Eastern University Prothom Alo Bondhushava

Eastern University Prothom Alo Bondhushava Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Eastern University Prothom Alo Bondhushava, Youth Organization, Dhaka.

ড্যাফোডিল বন্ধুসভা কর্তৃক আয়োজিত পরিচিত পর্ব এবং নতুন বন্ধু বরণ অনুষ্ঠানে ইস্টার্ন বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।এছাড়...
17/06/2026

ড্যাফোডিল বন্ধুসভা কর্তৃক আয়োজিত পরিচিত পর্ব এবং নতুন বন্ধু বরণ অনুষ্ঠানে ইস্টার্ন বন্ধুসভার বন্ধুরা উপস্থিত ছিলেন।এছাড়াও আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ড্যাফোডিল বন্ধুসভা।বিভিন্ন গল্প এবং চায়ের আড্ডার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ এবং সবুজ পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আজ থেকেই ছোট ছোট পরিবর্তনের মাধ্...
05/06/2026

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ এবং সবুজ পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আজ থেকেই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি। সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা!

প্রিয় বন্ধুগন,বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল আযহা। এই ঈদ শুধু আনন্দের নয়, এই ঈদ ত্যাগের, উৎসর্গের এবং সহ...
27/05/2026

প্রিয় বন্ধুগন,
বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল আযহা। এই ঈদ শুধু আনন্দের নয়, এই ঈদ ত্যাগের, উৎসর্গের এবং সহমর্মিতার। নিজের ভেতরের অহংকার ও স্বার্থপরতাকে কোরবানি দিয়ে মানুষের কল্যাণে এগিয়ে আসাই এই দিনের মূল শিক্ষা।
​ইস্টার্ন বন্ধুসভার পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং আপনাদের পরিবারকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ মোবারক! ❤️
​"কোরবানির রক্ত বা মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় কেবল আপনাদের তাকওয়া (পরহেজগারি)।"
— আল-কুরআন

এই ঈদে আমাদের অঙ্গীকার:
​খুশি ভাগাভাগি: আমাদের আশেপাশের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেবো।

​পরিচ্ছন্ন পরিবেশ: কোরবানির পর নিজ দায়িত্ব নিয়ে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো, যেন আমাদের কারণে কারও কষ্ট না হয়।

​পবিত্র এই দিনের আলোয় কেটে যাক সব অন্ধকার, সুদৃঢ় হোক আমাদের বন্ধুত্বের বন্ধন। সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
​নিরাপদে কাটুক আপনার ও আপনার পরিবারের ঈদ।
​ #ঈদুলআযহা #ঈদমোবারক #ইস্টার্নবন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে “নজরুলজয়ন্ত...
21/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে “নজরুলজয়ন্তী কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬”।

✨ আবৃত্তির বিষয়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যেকোনো একটি কবিতা।

📌 প্রতিযোগিতার নিয়মাবলি
• একজন প্রতিযোগী শুধুমাত্র একটি কবিতা আবৃত্তি করতে পারবেন।
• আবৃত্তির ভিডিও ২ থেকে ৫ মিনিটের মধ্যে হতে হবে।
• পরিষ্কার শব্দ ও পর্যাপ্ত আলোযুক্ত পরিবেশে ভিডিও ধারণ করতে হবে।
• ভিডিওর শুরুতে প্রতিযোগীর নাম, বিভাগ/ব্যাচ ও পরিচয় উল্লেখ করতে হবে।
• ভিডিও আমাদের ই-মেইল / হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে।
🏆 পুরস্কার
সেরা আবৃত্তিকারদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
ভিডিও জমাদানের শেষ সময়: ২৫ মে ২০২৬ ইং

ই- মেইল : [email protected]

হোয়াটসঅ্যাপ নাম্বার :- +880 1883-803295

LEADERSHIP TRAINING  শিরোনামে ঢাকা মহানগর বন্ধুসভার নেতৃত্বে একটি সেমিনার আয়োজন করা হয়। যেখানে ক্যারিয়ার গাইলাইন,কিভাবে ...
15/05/2026

