FBCCI Safety Council

FBCCI Safety Council FBCCI, The apex trade body of the country, is determined to ensure the safety of all industries in BD

A fire broke out at Nixon Market, adjacent to the Freedom Fighters’ Complex in Bagerhat town, destroying 15 temporary sh...
10/02/2026

A fire broke out at Nixon Market, adjacent to the Freedom Fighters’ Complex in Bagerhat town, destroying 15 temporary shops and causing losses estimated at around BDT 5 million worth of winter garments.

The incident occurred in the early hours of Tuesday. Upon receiving the alert, the Bagerhat Fire Service responded promptly and managed to bring the fire under control after nearly two hours of effort. The cause of the fire could not be determined immediately.

Members of the Private Sector Emergency Response Team under the Bagerhat Chamber of Commerce and Industry worked alongside the Fire Service during the firefighting operation. Business leaders from the Chamber have since visited the affected site to assess the damage.

এফবিসিসিআই’র উদ্যোগে কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি হ্যাজার্ড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন ২৫ সেপ্টেম্বর ...
25/09/2025

এফবিসিসিআই’র উদ্যোগে কক্সবাজারে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি হ্যাজার্ড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

২৫ সেপ্টেম্বর ২০২৫;
দুর্যোগকালীন ব্যবসায়-বাণিজ্য সচল রাখা, প্রাণহানী এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে কক্সবাজারে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি এবং পুরাতনদের জন্য দুইদিন ব্যাপী সতেজকরণ প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিবিসিসিআই) সেইফটি সেল এ প্রশিক্ষণ আয়োজন করে।

গ্রীন ন্যাচার রিসোর্ট এন্ড স্যুইটের হলরুমে আয়োজিত "Disaster Preparedness, Business Continuity, and Multi-Hazard Management" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু নাঈম মোঃ শাহীদউল্লাহ এবং সভাপতিত্ব করেন
কক্স বাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি জনাব আবু মোর্শেদ চৌধুরী।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু নাঈম মোঃ শাহীদউল্লাহ তাঁর বক্তব্যে বলেন, "দুর্যোগের সময় ব্যবসায়-বাণিজ্য সচল রাখা এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকার নয়, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা যেসব জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, তা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয় এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা যায়। এ ধরনের উদ্যোগের ফলে কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নয়, পুরো সমাজও উপকৃত হবে।"

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে "বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ" (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি -এর সভাপতি জনাব আবু মুর্শেদ চৌধুরী।

উক্ত প্রশিক্ষণসমূহে স্থানীয় ব্যবসায়ী এবং তাঁদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেস্পন্স টিমের সদস্যগণ অংশ গ্রহন করেন।

এ সময় এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অরডিনেটর মোঃ মঞ্জুর কাদের খান বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ (বিপিপি) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য গেটস ফাউন্ডেশনকে এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কলাকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিপিসি এর প্রতিনিধি জনাব সুবিমল বড়ুয়া,

সিবিসিসিআই সেইফটি সেলের সদস্য জনাব মুকিম খান এবং এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট জনাব মোঃ সাখাওয়াত হোসেন, আইটি অফিসার ইঞ্জিনিয়ার নাঈম ইসলাম প্রমুখ।

21/07/2025
Emergency Meeting Held at Cox’s Bazar Chamber Under CBCCI Safety Cell Leadership:Today, an emergency meeting was held at...
30/05/2025

Emergency Meeting Held at Cox’s Bazar Chamber Under CBCCI Safety Cell Leadership:

Today, an emergency meeting was held at the Cox’s Bazar Chamber of Commerce and Industry under the leadership of the CBCCI Safety Cell. The meeting was convened to assess the ongoing disaster situation and coordinate efforts to support both the local business community and the common people during and after the crisis.

The meeting was chaired by Mr. Abu Murshed Chowdhury, President of the Cox’s Bazar Chamber of Commerce and Industry. Among others present were Mr. Azmal Huda, Member Secretary of the CBCCI Safety Cell, Directors of the CBCCI, along with key leaders from PERT Cox’s Bazar.

Discussions focused on strategic measures to ensure timely assistance, promote collaboration among local stakeholders, and prepare for post-disaster recovery efforts.

This meeting is the outcome of the initiative by the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI), implementing through the FBCCI Safety Council under the Bangladesh Preparedness Partnership (BPP), aimed at enhancing private sector engagement in disaster preparedness and resilience.

