Contribution For Bangladesh-COB

Contribution For Bangladesh-COB A charity organization aimed for doing voluntary social works in Bangladesh.

পবিত্র রমজান মাস আমাদের মাঝে এসেছে। গত বছর রমজানে Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে নেওয়া আমাদের কিছু কার...
19/02/2026

পবিত্র রমজান মাস আমাদের মাঝে এসেছে। গত বছর রমজানে Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে নেওয়া আমাদের কিছু কার্যক্রম ছিল :
১। রংপুরে একটি মাদ্রাসায় ইফতারের আয়োজন ।
২। রংপুর জেলার গংগাচড়া উপজেলার গজঘণ্টায় ২০ টি পরিবারে ঈদ বাজার বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, গুড়া দুধ ইত্যাদি দেওয়া হয়।
৩। টাঙ্গাইলের গোপালপুরে ২০ টি পরিবারে ঈদ বাজার বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি,গুড়া দুধ ইত্যাদি দেওয়া হয়।
৪। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ টি পরিবারে চাল ৩ কেজি, ডাল হাফ কেজি , তেল ১ লিটার, আলু ১ কেজি , চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ২ প্যাকেট ইত্যাদি দেওয়া হয়েছে।
৫। সীতাকুন্ডে স্বাবলম্বীকরণ হিসেবে দুইটি পরিবারে ছাগল প্রদান ।
আর এ সবই সম্ভব হয়েছে আপনাদের যাকাত ও অনুদানের মাধ্যমে। এই রোজার মাসেও আমরা ইফতার আয়োজন , ঈদ বাজার বিতরণের কার্যক্রম হাতে নিয়েছি।
আমাদের পাশে থাকতে পারেন আপনিও । অনুদান পাঠাতে:
bKash / nagad : 01533001854
rocket : 015330018548

শীত পরে গেছে। প্রতিবছর শীতকালে আমাদের Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে চেষ্টা থাকে উত্তরবঙ্গের শীতার্ত ম...
16/12/2025

শীত পরে গেছে। প্রতিবছর শীতকালে আমাদের Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে চেষ্টা থাকে উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে । আগামী শনিবার আমরা রংপুরে কম্বল বিতরণ করবো। আমাদের এই কাজে পাশে থাকতে পারেন আপনিও ।

অনুদান পাঠাতে :
Bkash/nagad : 01533001854
rocket: 015330018548

প্রকৃতির প্রতিক্রিয়া আমাদের থামিয়ে দিতে পারে, কিন্তু আমাদের মানবতা যেন কখনো না থামে।আজ যখন দেশের উত্তরবঙ্গের জনপদ পানির ...
10/10/2025

প্রকৃতির প্রতিক্রিয়া আমাদের থামিয়ে দিতে পারে, কিন্তু আমাদের মানবতা যেন কখনো না থামে।
আজ যখন দেশের উত্তরবঙ্গের জনপদ পানির নিচে,
শতশত পরিবার হারিয়েছে তাদের ঘরবাড়ি,
শিশুরা ক্ষুধায় কাঁদছে,
বৃদ্ধরা তাকিয়ে আছে সাহায্যের আশায়—
তখন আমাদের কিছু করা উচিত।

এই দুর্দিনে আমাদের একতাই হতে পারে তাদের সবচেয়ে বড় ভরসা। শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ইত্যাদি নিয়ে আমরা রংপুরের দুস্থ ও দরিদ্র মানুষদের জন্য এগিয়ে আসছি। আমাদের পাশে থাকতে পারেন আপনিও।

bKash / nagad : 01533001854
rocket : 015330018548

🤍 মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত।
চলুন, আমরা হাত বাড়াই — হৃদয় নিয়ে, সহানুভূতি নিয়ে।
" বন্যার্তদের পাশে দাঁড়াই – মানুষের পাশে মানুষ হোক 🤝

