্ঠান আয়োজনআগামী ১৯ সেপ্টেম্বর হতে ০৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত জাপা...
10/06/2026

প্রেস বিজ্ঞপ্তি

২০তম এশিয়ান গেমস উপলক্ষে ফান রান অনুষ্ঠান আয়োজন

আগামী ১৯ সেপ্টেম্বর হতে ০৪ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত জাপানের আইচি-নাগয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমস উপলক্ষে গেমসের প্রচার প্রচারণার অংশ হিসেবে অদ্য ১০ জুন ২০২৬ তারিখ সকালে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন কর্তৃক একটি বর্ণাঢ্য ফান রান র‌্যালী, বিভিন্ন খেলার প্রদর্শনী, লোকজ খেলা এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালীটি সকাল ৭:৩০ ঘটিকায় বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ হতে আরম্ভ হয়ে শহীদ তাজউদ্দীন আহমেদ ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস ইনডোর স্টেডিয়ামে এসে সমাপ্ত হয়। ফান রান র‌্যালীর শুভ উদ্বোধন করেন বিওএ’র সহ সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব:)। বর্ণাঢ্য এই র‌্যালীতে আসন্ন এশিয়ান গেমসে অংশগ্রহনকারী ২৩টি ফেডারেশন/বোর্ড/এসোসিয়েশনের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ, বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাগণ, এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির ০২ জন সদস্য এবং অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA)র ০২জন সদস্য অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্যায়ে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কাবাডী, কারাতে, জুডো, তায়কোয়ান্ডো এবং উশু খেলার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ৩য় পর্যায়ে লোকজ খেলার প্রদর্শনী হিসেবে দাড়িয়াবান্ধা ও লাঠি খেলার আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের ০২ জন এলিট এ্যাথলেট আর্চার মোঃ সাগর ইসলাম এবং শ্যূটার নিলুফা ইয়াসমিন নিজেদের খেলাধূলার অভিজ্ঞতার আলোকে আসন্ন এশিয়ান গেমসে তাদের স্বপ্নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এরপর অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার (OCA) এর প্রতিনিধি Mr. Zhou Jian, আইচি-নাগয়া ২০২৬ এশিয়ান গেমস অর্গানাইজিং কমিটির প্রতিনিধি Mr. Toshikazu Honjo এবং অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর ইমরোজ আহমেদ (অবঃ), সহ সভাপতি, বিওএ সকলের উদ্দ্যেশে বক্তব্য প্রদান করেন।

ধন্যবাদান্তে,

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এ বি এম শেফাউল কবীর
এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি
মহাপরিচালক

Address

Olympic Bhaban, Rajuk Avenue, Outer Stadium, Purana Paltan
Dhaka
1000

Opening Hours

Monday 11:00 - 19:00
Tuesday 11:00 - 19:00
Wednesday 11:00 - 19:00
Thursday 11:00 - 19:00
Sunday 11:00 - 19:00

Telephone

+8801755534316

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Olympic Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Olympic Association:

Shortcuts

Share