আমার শ্রম, আমার লড়াই Fight for Labor Justice

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আমার শ্রম, আমার লড়াই Fight for Labor Justice

আমার শ্রম, আমার  লড়াই Fight for Labor Justice শহরের সব বিলাসবহুল স্থাপনার ইট-পাথরের কণায় কণায় লেগে আছে
যাদের শ্রম-ঘাম আর দীর্ঘশ্বাস, আমরা তাঁদের কথা বলি

29/08/2026

শ্রমিকের কষ্টে নীরব, মালিকের ক্ষতিতে আহাজারি!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন সময়ে আমার এক শিক্ষক বলেছিলেন গরিব মানুষ যখন মাথা উঁচু করে মর্যাদা নিয়ে বুক টানটান করে দাঁড়ায় তখন পৃথিবীর সব সৌন্দর্য সেখানে লুটোপুটি খায়, আর গরিব মানুষ যদি পা-চাটা কুকুর হয়ে যায় তার চেয়ে কুৎসিত ব্যাপার আর দুনিয়ার দ্বিতীয়টি হয় না। এই কথাটি মনে হলো কতিপয় 'শ্রমিক নেতাদের' বিদ্যুৎ-গ্যাস না থাকার কারণে মালিকদের সীমাহীন ক্ষতি হচ্ছে, তাই নিয়ে কান্না-কাটি দেখে! এদের একটু চক্ষু লজ্জা বলতে কিছু নেই! এরাও একদিন দরিদ্র অসহায় শ্রমিকের মতোই গ্রাম বা মফস্বল শহর থেকে ঢাকা শহরে এসেছে, অসহায় হয়ে ঘুরে বেড়াতো এক সময়, তিন বেলা খাবার জুটতো না, এখন হয়েছে 'শ্রমিক নেতা'! দিনের বেলায় শ্রমিক অধিকারের ফুলঝুরি, আর রাতে মালিকের সাথে চাটাচাটি। বিষয়টি এখানে সীমাবদ্ধ থাকলেও চলতো, কিন্তু যখন মালিকদের হয়ে গ্যাস সংকট ও বিদ্যুৎ সংকট নিয়ে আহাজারি করে আকাশ-বাতাস কাঁপিয়ে দিচ্ছে তখন এদের নৈতিক চরিত্র নিয়ে কথা বলা জরুরি।

সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ বা যে কোনো মানুষ যার কমনসেন্স আছে, সেসব মানুষ জানে একটি দেশে যখন কোনো সংকট তৈরি হয়, তখন এর অভিঘাত সবচেয়ে যাঁদের উপর বেশি আঘাত করে, তাঁরা হলো গরিব শ্রমিক। এই অবস্থায় নানামুখী অনিশ্চয়তায় মধ্যে পড়ে একটি শ্রমিকের জীবন।শ্রমিক বকেয়া বেতন পাচ্ছে না, জানেনা কিভাবে ঘরভাড়া দেবে, কিভাবে সংসারের খরচ চালাবে, বৃদ্ধ বাবা-মা'র ওষুধ কিনবে, অনেকে চাকুরী ছেড়ে গ্রামে চলে যাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বেতন নিয়ে প্রতারিত হচ্ছে। শ্রমিকের ইনকাম বাড়েনি এক টাকাও, মুদ্রাস্ফীতি বেড়েছে, বেড়েছে খাদস্ফীতি, সাথে গ্যাসের দাম, বেড়েছে বিদ্যুতের দাম। যে শ্রমিক আগে বিদ্যুতের বিল দিতো ৭ শ টাকা, সে এখন দেয় ১২-১৫০০ টাকা, গ্যাসের দামও বেড়েছে প্রায় একই হরে। কিন্তু তাঁর বেতন বাড়েনি, মজুরি পর্যালোচনা করার কথা এ বছরেই, বছর প্রায় শেষের দিকে এখনো মজুরি বোর্ডই গঠন হয়নি! এখন এই গরিব শ্রমিক অতিরিক্ত এক দেড় হাজার টাকা কোথায় পাবে? কে দেবে অতিরিক্ত মূল্যের গ্যাসের দাম? এই বাড়তি টাকা পরিশোধ করতে গিয়ে শ্রমিককে খাবার খরচ কমাতে হচ্ছে। এমনিতেই সে বাজারের পচা মাছ-কচু-ঘেচু খেয়ে কোনো রকম বেঁচে আছে, সেই ন্যূনতম খাবার তালিকা আরো কমিয়ে তাকে বিদ্যুৎ বিল বা গ্যাসের বিল দিতে হচ্ছে, এই কম খেয়েই ওভারটাইম করতে হচ্ছে। রাতের বেলায় বিদ্যুৎ থাকে না, গরমে ঠিকমতো ঘুম হয় না, এই নির্ঘুম অবস্থায় আবার সকালে কাজে যেতে হচ্ছে। প্রোডাক্শন টার্গেট মেটাতে না পারলে "খানকি" মাগি বলে গালি দিচ্ছে। একের পর এক শ্রমিক মারা যাচ্ছে এসব কারণে। এই নিস্ঠুরতা নিয়ে এই তথাকথিত নেতাদের মুখে আলাপ নেই!! অথচ গগনবিদারী আওয়াজ তুলেছে গ্যাসের কারণে মালিকের ক্ষতি নিয়ে! কি বিস্ময়কর এক নির্লজ্জ কুকুর এরা! চাটাচাটির তো একটি সীমা থাকা দরকার। তবে খুব শীগ্রই শ্রমিকরা এসব পা-চাটা কুকুরদের শ্রমিক আন্দোলন থেকে উচ্ছেদ করবে।
২৯ আগস্ট ২০২৬।শনিবার
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি দিয়ে তৈরী