আলহামদুলিল্লাহ। Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে স্বাবলম্বীকরণ প্রোজেক্টের আওতায় দুইজনকে ছাগল কিনে দেওয়া...
19/04/2025

আলহামদুলিল্লাহ। Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে স্বাবলম্বীকরণ প্রোজেক্টের আওতায় দুইজনকে ছাগল কিনে দেওয়া হয়েছে । ঈদের আগের সপ্তাহেই যাকাত ফান্ড থেকে এই ছাগল দেওয়া হয়।
১। মোঃ মেহেদী , সৈয়দপুর , সীতাকুণ্ড , চট্টগ্রাম
২। মোঃ শাহজাহান সাবু এর পরিবার , সৈয়দপুর , সীতাকুণ্ড , চট্টগ্রাম
তাদেরকে নিয়মিত ফলোআপে রাখা হবে, এবং উন্নতি সাপেক্ষে ভবিষ্যতে আরও সহযোগিতা করা হবে।
আমাদের এরকম নিয়মিত কার্যক্রমে পাশে থাকতে পারেন আপনিও।
অনুদান পাঠাতে : 01533001854 ( বিকাশ ও নগদ)
এবং 015330018548 (রকেট)
(অনুমতি সাপেক্ষে নাম পরিচয় প্রকাশ করা হলো )

রমজানের শুরুর দিকে একটা নিয়ত করেছিলাম, আল্লাহ দিলে অন্তত ৫০ টি পরিবারে ঈদ বাজার দেওয়ার সুযোগ যেন পাই। আলহামদুলিল্লাহ। Co...
30/03/2025

রমজানের শুরুর দিকে একটা নিয়ত করেছিলাম, আল্লাহ দিলে অন্তত ৫০ টি পরিবারে ঈদ বাজার দেওয়ার সুযোগ যেন পাই। আলহামদুলিল্লাহ। Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে আমরা ৭০ টি পরিবারের পাশে দাঁড়িয়েছি ।
১। রংপুর জেলা গংগাচড়া উপজেলার গজঘণ্টায় ২০ টি পরিবারে ঈদ বাজার বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, গুড়া দুধ ইত্যাদি দেওয়া হয়।
২। টাঙ্গাইলের গোপালপুরে ২০ টি পরিবারে ঈদ বাজার বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ প্যাকেট সেমাই, আধা কেজি চিনি,গুড়া দুধ ইত্যাদি দেওয়া হয়।
৩। চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০ টি পরিবারে চাল ৩ কেজি, ডাল হাফ কেজি , তেল ১ লিটার, আলু ১ কেজি , চিনি ১ কেজি, লাচ্ছা সেমাই ২ প্যাকেট ইত্যাদি দেওয়া হয়েছে।
তবে বাজেট স্বল্পতায় অনেক দুস্থ মানুষকেই ফিরিয়ে দিতে হয়েছে।
আর এ সবই সম্ভব হয়েছে আপনাদের অনুদানের মাধ্যমে। আশা করি আপনাদের অনুদান অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম চালাতে পারবো ।
আমাদের পাশে থাকতে পারেন আপনিও।
bKash / nagad : 01533001854
rocket : 015330018548
(বিতরণের কিছু ছবি : ১,২ রংপুর , ৩-৫ টাঙ্গাইল , ৬-৭ চট্টগ্রাম )

আলহামদুলিল্লাহ । আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের Contribution for Bangladesh - (COB) এর পক্ষ এক দরিদ্র নারীকে স্বাবলম্বীক...
26/03/2025

আলহামদুলিল্লাহ । আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের Contribution for Bangladesh - (COB) এর পক্ষ এক দরিদ্র নারীকে স্বাবলম্বীকরণ প্রোজেক্ট এর আওতায় সেলাই মেশিন, কাঁচি , সুই সুতা কিনে দেওয়া হয়েছে।
মোছা: ঝর্ণা বেগম
গ্রাম: বেড়িপটল
উপজেলা: গোপালপুর
জেলা: টাংগাইল
আমরা আশা করি,এখন থেকে আর তাকে মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হবে না। নিজেই জীবিকা তিনি নিজেই উপার্জন করতে পারবেন ।
আমাদের এরকম নিয়মিত কার্যক্রমে পাশে থাকতে পারেন আপনিও।

