Habibullah Bahar University College Rover scout Group

Habibullah Bahar University College Rover scout Group পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে -বিপির শেষ বাণী।

Scouting for Better Life.

🎉 শুভ জন্মদিন 🎂হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্যতামজিদ আমিন এর জন্মদিনে জানাই আন্তরিক...
13/05/2026

🎉 শুভ জন্মদিন 🎂
হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার সদস্য
তামজিদ আমিন
এর জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌸
তোমার জীবনের প্রতিটি দিন হোক আনন্দ, সাফল্য ও নতুন সম্ভাবনায় ভরপুর।
রোভারিং এর আদর্শ বুকে ধারণ করে তুমি এগিয়ে যাও মানবসেবা, নেতৃত্ব ও ভালো কাজের পথে — এই কামনাই করি। 💚⚜️
শুভ জন্মদিন, তামজিদ
সুস্থতা, সুখ ও সফলতায় ভরে উঠুক তোমার আগামীর পথচলা। ✨
— হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ 💚

হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ এর আন্তরিক শুভ...
14/04/2026

হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছরের আগমনে পুরাতন সব দুঃখ-কষ্ট, গ্লানি ও ব্যর্থতা মুছে যাক, আর নতুন স্বপ্ন, আশা ও সাফল্যে ভরে উঠুক সবার জীবন। এই নববর্ষ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও মানবতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রেরণা।

৮ই এপ্রিল 🇧🇩 বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষেহাবীবুল্লাহ্ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সবাইকে জান...
07/04/2026

৮ই এপ্রিল 🇧🇩 বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে
হাবীবুল্লাহ্ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🎉
স্কাউটিং আমাদের শিখায় মানবতা, শৃঙ্খলা, নেতৃত্ব ও সেবার মহান আদর্শ। সমাজ ও দেশের কল্যাণে নিবেদিত থেকে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জোগায় স্কাউট আন্দোলন।
বাংলাদেশ স্কাউটস দিবস হোক সেবার, বন্ধুত্বের ও মানবতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রেরণা।
সকল স্কাউট, রোভার ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। 💚

রোভার ইন সার্ভিস ⚜️
হাবীবুল্লাহ্ বাহার ইউনিভার্সিটি কলেজ
রোভার স্কাউট গ্রুপ

🌙পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ শুভেচ্ছা ও মোবারকবাদ ✨🌙হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ-এর পক্ষ থেকে সবাইক...
20/03/2026

🌙পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ শুভেচ্ছা ও মোবারকবাদ ✨🌙

হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ-এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের দিন আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, মুছে যাক সকল দুঃখ-কষ্ট, ভরে উঠুক হৃদয় মানবিকতা ও সহমর্মিতায়।
আসুন, ঈদের এই পবিত্র দিনে আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই, ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করি।

ঈদ মোবারক! 🌙💖
হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন মানবিক ও দায়িত্বশীল রোভার আর্য্য দাশ আজ স্বেচ্ছায় ৪র্থ বার...
08/03/2026

হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন মানবিক ও দায়িত্বশীল রোভার আর্য্য দাশ আজ স্বেচ্ছায় ৪র্থ বারের মতো রক্তদান করে মানবসেবার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। একজন মানুষের দেওয়া সামান্য রক্তই হতে পারে অন্য কারো জীবনের নতুন আশার আলো।
রোভার স্কাউটদের মূল মন্ত্রই হলো মানবতার সেবা। সেই আদর্শকে বুকে ধারণ করে আমাদের সদস্যরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।
আসুন, আমরা সবাই রক্তদানে এগিয়ে আসি এবং মানবতার এই মহৎ কাজে অংশগ্রহণ করি।
🩸 “এক ব্যাগ রক্ত, বাঁচাতে পারে একটি জীবন।”


নারী মানেই শক্তি, নারী মানেই সৃষ্টি তাঁর সম্মানেই গড়ে উঠুক সুন্দর পৃথিবী। সমাজ তখনই এগিয়ে যায়, যখন নারী ও পুরুষ কাঁধে...
08/03/2026

নারী মানেই শক্তি, নারী মানেই সৃষ্টি তাঁর সম্মানেই গড়ে উঠুক সুন্দর পৃথিবী।

সমাজ তখনই এগিয়ে যায়, যখন নারী ও পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলে। শিক্ষা, কর্মক্ষেত্র ও নেতৃত্বে নারীর অগ্রযাত্রা আমাদের অনুপ্রাণিত করে। নারী কেবল পরিবারের আলোকবর্তিকা নন, তিনি সমাজ ও সভ্যতার ভিত্তিও। তাঁর প্রজ্ঞা, ধৈর্য ও আত্মত্যাগ একটি প্রজন্মকে গড়ে তোলে, একটি জাতিকে এগিয়ে নেয়।

সমতা মানে প্রতিযোগিতা নয়, বরং পরস্পরের প্রতি সম্মান ও সহযোগিতা। তাই নারীর স্বপ্নকে সীমাবদ্ধ না করে তাকে সুযোগ দেওয়া আমাদের কর্তব্য। নারীর মর্যাদা রক্ষা করাই হলো সত্যিকারের মানবতার পরিচয়।

আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই শুভেচ্ছা ও শ্রদ্ধা, যাদের প্রচেষ্টা পৃথিবীকে আরও সুন্দর করে।

