06/09/2026
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন বিআইএ-এর সাবেক প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্য ও কোম্পানীর চেয়ারম্যানবৃন্দ যারা ইন্তেকাল করেছেন তাদের স্মরণে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন ৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ, শনিবার, সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন বিআইএ-এর উত্তরাস্থ নিজস্ব প্লটে স্মরণসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদ, এমপি। সভায় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ, যাদের স্মরনে এই দোয়া মাহফিল তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মরহুমদের স্মৃতিচারন করেন বক্তব্য রাখেন ড. এ কে এম সারোয়ার জাহান জামিল, জনাব এস এম নুরুজ্জামান, জনাব বি এম ইউসুফ আলী, জনাব শেখ মোসাদ্দেক কবির, ফাউজিয়া কামরুন তানিয়া, জনাব আরিয়ান খান, জনাব বেলাল আহমেদ, জনাব হোসেন আখতার, জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মেজর জেনাঃ আবদুল হাফিজ মল্লিক, পিএসসি (অবঃ), জনাব জসিম উদ্দিন আহমেদ ও জনাব মাহবুবুর রহমান।
সভাপতি মহোদয় মরহুম সাবেক প্রেসিডেন্টবৃন্দ, ভাইস-প্রেসিডেন্ট, সাবেক নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বীমা কোম্পানীর মরহুম চেয়ারম্যানবৃন্দ পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে বক্তব্য প্রদান করেন।
স্মরণ সভা শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইয়েদ ইমামুল হাসান, পরিচালক, ইমাম ফাউন্ডেশন এবং উপস্থাপক-বিটিভি, আরটিভি ও চ্যানেল আই।