অনুদান পাঠাতে :
01533001854 ( বিকাশ ও নগদ)
এবং 015330018548 (রকেট)

(ওনার অনুমতি সাপেক্ষে নাম পরিচয় প্রকাশ করা হলো )

খবরে দেখলাম আগামী ৯ থেকে ১৪ জানুয়ারি সারাদেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উত্...
07/01/2025

খবরে দেখলাম আগামী ৯ থেকে ১৪ জানুয়ারি সারাদেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। জানুয়ারি শেষে তীব্র শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আমরা চেষ্টা করি, শীতা*র্ত মানুষের পাশে দাঁড়াতে । এবারও আমরা কম্ব*ল ও অন্যান্য শীত*বস্ত্র নিয়ে অস*হায় মা*নুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমরা ইতোমধ্যে বেশ কিছু পুরাতন ব্যবহার্য শীত*বস্ত্র ও ক*ম্বল সংগ্রহ করেছি । তবে যেই পরিমাণ অনু*দান আশা করেছিলাম, সেই পরিমাণ পাইনি। আমাদের এই কাজে পাশে থাকতে পারেন আপনিও।

আ*র্থিক অনু*দান পাঠাতে ঃ
Bka*sh/Nag*ad : 01533-001854
Roc*ket : 01533-0018548
(শীত*বস্ত্র কু*রিয়ার বিষয়ে ইন*বক্স করুন )

( ছবিতে আমাদের কাছে শীত*বস্ত্র কার্যক্রম এর জন্য আসা কা*পডের একাংশ)

বলা হয়ে থাকে, ক্ষুধার্তকে একটি মাছ দাও; তাকে এক বেলা খাওয়াতে পারবে। তাকে মাছ ধরার পদ্ধতি শিখাও, সরঞ্জাম দাও ; সারা জীবন ...
20/09/2024

বলা হয়ে থাকে, ক্ষুধার্তকে একটি মাছ দাও; তাকে এক বেলা খাওয়াতে পারবে। তাকে মাছ ধরার পদ্ধতি শিখাও, সরঞ্জাম দাও ; সারা জীবন সে নিজেই খেতে পারবে।

আমরা Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে এবার একটা স্বাবলম্বীকরণ প্রজেক্ট হাতে নিয়েছি। ছবির ব্যক্তির নাম মো: সুলতান , বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। তিনি প্যারালাইজড হয়ে স্বাভাবিক ভাবে হাটতে পারেন না। উনার পারিবারিক অবস্থা খুবই খারাপ। উনার অবস্থা বিবেচনা করে এক সহৃদয় ব্যক্তি তার দোকানের পিছনের অংশ থেকে একটি অংশ উনাকে ফ্রিতে দিতে চেয়েছেন। কোন দোকানভাড়া লাগবে না।
আমরা চাচ্ছি উনাকে একটা ছোট দোকান সাজিয়ে দিতে। চা, পান, বিস্কুট, বাদাম, সাবান, চিপস, বাচ্চাদের জুস, চকলেট সহ বাজেটের মধ্য যত আইটেম কিনে দেওয়া যায়।এক দুইটা চৌকি, দুইটা তাক হইলেই উনি সমস্ত মালামাল রাখতে পারবেন ইনশাআল্লাহ ।

এজন্য উনার পাশে দাঁড়াতে সকলের নিকট অনুরোধ জানাচ্ছি। অনুদান পাঠাতেঃ

bkash/nagad : 01533001854
rocket: 015330018548

কয়েকদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত একজনের চিকিতসায় সহযোগিতা চেয়ে। বেশ ...
27/08/2024