সুস্থ শিল্পসম্পর্কের জন্য শ্রমিকদের সহজে ইউনিয়ন করার সুযোগ থাকা জরুরি। ইউনিয়ন থাকলে শ্রমিকরা নিজেদের সমস্যা ও দাবি একস...
26/08/2026

সুস্থ শিল্পসম্পর্কের জন্য শ্রমিকদের সহজে ইউনিয়ন করার সুযোগ থাকা জরুরি। ইউনিয়ন থাকলে শ্রমিকরা নিজেদের সমস্যা ও দাবি একসঙ্গে তুলে ধরতে পারেন এবং মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন। বাংলাদেশে, বিশেষ করে বড় কারখানায়, ইউনিয়ন গঠনের জন্য তুলনামূলকভাবে বেশি সংখ্যক শ্রমিকের সমর্থন দরকার হয়। ফলে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার তুলনায় শ্রমিকদের স্বাধীনভাবে সংগঠিত হওয়া এবং নিজেদের প্রতিনিধি বেছে নেওয়া কঠিন। শিল্পে স্থিতিশীলতা চাইলে দুর্বল ইউনিয়ন নয়, শক্তিশালী ও স্বাধীন শ্রমিক ইউনিয়ন দরকার। শ্রমিকরা যখন নিজেদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে পারেন এবং মালিকের সঙ্গে সম্মিলিতভাবে কথা বলতে পারেন, তখন বিরোধ কমে, সমস্যার সমাধান সহজ হয় এবং কর্মক্ষেত্রে আস্থা তৈরি হয়।
Sources:
1. ILO, IRLEX — Law No. 21 of 2000, Art. 5(2) [Indonesia]
2.ILO NATLEX — Law on Trade Unions, 2016, Art. 10 [Cambodia]
3. Government of India — Industrial Relations Code, 2020 [India]
4. ILO EPLex — Bangladesh labour legislation [Bangladesh]
5. Trade Unions Ordinance, No. 14 of 1935 [Sri Lanka]

পোশাক খাতে শ্রমিক আন্দোলন এক বিভীষিকাময় সময় পার করছে, এত অন্ধকারময় সময় কখনো ছিলো বলে লিখিত ইতিহাস থেকে জানা যায় না। শ...
26/08/2026

পোশাক খাতে শ্রমিক আন্দোলন এক বিভীষিকাময় সময় পার করছে, এত অন্ধকারময় সময় কখনো ছিলো বলে লিখিত ইতিহাস থেকে জানা যায় না। শ্রমিকদের বন্ধু সেজে প্রতারনা, সহযোদ্ধা ট্রেড ইউনিয়ন কর্মীর জীবন কেড়ে নেয়া, নারী শ্রমিককে যৌন নিপীড়ন, ধর্ষন এর অভিযোগ একালের ইউনিয়ন চর্চা ও অনুশীলনের একটি সাধারণ বৈশিষ্ট্য। এই প্রবণতা তৃণমূল পর্যায়ে এক মহামারি আকারে দেখা দিয়েছে। শ্রমিকদের সচেতনতাই এই নৈরাজ‍্য থেকে বের হওয়ার প্রথম ধাপ।