LEADERSHIP TRAINING শিরোনামে ঢাকা মহানগর বন্ধুসভার নেতৃত্বে একটি সেমিনার আয়োজন করা হয়। যেখানে ক্যারিয়ার গাইলাইন,কিভাবে নেতৃত্বের বিকাশ ঘটানো যায়, কিভাবে ভাল নেতৃত্ব দেওয়া যায় আরও বেশকিছু বিষয় নিয়ে আলোচনা করে আয়োজনের বক্তারা। যেখানে ইস্টার্ন বন্ধুসভার পক্ষে উপস্থিত ছিলেন,সভাপতি এবং যুগ্ন সাধারণ সম্পাদক।
অনুষ্ঠানের বক্তারা হলেন:-

Leadership Training 2026
Session 01: Strategic Thinking & Organizational Leadership

প্রশিক্ষক:
সাঈদুল আজহার সারোয়ার
হেড অফ বিজনেস
পারটেক্স স্টার গ্রুপ

𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫𝐜𝐥𝐚𝐬𝐬, 𝟐𝟎𝟐𝟔
Session 02: Time Management & Negotiation Skill

প্রশিক্ষক:
সাদমান সাদিক
কন্টেন্ট ক্রিয়েটর ও পাবলিক স্পিকার

𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫𝐜𝐥𝐚𝐬𝐬, 𝟐𝟎𝟐𝟔
Session 03: Communication, Networking & Collaboration

প্রশিক্ষক:
রেহান আসিফ
সিনিয়র ম্যানেজার, এইচ আর
সাউথ-ইস্ট এশিয়া, পেপকো গ্লোবাল সোর্সিং

𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫𝐜𝐥𝐚𝐬𝐬, 𝟐𝟎𝟐𝟔
Session 04: Leadership Mindset & Identity

প্রশিক্ষক:
মোঃ জহিরুল ইসলাম
ম্যানেজার, কি একাউন্টস ও নিউ বিজনেস ডেভেলপমেন্ট, ডিএসও প্র‍্যাক্টিশনার, ট্রান্সফরমেশন - বায়ার বাংলাদেশ।

Thanks Bondhushava
15/05/2026

Thanks Bondhushava

পাঠচক্রে আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধ, মায়ের অসীম ত্যাগ, অপেক্ষা, ভালোবাসা ও একজন মায়ের হৃদয়ের গভীরতম অনুভূতির গল.....

বই মানুষকে শুধু গল্প শোনায় না, মানুষ আর সময়কে নতুনভাবে চিনতেও শেখায়। ১২-৫-২০২৬ ইং ইস্টার্ন বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয়ে...
13/05/2026

বই মানুষকে শুধু গল্প শোনায় না, মানুষ আর সময়কে নতুনভাবে চিনতেও শেখায়।

১২-৫-২০২৬ ইং ইস্টার্ন বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কথাসাহিত্যিক আনিসুল হক এর বিখ্যাত উপন্যাস মা নিয়ে একটি প্রাণবন্ত পাঠচক্র।

পাঠচক্রটি ইস্টার্ন ইউনিভার্সিটির লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ইস্টার্ন বন্ধুসভার উপদেষ্টা এবং কো-অর্ডিনেটর এ.বি.এম এহসান উল্লাহ খাঁন এবং আইন বিভাগের শিক্ষক তানভীর মাহতাব আলিফ।
বইপড়া নিয়ে অতিথিরা সবার উদ্দেশ্য কিছু নির্দেশনা দেন এবং একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য বই পড়ার জন্যে উৎসাহিত করেন।

আলোচনায় উঠে এসেছে মুক্তিযুদ্ধ, মায়ের অসীম ত্যাগ, অপেক্ষা, ভালোবাসা এবং একজন মায়ের হৃদয়ের গভীরতম অনুভূতির গল্প। বইটির প্রতিটি অধ্যায় যেন আমাদের ইতিহাস ও মানবিকতার সামনে নতুন করে দাঁড় করিয়েছে।

