Bangladesh Nari O Shishu Kollan Foundation-BNSKF

Bangladesh Nari O Shishu Kollan Foundation-BNSKF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangladesh Nari O Shishu Kollan Foundation-BNSKF, Nonprofit Organization, Dhaka.

Mariam Foundation এর বিস্তারিত :
Mariam Foundation ·SUNDAY, 7 APRIL 2000
পরিচালনা পরিষদ :
এডভোকেট সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
মোঃ এনামুল হক সোহেল, ভাইস-চেয়ারম্যান
নাজমুল হক, নির্বাহী পরিচালক

মোঃ মাহবুবুর রহমান, পরিচালক
মুফতি মোঃ মাশিহুর রহমান, পরিচালক
মোঃ মাহিবুল ইসলাম, পরিচালক
মারিয়াম আক্তার, পরিচালক




উপদেষ্টাবৃন্দ :
মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া,
মোঃ মোশাররফ হোসেন
মোঃ সাছির আহম্মেদ ট

ুটুল
মোঃ ফাইজল ইসলাম সিপন, চেয়ারম্যান- বাংলাদেশ সাংবাদিক সমিতি
মোঃ লোকমান হোসেন গীটার
মোঃ মোজাম্মেল হোসেন
মাওলানা মোঃ নাইম গাজী
মাহফুজা আক্তার
মোঃ সাইফুল ইসলাম মিলন


লক্ষ্য/উদ্দেশ্য :
* দারিদ্র্য, ক্ষুধা ও বেকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বনির্ভরতা অর্জনে আত্ননির্ভরশীল সু-সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা । নাগরিক কর প্রদানে সকলকে উৎসাহিত করা ।
* নিরক্ষরতা দূরীকরণ ও জীবনভিত্তিক শিক্ষার জন্য সুবিধাবঞ্চিত শিশু, নারী, প্রাপ্ত বয়স্ক ও অসমর্থ ব্যক্তিদের জন্য শিক্ষাকেন্দ্র স্থাপন এবং পূনর্বাসন কার্যক্রমের ব্যবস্থা করা ।
* সংগঠনের মুখপত্র হিসেবে ও শিশুদের কথা তুলে ধরার জন্য নিয়মিত সাময়িকী প্রকাশ এবং বিভিন্ন ধরনের সচেতনামূলক ম্যাগাজিন, বই, লিফলেট ও জাতীয়/আন্তর্জাতিক দিবসে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা ।
* সকলকে বই পড়ায় উৎসাহ প্রদান এবং আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে গণগ্রন্থাগার প্রতিষ্ঠা করা ।
* পরিবেশ রক্ষায় সামাজিক বনায়ন, নার্সারী তৈরি ও ফলজ, বনজ, ভেষজ উদ্ভিদ রোপন এবং সর্বত্র বৃক্ষ রোপণের সু-ব্যবস্থা করা ।
* মা ও শিশুর স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করা এবং আর্থিক সাহায্য প্রদান করা । অবহেলিত, দুস্থ, সুবিধাবঞ্চিত শিশু ও হতদরিদ্র জনগোষ্ঠির সু-চিকিৎসা এবং দারিদ্রতা নিরসনে সহায়তা করা ।
* মানসম্মত স্বাস্থ্য সেবার জন্য বিভিন্ন প্রচার মাধ্যম পত্র-পত্রিকা, সাময়িকী, বেতার, টিভিতে কথিকা, সাক্ষাৎকার ইত্যাদি প্রচারের ব্যবস্থা করা । ক্যান্সার ও এইডস প্রতিরোধে কার্যক্রম গ্রহণ ও চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করা ।
* বণ্যা, ঘূর্ণিঝড়, মহামারীসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সেবা দান ও পূনর্বাসন এবং চিকিৎসার ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে সরকারর সাথে সহযোগিতা করা ।
* এতিম ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান এবং লেখাপড়ায় সহায়তা করার লক্ষ্যে শিক্ষা উপকরণসহ আর্থিক সাহায্য প্রদান করা ।
* সুবিধাবঞ্চিত শিশু, নারী, বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং মানসিক প্রতিবন্ধীদের পূনর্বাসন কেন্দ্র ও শিশু বিকাশকেন্দ্র স্থাপন করা ।
* সমাজের বাল্য বিবাহ, বহু বিবাহ ও নারী নির্যাতনসহ যৌতুক প্রথা উচ্ছেদ করার বিষয়ে জনগণকে সচেতন করা । নির্যাতিত, তালাকপ্রাপ্ত সহায় সম্বলহীন নারীদের পাশে থেকে আইনি সহযোগিতা প্রদান, তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পূনর্বাসনের ব্যবস্থা করা ।
* মাদকের কুফল ও অপব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করা ও পূনর্বাসন ব্যবস্থা করা ।
* অসহায়, দুঃস্থদের হস্তশিল্প প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম করা । অসহায়, দুঃস্থ ও বিধবা মহিলাদের উপার্জনের জন্য সেলাই মেশিন, হাঁস-মুরগি, গরু-ছাগল, মাছের পোনা, কৃষিজাত পণ্য ইত্যাদি সরবরাহ করা ।
* বিজ্ঞান চর্চায় সকলকে উৎসাহ প্রদান করা । নতুন নতুন আবিষ্কার ও গবেষনা কাজে বিজ্ঞান মনস্কদের সার্বিক সহযোগিতা করা এবং কুসংস্কার দূরীকরণে কাজ করা ।
* সাহিত্যচর্চা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, বই মেলা, বিজ্ঞান মেলা, মহাকাশ পর্যবেক্ষন, কুইজ-বিতর্ক প্রতিযোগিতা এবং বার্ষিক শিক্ষা/আনন্দ সফর ও বনভোজনের ব্যবস্থা করা । বিনোদনের জন্য সকল ভালো মাধ্যম গ্রহণের ব্যবস্থা করা ।
* ছাত্র-শিক্ষক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সংগঠক, বিজ্ঞানী, সাংবাদিক, সমাজসেবী, বুদ্ধিজীবিসহ দেশের সম্পদ সকল মেধাবী ব্যক্তিদের মেধা বিকাশে সহযোগিতা এবং যথাযথ সম্মান ও মূল্যায়নের ব্যবস্থা করা ।
* আত্নরক্ষামূলক, বেকারত্ব নিরসনমূলক, স্ব-কর্মসংস্থানমূলক ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্যপ্রযুক্তি নির্ভর দেশের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা করা । সভা, সেমিনার, কর্মশালা, গবেষনা ও সচেতনতামূলক শোভাযাত্রার আয়োজন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালনের সু-ব্যবস্থা করা ।
* বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং স্বাধীনতার সঠিক ইতিহাস সবার মাঝে জানানোর ব্যবস্থা করা । সকল ধর্মের মানুষের প্রতি শ্রদাধশীল থাকা এবং বাংলাদেশ তথা পৃথিবী থেকে সকল প্রকার অন্যায় দূর করে সত্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা ।
* ভ্রমণের মাধ্যমে বাংলাদেশ তথা সারা বিশ্বের ভাষা, স্থাপত্য ও প্রাচীন নিদর্শন সম্পর্কে জানানোর ব্যবস্থা করা । কন্যাদায় পিতাকে সহায়তা দান, মৃতের সৎকারের ব্যবস্থা করা ।
* সুবিধাবঞ্চিত শিশু, অসহায় দুস্থদের মাঝে শীত বস্র প্রদান, এতিম হাফেজ শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ এবং ঈদ বা বিভিন্ন উৎসবে খাদ্য, বস্র ও আর্থিক সহায়তা প্রদান । কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতষ্ঠান/সংগঠনের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা করা । সরকারী ও বেসরকারী সকল সংগঠনের সাথে মানবকল্যাণ, সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কার্যক্রমে সম্পর্ক স্থাপন করা ।