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার কর্তৃক আয়োজিত দক্ষতা অর্জন কোর্স ২০২৬ এর সনদ বিতরণ, সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে কৃ...
07/03/2026

বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার কর্তৃক আয়োজিত দক্ষতা অর্জন কোর্স ২০২৬ এর সনদ বিতরণ, সমাপনী অনুষ্ঠান ও ইফতার মাহফিলে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ-এর রোভার ও গার্ল ইন রোভার সদস্যরা।
হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর গার্ল ইন রোভার তানহা তারেক তোহা "অফিস ব্যবস্থাপনা" কোর্স এ ১ম স্থান অধিকার করে।

নিদিষ্ট বিষয়ের( আগুন নেভানো, কৃষি কর্মী, অফিস ব্যবস্থাপনা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও ব্লাড ব্যাংক) উপর এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা, নেতৃত্বগুণ ও সেবামূলক মানসিকতাকে আরও সমৃদ্ধ করেছে। স্কাউটিংয়ের আদর্শ—সততা, শৃঙ্খলা ও সমাজসেবার চেতনাকে ধারণ করে তারা ভবিষ্যতেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবে—এই প্রত্যাশা রইলো।
এই অর্জনের জন্য অংশগ্রহণকারী সকল রোভার ও গার্ল ইন রোভার সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তাদের এই পথচলা হোক আরও সফল ও গৌরবময়। ⚜️🇧🇩




অভিনন্দন ! 🎉হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ-এর সিনিয়র রোভার মেট মোঃ বিল্লাল হোসেনবাংলাদেশ স্কাউটস...
03/03/2026

অভিনন্দন ! 🎉
হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ-এর

সিনিয়র রোভার মেট মোঃ বিল্লাল হোসেন

বাংলাদেশ স্কাউটস এর মর্যাদাপূর্ণ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
মানবকল্যাণ, দুর্যোগে সহায়তা, সমাজসেবা ও স্কাউট আদর্শে অবিচল নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা সত্যিই গর্বের। তাঁর এই অর্জন শুধু আমাদের স্কাউট গ্রুপের নয়, পুরো কলেজ ও স্কাউট পরিবারের জন্য অনুপ্রেরণা।
তাঁর আগামীর পথচলা হোক আরও আলোকিত ও সফল।
শুভকামনা ও অভিনন্দন রইলো। 💐


২২ শে ফেব্রুয়ারি — বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা Robert Stephenson Smyth Baden-Powell (লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়...
21/02/2026

২২ শে ফেব্রুয়ারি — বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা
Robert Stephenson Smyth Baden-Powell (লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়ে) এর জন্মদিন, যা বিশ্বব্যাপী “বিপি দিবস” হিসেবে পালিত হয়। ⚜️
এই দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই মহান ব্যক্তিত্বকে, যিনি তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিকতার শিক্ষায় উদ্বুদ্ধ করার জন্য প্রতিষ্ঠা করেছিলেন স্কাউট আন্দোলন। তাঁর আদর্শ— “Be Prepared” — আজও আমাদের প্রতিটি কাজে অনুপ্রেরণা জোগায়।
বিপি দিবসে আমরা অঙ্গীকার করি—
নিজেকে গড়বো সৎ ও যোগ্য মানুষ হিসেবে,
সমাজের কল্যাণে কাজ করবো নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে,
এবং স্কাউটের মূলমন্ত্র হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবো দেশ ও মানবতার সেবায়।
শুভ বিপি দিবস!
⚜️ সর্বদা প্রস্তুত ⚜️

🌺 ২১শে ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 🌺গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি ১৯৫২ সালের সেই অমর ভাষা শ...
20/02/2026

🌺 ২১শে ফেব্রুয়ারি – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস 🌺
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি ১৯৫২ সালের সেই অমর ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।

হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তাঁদের রক্তে রাঙানো একুশ আমাদের শিখিয়েছে আত্মমর্যাদা, সাহস ও দেশপ্রেমের চেতনা।

ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি।একুশ মানে মাথা নত না করা।

🔴⚫ শ্রদ্ধায় স্মরণ করি সকল ভাষা শহীদদের।

🌙✨ পবিত্র রমজানকে স্বাগত ✨🌙হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ-এরপক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে জানাই ...
18/02/2026

🌙✨ পবিত্র রমজানকে স্বাগত ✨🌙

হাবীবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপ-এর
পক্ষ থেকে পবিত্র মাহে রমজানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

রমজান আত্মশুদ্ধির মাস, ত্যাগ ও সংযমের মাস, মানবতার সেবায় নিজেকে আরও নিবেদিত করার মাস। এই মহিমান্বিত মাস আমাদের শেখায় ধৈর্য, সহমর্মিতা ও দায়িত্ববোধ।
আসুন, এই রমজানে আমরা সবাই ইবাদতের পাশাপাশি সমাজসেবামূলক কাজে আরও সক্রিয় হই, অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং মানবতার আলো ছড়িয়ে দিই।
হে আল্লাহ, আমাদের সকলের রোজা, নামাজ ও দোয়া কবুল করুন। 🤲
রমজান মোবারক। 🌙

Address

Habibullah Bahar University Collage, Shantinagar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Habibullah Bahar University College Rover scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Habibullah Bahar University College Rover scout Group:

Share