পাঠচক্রে অংশগ্রহণকারীরা নিজেদের অনুভূতি, প্রিয় অংশ এবং উপন্যাসটির সামাজিক ও মানবিক দিক নিয়ে মতামত ভাগাভাগি করেন। একসাথে বই পড়া ও ভাবনার আদান-প্রদান আমাদের বন্ধনকে আরও গভীর করেছে।

“একটি ভালো বই, একটি সুন্দর আলোচনাই বদলে দিতে পারে ভাবনার জগৎ।”

সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
আসুন, বইয়ের আলোয় আলোকিত হোক আগামী। 💙

#পাঠচক্র #মা #বইপড়া

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজন করে একটি সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ...
10/05/2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বন্ধুসভা আয়োজন করে একটি সাংস্কৃতিক সন্ধ্যা। উক্ত অনুষ্ঠানে ইস্টার্ন বন্ধুসভার বন্ধুরা।

প্রিয় বন্ধুরা, অনিবার্য কারণবশত আমরা পাঠচক্রের রেজিষ্ট্রেশন সময় বর্ধিত করছি।১১ই মে পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং ...
10/05/2026

প্রিয় বন্ধুরা, অনিবার্য কারণবশত আমরা পাঠচক্রের রেজিষ্ট্রেশন সময় বর্ধিত করছি।১১ই মে পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং ১২ই মে দুপুর ১২ টায় ইস্টার্ন ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাঠচক্রটি অনুষ্ঠিত হবে।
সময় পিছিয়ে দেওয়ার জন্যে দুঃখ প্রকাশ করছি🙏

আগামী ১০ই মে বিশ্ব মা দিবস উপলক্ষে ইস্টার্ন বন্ধুসভা আয়োজন করতে যাচ্ছে পাঠচক্র।
পাঠচক্র কি,কিভাবে এটির আয়োজন করা হয় এগুলো নিয়ে পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে।পেজে দেখতে পারবেন।

এবারের পাঠচক্রটি হবে বর্তমান সময়ের আলোচিত কবি আনিসুল হকের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস "মা" নিয়ে।
অংশগ্রহণকারীদের মধ্যে থেকে ৩ জন পাবে আকর্ষণীয় পুরস্কার।

পাঠচক্রের স্থান: বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার।
সময়: দুপুর ১:৪০
রেজিস্ট্রেশনের শেষ সময়: ৯ তারিখ রাত ১১:৫৯ মিনিট।
রেজিষ্ট্রেশন লিংক:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeSjJqSM93ZUSthXutc_q8tOJyOSa7t10I6Zaqn_sTBkdEorA/viewform?usp=header

মা — পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম।মায়ের হাসিতে লুকিয়ে থাকে আমাদের সাহস, আর মায়ের দোয়ায় স...
10/05/2026

মা — পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম।
মায়ের হাসিতে লুকিয়ে থাকে আমাদের সাহস, আর মায়ের দোয়ায় সহজ হয়ে যায় জীবনের কঠিন পথগুলো। 🌸

বিশ্ব মা দিবসে ইস্টার্ন বন্ধুসভার পক্ষ থেকে পৃথিবীর সকল মায়ের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা।
যাদের ত্যাগ, মমতা আর ভালোবাসায় গড়ে ওঠে প্রতিটি পরিবার, প্রতিটি স্বপ্ন।

মা শুধু একটি শব্দ নয়,
মা মানে অনুভূতি, শান্তি, আর নিঃশর্ত ভালোবাসা। ❤️

সব মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক।
শুভ মা দিবস। 🥀
ছবিতে ইস্টার্ন বন্ধুসভার বন্ধুরা এবং তাদের মায়েরা🤍

— ইস্টার্ন বন্ধুসভা

Address

Dhaka

Telephone

+8801852928939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Eastern University Prothom Alo Bondhushava posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Eastern University Prothom Alo Bondhushava:

Share