08/06/2026
Badda Unique Youth Forum এর আওতায় স্কুল ক্যাম্পেইনে "Disaster Risk Reduction - DRR" বিষয়ে একটি সচেতনতামূলক সেশন আয়োজিত হয়। সেশনে শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয় দুর্যোগের প্রকার, প্রকৃতি ও প্রতিকার সম্পর্কে।
আমরা জানি দুর্যোগ দুই প্রকারের হয়ে থাকে।
প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, খরা, ভূমিধস, বজ্রপাত, সুনামি ও নদীভাঙন।
মানবসৃষ্ট দুর্যোগ: অগ্নিকাণ্ড, ভবন ধস, নৌ-দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, শিল্প দুর্ঘটনা, গ্যাস বিস্ফোরণ ও পরিবেশ দূষণ।
এই সব গুলো তাদের সাথে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
সচেতনতার আলোকে শিক্ষার্থীরা শিখেছে - দুর্যোগ আমরা রোধ করতে পারবো না, তবে পূর্ব প্রস্তুতি ও সঠিক জ্ঞানের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা সম্ভব। জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় সহজ পদক্ষেপ এবং "Drop, Cover, Hold On" কৌশলটি হাতে কলমে চর্চা করা এবং জরুরি মুহূর্তে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আলোচনা করা হয়েছে।
আজকের সচেতন শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর নিরাপদ ও স্থিতিস্থাপক সমাজ। আসুন, জ্ঞান ছড়িয়ে দিই, ঝুঁকি কমাই।
আমাদের প্রত্যাশা, আজকের এই ক্ষুদ্র পদক্ষেপ গুলোই আগামীতে একটি সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলবে।
প্রস্তুত থাকুন, নিরাপদ থাকুন।
#সচেতনতাই_সুরক্ষা