Bangladesh Thalassemia Patients and Parents' Welfare Association-BTPWA

Bangladesh Thalassemia Patients and Parents' Welfare Association-BTPWA The official page of Bangladesh Thalassemia Patients and Parents' Welfare Association (BTPWA), which was previously known as WANA,

Bangladesh Thalassemia Patients and Parents Welfare Association (BTPWA), which was previously known as WANA (We Are Not Alone), is a government-approved voluntary organization. BTPWA works to improve the quality of life of thalassemia patients, build prevention through awareness raising, and establish the rights of patients. BTPWA is a non-political, non-profit and social welfare organization run

by people suffering from thalassemia and their family members. The organization was registered with the Department of Social Services of the Government of the People's Republic of Bangladesh on March 19, 2025 (Registration Number: ND-010087).

🩸 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ অনলাইন অনুষ্ঠানবাংলাদেশে যত রক্ত সংগ্রহ করা হয় তার মাত্র ৩০ শতাংশ আসে স্বেচ্ছায়...
17/06/2026

🩸 বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ অনলাইন অনুষ্ঠান

বাংলাদেশে যত রক্ত সংগ্রহ করা হয় তার মাত্র ৩০ শতাংশ আসে স্বেচ্ছায় রক্তদাতাদের কাছ থেকে। মানবতার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন স্বেচ্ছায় রক্তদানকারীরা, যারা নিজের শরীরের অমূল্য সম্পদ রক্ত দান করে অন্যের জীবন বাঁচান।

এই মহান মানবিক উদ্যোগের স্বীকৃতি ও রক্তদাতাদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে আগামী ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, সন্ধ্যা ৭:৩০ মিনিটে বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্টস এন্ড প্যারেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজন করতে চলেছে একটি বিশেষ অনলাইন অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন:

ডা. দিওয়ান ওয়াসিফ জালাল
ফিজিশিয়ান ও হেলথ কাউন্সেলর, কোয়ান্টাম ফাউন্ডেশন
লেকচারার, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া (ইউএসএ)

অনুষ্ঠানে তিনি রক্তদান, রক্তগ্রহণ, থ্যালাসেমিয়া এবং জনস্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করবেন। অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন এবং বিষয়ভিত্তিক নানা তথ্য জানতে পারবেন।

সকল থ্যালাসেমিয়া রোগী, অভিভাবক, রক্তদাতা, রক্তগ্রহীতা, সম্মানিত চিকিৎসকবৃন্দ, রক্তকেন্দ্র, রক্তদান সংস্থা সহ আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন।

এটি হবে একটি উন্মুক্ত ও ইন্টারঅ্যাকটিভ আলোচনা, যেখানে রক্তদান ও থ্যালাসেমিয়া সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ থাকবে।

📌 অনুষ্ঠানে অংশগ্রহণের লিংক কমেন্টে দেওয়া হল।

সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।

Daily dose of Thalassemia (  11)আজকের বিষয়ঃ সমাজসেবা অধিদপ্তরের অনুদানসমাজসেবা অধিদপ্তরের “ক্যান্সার, কিডনি, লিভার সিরোস...
16/06/2026

Daily dose of Thalassemia ( 11)
আজকের বিষয়ঃ সমাজসেবা অধিদপ্তরের অনুদান

সমাজসেবা অধিদপ্তরের “ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা” কর্মসূচির আওতায় বর্তমানে এককালীন ৫০,০০০ টাকা অনুদান দেওয়া হয়।

তবে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সহায়তা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আগামী ৩০ জুন বাজেটটি পাশ হলে আবেদনকারী যোগ্য বাছাইকৃত রোগীরা এককালীন ১ লাখ টাকা সহায়তা পাবেন।

আবেদন করলে টাকা পাওয়া যায়?

আবেদন করলেই যে টাকা পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই।
সাধারণত প্রক্রিয়াটি এমন:

1. আবেদন জমা দিতে হয়।
2. ডাক্তারি সনদ ও প্রয়োজনীয় রিপোর্ট যাচাই করা হয়।
3. আবেদনকারী সত্যিই অসহায়/দুঃস্থ এবং রোগে আক্রান্ত কিনা তা যাচাই করা হয়।
4. উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বাছাই শেষে অনুমোদিত তালিকা করা হয়।
5. বরাদ্দের মধ্যে যাদের নাম অনুমোদিত হয়, তারাই অনুদান পান।
6. অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হয়। যেমন শিশু, নিঃস্ব, উদবাস্তু, ভুমিহীন, বয়োজ্যেষ্ঠ, বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দেয়া হয়।

এ কারণে অনেক সময় যোগ্য আবেদনকারীও বরাদ্দ সীমিত হওয়ার কারণে ওই অর্থবছরে অনুদান নাও পেতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত বাছাই ও বরাদ্দের ওপর নির্ভর করে।

অর্থাৎ আবেদন করলেই নিশ্চিত টাকা পাওয়া যায় না। কিন্তু কাগজপত্র ঠিক থাকলে সুযোগ ভালো থাকে।

কীভাবে আবেদন করতে হয়?