কয়েকদিন আগে আমরা একটা পোস্ট দিয়েছিলাম। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত একজনের চিকিতসায় সহযোগিতা চেয়ে। বেশ কয়েকজন সুহৃদ সেই আহ্বানে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়িয়েছেন । আমরা Contribution For Bangladesh-COB এর পক্ষ থেকে গতকাল শুক্রবার তার কাছে অর্থ সাহায্য পৌঁছে দিয়েছি।
দেশ আজ বন্যা আক্রান্ত । ধীরে ধীরে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। এই বানভাসা মানুষের পানি নেমে যাওয়ার পরে দরকার হবে দীর্ঘমেয়াদে খাদ্য ওষুধ ও অন্যান্য সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন। আপাতত আমরা সীতাকুণ্ড ও ফেনিতে আমাদের ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ফান্ডের উপর ভিত্তি করে অন্যান্য জায়গাতেও কার্যক্রম শুরু হবে। আমাদের পাশে থাকতে পারেন আপনিও।

bkash/nagad : 01533001854
rocket: 015330018548

বেশ কয়েক বছর আগে একটা বই পড়েছিলাম । " অপৌরুষেয় ১৯৭১ " , লেখিকা অদিতি ফাল্গুনী (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৭) । সেখানে একজ...
15/08/2024

বেশ কয়েক বছর আগে একটা বই পড়েছিলাম । " অপৌরুষেয় ১৯৭১ " , লেখিকা অদিতি ফাল্গুনী (প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৭) । সেখানে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার কথা লেখা ছিল, পাকবাহিনী যাকে অত্যাচার করে শারীরিক অক্ষম করে দেয়। স্বাধীনতার পরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কয়েকজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাথে দেখা করতে যান। সেখানে তিনি, লুঙ্গী তুলে বঙ্গবন্ধুকে বলেন , " দেখেন,এই দেশের জন্য আমরা কি হারিয়েছি" ।
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন, তার নাম মো:সাব্বির ইসলাম, পিতা; মো:আখতারুল হক।রংপুরে আন্দোলনের সময় পুলিশের রাবার এবং ছিটা গুলি ছুড়লে, ছিটা গুলি এসে লাগে তার (সাব্বির) অণ্ডকোষে এবং তার অণ্ডকোষ গুরুতর আাঘাতপ্রপ্ত হয়। তৎক্ষনাৎ তাকে (সাব্বির) মেডিকেল নেওয়া হলে সেখানের সার্জন ডাক্তার মোঃ রবিউল ইসলাম অপারেশন করে অন্ডকোষ থেকে প্রায় ১৬ টি ছিটা গুলি বের করে এবং আশ্বাস যোগায় যে ভয়ের কোনো কারণ নেই। বর্তমানে রংপুরে একটি বেসরকারি হাসপাতালে ( মাউন্ট প্যাসিফিক হাসপাতাল) নেওয়া হলে সেখানের সার্জন ডাক্তার মোঃ আনোয়ার হোসেন পরিক্ষা করে দেখেন যে তার (সাব্বির) অন্ডকোষে পচন ধরেছে এবং দ্রুত অপারেশন করার কথা বলেন, অতঃপর অপারেশন করা হলে ডাক্তাররা তার (সাব্বিরের) অন্ডকোষ থেকে আরও ২০ টি ছিটা গুলি বের করেন। এখন রংপুরে তাকে(সাব্বির) চিকিৎসাধীন অবস্থায় আরও প্রায় ১৬ দিন থাকতে হবে যার খরচ প্রায় ২ লক্ষ টাকার ও বেশি যা তার (সাব্বির) পরিবারের পক্ষে বহন করা সম্ভবপর না। তাই পরিবারের পক্ষ থেকে সকলের নিকট আকুল আবেদন তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করে তার পাশে দাড়াই এবং তার সুস্থতা কামনা করি।
আমাদের ভলান্টিয়ার যখন এই ঘটনাটা আমাকে জানালো, কি যে খারাপ লেগেছে। ২৪ বছরের একটা তাজা প্রাণ , সারা জীবনের জন্য অক্ষম হয়ে গেলো । এই লেখাটা লেখার সময় মনে হচ্ছে গলায় কি যেন দলা পাকিয়ে আছে, ঢোক গিলতে পারছি না। মূলধারার মিডিয়ায় অল্প কয়েকজনের নাম আসে, যে পরিমাণ সাহায্য উঠে অধিকাংশ তারাই পায়। কিন্তু এরকম নাম না জানা হাজারো আহত মানুষ সুচিকিৎসার জন্য কাতরাচ্ছে । আমাদের সামর্থ্য নেই, থাকলে এর চিকিৎসার ভার আমাদের টিম নিত। তাই সকলের নিকট আবেদন জানাচ্ছি ; আপনি দেশে থাকুন বা বিদেশে, যে ধর্মের হয়ে থাকুন , যে মতের হয়ে থাকুন না কেন ; মানবতার স্বার্থে এগিয়ে আসুন।
অনুদান পাঠাতে:
01533001854 - bKash / nagad
015330018548 - rocket