25/08/2026
25/08/2026

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং আন্তর্জতিক শ্রম সংস্থার কনভেনশন ৯৭ এবং ৯৮ অনুসারে শ্রমিকের নির্বাচিত প্রতিনিধিকে বাইরে রাখতে পারেন?
কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের ডিএইজি একজন শ্রমিক প্রতিনিধিকে কোন ক্ষমতাবলে, কোন আইন অনুসারে একজন শ্রমিক প্রতিনিধিকে দরকষাকষি প্রক্রিয়া থেকে, তার প্রতিনিধিত্বের অধিকার খর্ব করে। মনে রাখা দরকার বাংলাদেশ সরকার এখন আন্তর্জাতিক শ্রম সংস্থার কমিশন ও ইনকোয়ারি এর অধীনে আছে, সেখানে আন্তর্জতিক শ্রম সংস্থার ঘোষিত যে পথ নকশা কনভেনশন ৯৭ এবং ৯৮ বিষয়ে অগ্রগতি সাধনের বিষয়ে করা আছে, তার সাথে কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এই অফিসারের আচরণ সাংঘর্ষিক এবং চরম বিরোধাত্মক।এইভাবে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার আচরণ ও স্বভাব বে-বেইনি। এসব আচরণে আন্তর্জাতিক জবাবদিহিতা যেমন আছে, আছে জনগণের কাছেও। আপনাদেরকেও জবাবদিহি করতে তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে।
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ভিডিও: কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তরের টঙ্গী অফিস এ ধারণকৃত, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদকের পেইজে থেকে প্রচারিত। অনুমতি নিয়ে এখানে ব্যবহার করা হয়েছে।
Recorded at the Tongi office of the Department of Inspection for Factories and Establishments (DIFE), and published on the page of the General Secretary of the Bangladesh Garment Workers Solidarity. Used here with permission.
ILO






শুধু ঝণ দিলেই কারখানা চালু করা যায়না। তাই বাংলাদেশ ব্যাংক তার পলিসি কাঠামো ঠিক করা দরকার। এখন এই ব‍্যাংক ব‍্যাবসায়ী গভর্...
25/08/2026

শুধু ঝণ দিলেই কারখানা চালু করা যায়না। তাই বাংলাদেশ ব্যাংক তার পলিসি কাঠামো ঠিক করা দরকার। এখন এই ব‍্যাংক ব‍্যাবসায়ী গভর্নর দিয়ে পরিচালিত। ফলে আস্থাহীনতা বাড়বে আমানতকারীদের, ব‍্যাংকের রিজার্ভ কমবে। ব‍্যবসায়ীদের এই ঋন কেমন ফল বয়ে এনেছে অতীতে যে সময় ৫০০০ হাজার কোটি টাকা লোন দিয়েছে। যে ইনসেনটিভ দেয়া হয় রপ্তানি পন‍্যে তাঁর অর্থনীতিতে অবদান কতটুকু? কারখানা চালুর ক্ষেত্রে ঋনের সদ্ব্যবহার নিশ্চিত না হলে পাবলিকের টাকা কতিপয় ব্যবসায়ীর হাতে যাবে, এবং অর্থনীতি সংকটে পড়বে। এই সংকটের অভিঘাত পড়বে গরীবের উপরে।

"শ্রমিকদের মজুরি এমন হতে হবে যা তাকে দারিদ্র্যের মাঝে টিকিয়ে রাখবে না বরং মর্যাদা নিয়ে বাঁচার সুযোগ তৈরি করে দেবে" ---...
25/08/2026

"শ্রমিকদের মজুরি এমন হতে হবে যা তাকে দারিদ্র্যের মাঝে টিকিয়ে রাখবে না বরং মর্যাদা নিয়ে বাঁচার সুযোগ তৈরি করে দেবে"
----রানী খান, সাধারণ সম্পাদক, মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন......
Courtesy: This AI-generated content is borrowed from federation’s public post.

