South Kuril Youth Association

Call Directions Contact the organization

South Kuril Youth Association we are together forever

05/10/2026




আপনার সন্তান কিশোর গ্যাং এর সদস্যের সাথে নিয়মিত আড্ডা দেয়। আপনার বাসায় সম্ভাব্য ঘাতকরা প্রায় আসতো । আপনার সন্তান মাদ...
20/09/2026

আপনার সন্তান কিশোর গ্যাং এর সদস্যের সাথে নিয়মিত আড্ডা দেয়। আপনার বাসায় সম্ভাব্য ঘাতকরা প্রায় আসতো ।

আপনার সন্তান মাদক সেবীদের সাথে প্রতিদিন দেখা করে।

যারা মোবাইল চুরি, মোটরসাইকেল চুরির মত অপরাধের সাথে জড়িত তাদের সাথে আপনার সন্তান নিয়মিত চলাফেরা করে। আপনার সন্তান, তার চেয়ে বয়সে অন্তত পাঁচ বছরের বড়, এমন ছেলেদের সাথে চলাফেরা করতো।

একটা ছোট বাচ্চার পকেটে হাজার টাকা থাকে। একটা ছোট ছেলে দামি ব্র্যান্ডের মোটরসাইকেল চালাতো কিভাবে?

আপনি অভিভাবক হিসেবে এর দায় এড়িয়ে যেতে পারেন না। আপনি অশিক্ষিত হলে না হয় মেনে নিতাম। আপনার সন্তান প্রায় বাড়ি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংদের সাথে রেস্টুরেন্টে আড্ডা দেয়। আর আপনি একজন শিক্ষিত মানুষ হয়েও নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারেননি। সন্তানের বয়স কম, কোনটা ভালো কোনটা মন্দ, তা বুঝার বয়স তার হয়নি, সে ভুল করতে পারে। কিন্তু আপনি ? ভুল তো আপনারও হয়েছে। সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? কাদের সাথে মেলামেশা করছে, একজন অভিভাবক হিসেবে তা দেখার দায়িত্ব নিশ্চয়ই আপনি এড়িয়ে যেতে পারেন না।

পরিশেষে এটা বলবো: ঘাতকদের দ্রুত আইনের আওতায় আনা হোক। সেই সাথে জেলাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক কিশোর গ্যাং এর সদস্যদের দ্রুত গ্রেপ্তার করা হোক।

- সংগৃহীত

19/07/2026






12/07/2026



08/07/2026


07/07/2026




01/07/2026




Address

South Kuril
Dhaka
1229

Telephone

+8801689065333

Website

Alerts

Be the first to know and let us send you an email when South Kuril Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to South Kuril Youth Association:

Shortcuts

Share