সদস্যের ধরণ ও ফি :
* আজীবন সদস্য : এককালীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি আজীবন সদস্য হতে পারবেন ।
* নির্বাহী সদস্য : এককালীন ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি নির্বাহী সদস্য হতে পারবেন ।
* সিনিয়র সদস্য : এককালীন ১০,০০০ (দশ হাজার) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি ব্যবস্থাপনা সদস্য হতে পারবেন ।
* সাধারণ সদস্য : এককালীন ৮,০০০ (আট হাজার) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি সাধারণ সদস্য হতে পারবেন ।
* সহযোগী সদস্য : এককালীন ৫,০০০ (পাঁচ হাজার) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি সহযোগী সদস্য হতে পারবেন ।
* সহকারী সদস্য : এককালীন ২,০০০ (দুই হাজার) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি সহকারী সদস্য হতে পারবেন ।
* প্রাথমিক সদস্য : এককালীন ১,০০০ (এক হাজার) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি সহকারী সদস্য হতে পারবেন ।
* আগ্রহী সদস্য : এককালীন ৫,০০ (পাঁচ শত) টাকা সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি আগ্রহী সদস্য হতে পারবেন ।

পৃষ্ঠপোষক/দাতা হবার নিয়ম :
সর্বনিম্ন ১,০০০ (এক হাজার) টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পরিমাণ অর্থ সংস্থার ফান্ডে অনুদান প্রদান করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি সম্মানিত পৃষ্ঠপোষক/দাতা হতে পারবেন । সম্মানিত পৃষ্ঠপোষক/দাতাগণকে নিয়মিত বিভিন্ন প্রকল্প, কর্মসূচি, প্রকাশনায় অনুদান প্রদান করতে হবে। সংস্থার সম্মানিত উপদেষ্টা হিসেবে গন্য হবেন পৃষ্ঠপোষক/দাতাগণ । বিভিন্ন প্রকল্প, কর্মসূচি, অনুষ্ঠানসহ যাবতীয় কর্মকাণ্ডে আমন্ত্রিত ও সম্মানিত অতিথি হিসেবে পদ অলংকৃত করার সুযোগ পাবেন । প্রকাশনায় ছবিসহ পরিচিতি তুলে ধরা হবে ।

ভলান্টিয়ার হবার নিয়ম :
নূন্যতম ১০০ (এক শত) টাকা প্রদান করে নির্ধারিত ফরম পূরণ করে সমাজসেবায় আগ্রহী, স্বেচ্ছাসেবী মনস্ক ব্যক্তি ভলান্টিয়ার হিসেবে স্বেচ্ছাসেবকমূলক কাজ করতে যুক্ত হতে পারবেন ।

দান/অনুদান বা আর্থিক সহযোগিতার জন্য (For Donate Us) :
* Bank Account :
Mariam Foundation
Account No. :


* Mobile Banking :
Bkash No. : 01816319304
Rocket No. :

* Direct Giving Hand :
Head Office : Section-1, House-352, Mirpur, Dhaka-1216, Bangladesh.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Nari O Shishu Kollan Foundation-BNSKF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share