25/08/2026

“গার্মেন্টসের আইডি কার্ডটা একটা অদৃশ্য ফাঁসির দড়ি!”- বায়েজিদ

24/08/2026

"খানকি মাগি"
পোশাক শ্রমিকদের “খানকি মাগি” বলে গালি দেওয়া হয়। গ্রাম থেকে শহরে আসা এই শ্রমিকেরই সহকর্মী, সুপারভাইজার, প্রোডাকশন ম্যানেজার- এই নামে ডাকে।।এই "মাগীরা" বছরে ৪৭ বিলিয়ন ডলারের স্বপ্ন পূরণ করে, মধ্য আয়ের দেশের খায়েশ মেটাতে দিনে ১২ ঘন্টা কাজ করে। বিনিময়ে যে বেতন পায়, তা দিয়ে সংসার চলে না। অথচ এই "খানকি খানকি"দের টাকায় লন্ডনে প্রাসাদ গড়ে উঠে, দাতব্য সংস্থায় দান করা হয়।এই প্রাসাদ "প্রধানমন্ত্রী", তার বোন, বোনের মেয়ে, আত্মীয়-স্বজনের বিনা ভাড়ায় থাকার জন্য রিজার্ভ রাখা হয়। বিদেশী সংস্থায় দান করে, প্রিন্স চার্লস এর কাছ থেকে প্রশংসার সার্টিফিকেট কেনা হয়। প্যারিসে সবচেয়ে আলোচিত ব্যায়বহুল, জাঁকজমকপূর্ণ, স্বপ্নময় বিয়ের অনুষ্ঠান এর খরচ বহন করে এই "মাগীরা"। দাওয়াতে আসে অস্ট্রেলিয়া, সিরিয়া, যুক্তরাজ্য, ইন্ডিয়া, ফ্রান্স, স্পেন নামকরা ফ্যাশন ডিজাইনার, মডেল ও অভিনেত্রীরা। এই জৌলুসপূর্ণ ফুটানির টাকা যার শ্রম চুরি করে আসে, তাঁরা আমরা এই "খানকি মাগীরা"। এমনই কপাল আমাদের মৃত্যুর আগে নিজের সন্তানের সাথে জীবনের শেষ কথাটি বলার অনুমতিও দেয়া হয় না, বলা হয় ,"মরে গেলে মোর যা, কিন্তু তোর ছুটি হবে না মৃত্যুর আগে"।এ যেন একবিংশ শতাব্দীর আধুনিক দাস। "খানকি মাগীদের" টাকায় প্যারিস এর ফুটানি দেখায়, কিন্তু আশুলিয়ায় বেতন পরিশোধ করা হয় না! বকেয়া বেতন চাইলে পুলিশ দিয়ে গুলিবিদ্ধ করা হয়, জীবন কেড়ে নেয়া হয়। মনে আছে গার্মেন্টস শ্রমিক চম্পার কথা? যাকে ২৩ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুর এলাকায় গুলি করে। এই চরম বর্বর, নিষ্ঠুর, কুৎসিত সমাজে পোশাক শ্রমিকদের বসবাস। আমরাও বলতে চাই: শ্রমিকরা না হয় "খানকি মাগি" বুঝলাম, কিন্তু আপনাদের যে স্বভাব ও চরিত্র, আপনাদের কি নামে ডাকবো?
২৪ আগস্ট, ২০২৬। সোমবার
If you use part of the writing or concept from here, please strictly maintain proper attribution and acknowledgement to the platform and ✍️ author

স্বাধীনতার পর ৭২ টি জুট মিলস বেসরকারিকরণ করা হয়েছে, এর মধ্যে ২০২০ সালেই ২৫ টি বন্ধ করা হয়েছে। মাত্র এক হাজার ২০০ কোটি টা...
21/08/2026

স্বাধীনতার পর ৭২ টি জুট মিলস বেসরকারিকরণ করা হয়েছে, এর মধ্যে ২০২০ সালেই ২৫ টি বন্ধ করা হয়েছে। মাত্র এক হাজার ২০০ কোটি টাকা বিনিয়োগ করে পাটকল আধুনিকায়ন করে যেত, তা না করে আইএমএফ এর পরামর্শে তা বন্ধ করা হয়। এর আগে বিএনপি সরকারের আমলে বিশ্বের বৃহত্তম পাটকল আদমজী বন্ধ করা হয়। সেই অভিজ্ঞতার ফলাফল কি? রাষ্ট্রীয় সম্পদ কতিপয় কোটিপতিদের হাতে তুলে দেয়ার দীর্ঘ ইতিহাস এদেশে আছে। গোপন লেনদেনের রাজনৈতিক ফলাফল ভালো হয় না। জনগণ জানতে চাই, জনগণকে জানাতে হবে, এসব জনগণের সম্পদ। এই কাজ বাংলাদেশ আওয়ামীলীগ করেছিলো ২০২০ সালে, ভারতের সাথে ২৮ টি গোপন চুক্তি এর ক্লাসিক উদাহরণ। হাসিনার উচ্ছেদ হওয়া সেসব নীতির রাজনৈতিক ফলাফলের উৎকৃষ্ট উদহারণ। সুতরাং জনগণের সম্পদ, জনগণকে জানতে দিন। নতুবা এর রাজনৈতিক ফলাফল আপনাদেরকেও বরণ করতে হবে।

Address

Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when আমার শ্রম, আমার লড়াই Fight for Labor Justice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আমার শ্রম, আমার লড়াই Fight for Labor Justice:

Shortcuts

Share