এফবিসিসিআই’র উদ্যোগে বাগেরহাটে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি হ্যাজার্ড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন ৩১ অক্টোবর ২০২৪...
31/10/2024

এফবিসিসিআই’র উদ্যোগে বাগেরহাটে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি হ্যাজার্ড ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

৩১ অক্টোবর ২০২৪; বাগেরহাট:
দুর্যোগকালীন ব্যবসায়-বাণিজ্য সচল রাখা, প্রাণহানী এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে বাগেরহাটে ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আজ ছিল সমাপনী দিন। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) সেইফটি সেল এ প্রশিক্ষণ আয়োজন করে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর, ২০২৪) চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে আয়োজিত "Disaster Preparedness, Business Continuity, and Multi-Hazard Management" শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু নাঈম মোঃ শাহীদউল্লাহ।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবু নাঈম মোঃ শাহীদউল্লাহ তাঁর বক্তব্যে বলেন, "দুর্যোগের সময় ব্যবসায়-বাণিজ্য সচল রাখা এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি। দুর্যোগ ব্যবস্থাপনায় শুধু সরকার নয়, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ী প্রতিনিধিরা যেসব জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, তা মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয় এবং ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখা যায়। এ ধরনের উদ্যোগের ফলে কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নয়, পুরো সমাজও উপকৃত হবে।"

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে "বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ" (বিপিপি) প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিআই সেইফটি সেল -এর আহবায়ক জনাব মনিরুজ্জামান হাওলাদার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মাসুদুর রহমান।

এই প্রশিক্ষণে স্থানীয় ব্যবসায়ী এবং তাঁদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমারজেন্সি রেস্পন্স টিমের সদস্যগণ অংশ গ্রহন করেন।

এ সময় এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রোগ্রাম কো-অরডিনেটর মোঃ মঞ্জুর কাদের খান বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনারশীপ (বিপিপি) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি প্রকল্পে আর্থিক সহায়তার জন্য বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (এডিপিসি) কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শেখ শাকিরুল ইসলাম, সহকারী কমিশনার বাগেরহাট জেলা স্কাউট, বিসিসিআই সেক্রেটারি জনাব নূরুল আলম, এফবিসিসিআই সেইফটি কাউন্সিলের প্রশিক্ষণ ও প্রশাসন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।

Today's training at Engineering Industries Owners' Association on Electrical and Fire Safety    FBCCI Safety Council
19/02/2024

Today's training at Engineering Industries Owners' Association on Electrical and Fire Safety



FBCCI Safety Council

10/01/2024

পাবনার রাধানগরে সরকারি এডওয়ার্ড কলেজ গেট সংলগ্ন একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জানুয়ার.....

04/01/2024

ডিসেম্বরে সারাদেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, সবচেয়ে বেশি রংপুরে

সারাদেশে গত ডিসেম্বর মাসে ২ হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি। সবচেয়ে বেশি দুর্ঘটনা ছিল রংপুর বিভাগে। এসব অগ্নিকাণ্ডে ১৮ জন আহত ও ৮ জন নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম এসব তথ্য জানান।

তালহা বিন জসিম বলেন, ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের মধ্যে ঢাকা বিভাগে ঘটে ৫৭১টি। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৯৫, চট্টগ্রাম বিভাগে ৩০৮, রাজশাহী বিভাগে ৪৪৫, খুলনা বিভাগে ১৬০, সিলেট বিভাগে ৮০, বরিশাল বিভাগে ৯৭ ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, গত নভেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৫টি আগুনের ঘটনা ঘটে এবং ডিসেম্বরে ২ হাজার ৩৬০টি। সে হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দুর্ঘটনা অনেকটা বেশি ছিল। ডিসেম্বরে ঢাকায় দিনে গড়ে ৬টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনায় ৪ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন।

ডিসেম্বরে শুধু ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৪০টি বিভিন্ন ধরনের দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৮ জন আহত হয়। এ ছাড়া, পুরো ঢাকা বিভাগে ১৮১টি, ময়মনসিংহ বিভাগে ৩৮টি, চট্টগ্রাম বিভাগে ১০৫টি, রাজশাহী বিভাগে ২০৯টি, খুলনা বিভাগে ১১৫টি, সিলেট বিভাগে ১৯টি, বরিশাল বিভাগে ৫১টি ও রংপুর বিভাগে ১০৯টি দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ডিসেম্বর মাসে সারা দেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় চার হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এ ছাড়া, ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগীকে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।

সূত্রঃ আরটিভি নিউজ

Training on electrical and chemical safety at Montrims Ltd, Mouchak, Gazipur      Safety Council 11.12.2023
11/12/2023

Training on electrical and chemical safety at Montrims Ltd, Mouchak, Gazipur



Safety Council

11.12.2023

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার...
04/10/2023

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এফবিসিসিআই) মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বা....

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে জনসচেতনতা বৃদ্ধিতে এফবিসিসিআইয়ের মহড়া
04/10/2023

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে জনসচেতনতা বৃদ্ধিতে এফবিসিসিআইয়ের মহড়া

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফা....

Address

FBCCI Icon, 60, Motijheel C/A
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when FBCCI Safety Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FBCCI Safety Council:

Share