গত সপ্তাহে সীতাকুন্ডে আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে ৬০ টি দরিদ্র পরিবা...
25/03/2024

গত সপ্তাহে সীতাকুন্ডে আমরা আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন Contribution for Bangladesh - (COB) এর পক্ষ থেকে ৬০ টি দরিদ্র পরিবারে পরিধেয় বস্ত্র ও টাকা বিতরণ করেছি।
এরই ধারাবাহিকতায় আগামী ৩০ মার্চ তারিখ শনিবার রংপুর জেলার বেশ কিছু দরিদ্র পরিবার এর মধ্যে চাল ডাল আলু সেমাই চিনি ইত্যাদি তুলে দিবো। ( আল্লাহ চাহেন তো অনুদানের পরিমাণ বেশি হলে পরিবার সংখ্যাও বাড়বে।)
রমজান মাসে অনুদান এর গুরুত্ব সম্পর্কে বলার কিছু নেই। আশা করছি আমাদের এই উদ্যোগে আপনার যাকাত ও অনুদান পাঠিয়ে সহযোগিতা করবেন।
অনুদান পাঠাতে :
BKash /nagad : 01533001854
Rocket : 015330018548
(সীতাকুন্ডের কিছু ছবি)

বেশ কিছুদিন আগে আমরা আপনাদের জানাই যে সীতাকুন্ডের ফজলুল উলুম জাফরিয়া ক্বেরাতুল কুরআন মাদ্রাসা আমাদের কাছে কার্পেট বসাতে ...
26/02/2024

বেশ কিছুদিন আগে আমরা আপনাদের জানাই যে সীতাকুন্ডের ফজলুল উলুম জাফরিয়া ক্বেরাতুল কুরআন মাদ্রাসা আমাদের কাছে কার্পেট বসাতে সাহায্য চেয়েছে। আমাদের আবেদনে অনেকেই সাড়া দিয়েছেন। আমরা আপনাদের পাঠানো অনুদান তাদের হাতে তুলে দেই। সেই অর্থে মাদ্রাসার জন্য কার্পেট কেনা হয়েছে। মাদ্রাসার ছাত্ররা সহ সংশ্লিষ্ট সকলেই অনেক খুশি হয়েছে।
সামনে রমজান মাস ।এই রমজানেও আমাদের ইফতার আয়োজন , ঈদ বাজার প্রদান সহ অন্যান্য নিয়মিত আয়োজন অব্যাহত থাকবে । আমাদের পাশে থাকতে পারেন আপনিও , আপনার যাকাত ও অনুদানের অর্থ পাঠিয়ে ।
অনুদান পাঠাতে :
bkash/nagad : 01533001854
rocket : 015330018548

Address

Chandgaon Block B
Dhaka
1229

Telephone

+8801533001854

Website

Alerts

Be the first to know and let us send you an email when Contribution For Bangladesh-COB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share