1. আবেদন ফরম সংগ্রহ করুন
সমাজসেবা অধিদপ্তরের নির্ধারিত ফরম উপজেলা সমাজসেবা অফিস থেকে পাওয়া যায়, অথবা অনলাইনে ডাউনলোড করা যায়। লিংক কমেন্টে।

2. প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন :

o জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন ফটোকপি (সত্যায়িত)
o রোগী বা অভিভাবকের (আবেদনকারীর) দুইকপি পাসপোর্ট সাইজ ছবি, এবং রোগীর অতিরিক্ত আরেক কপি পাসপোর্ট সাইজ ছবি ফর্মে গাম দিয়ে লাগানোর জন্য। (সবগুলো সত্যায়িত)
o থ্যালাসেমিয়া প্রমাণের জন্য Hemoglobin Electrophoresis রিপোর্ট ফটোকপি (সত্যায়িত)
o রেজিস্টার্ড বিশেষজ্ঞ ডাক্তারের স্বাক্ষরিত প্রত্যায়নপত্র (ফর্মে আছে)
o চিকিৎসার কাগজপত্র (রিপোর্ট/প্রেসক্রিপশন) ফটোকপি (সত্যায়িত)
o রোগী বা আবেদনকারীর স্বাক্ষরিত প্রত্যায়নপত্র (ফর্মে আছে)
o রোগী বা আবেদনকারী সোনালী ব্যাংকে একটি একাউন্ট খুলবে এবং এই আকাউন্টের তথ্য আবেদন ফর্ম এ নির্ধারিত ঘরে লিখতে হবে।

3. ফরম পূরণ করে জমা দিন
আপনার উপজেলা সমাজসেবা কার্যালয়ে জমা দিতে হবে।

4. যাচাই-বাছাই
সমাজসেবা অফিস আবেদন, রোগের সত্যতা এবং আর্থিক অবস্থা যাচাই করবে। এরপর যোগ্য আবেদনকারীদের তালিকা প্রণয়ন করা হয়।

5. অনুমোদন ও টাকা প্রাপ্তি
আবেদন অনুমোদিত হলে অনুদানের টাকা সাধারণত আবেদনকারীর ব্যাংক হিসাব বা সরকারি নির্ধারিত পদ্ধতিতে প্রদান করা হয়।
আবেদনপত্রে সাধারণত ঘোষণা দিতে হয় যে আপনি এর আগে এই কর্মসূচি থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেছেন কিনা।

কোথায় আবেদন জমা দিব?

বাংলাদেশে ৪৯৫টি উপজেলা আছে। প্রায় প্রতিটি উপজেলাতেই উপজেলা সমাজসেবা অফিস আছে। আপনি যে উপজেলায় বসবাস করেন সেখানকার উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে।

উপজেলা সমাজসেবা অফিসের ঠিকানা কোথায় পাব?

প্রতিটি জেলার সমাজসেবা কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে-
“আমাদের সম্পর্কে” বা “অন্যান্য কার্যালয়” নামক মেনুতে গেলে পাবেন-
“উপজেলা সমাজসেবা অফিস কর্মকর্তাগণ” পেইজ যেখানে তাদের ঠিকানা ও ফোন নম্বর থাকে।

যেমন আপনি যদি গাজিপুর জেলার হোন, গুগলে সার্চ দিবেন Gazipur DSS. তাহলে পাবেন “জেলা সমাজসেবা কার্যালয়, গাজীপুর” এর ওয়েবসাইট। সেখানে “আমাদের সম্পর্কে” মেনুতে গেলে পাবেন “উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ” এর লিস্ট।

রোগীদের সুবিধার্থে সাতটি বিভাগের সব উপজেলা অফিসের কর্মকর্তাগণ এর লিস্ট এর লিংক কমেন্টে দেয়া হল। কোনো উপজেলা অফিসের ফোন নম্বর বা ঠিকানা খুঁজে পেতে সমস্যা হলে উক্ত জেলার (বা বিভাগের) সমাজসেবা অফিসে জিজ্ঞাসা করলে তারা ওই উপজেলার ঠিকানা দিয়ে দেবে।

একবার টাকা পেলে আবার আবেদন করা যায়?

প্রতি অর্থবছরে একবার আবেদন করা যাবে। অর্থাৎ একবার টাকা পেলে আইনগতভাবে পরের বছর আবার আবেদন করা নিষিদ্ধ না। তবে সাধারণত যিনি একবার টাকা পেয়েছেন তাকে আবার তালিকায় রাখা হয় খুব কম। কারণ বাছাই কমিটি সাধারণত অগ্রাধিকার দেয় নতুন রোগীকে, যারা আগে কোনো সহায়তা পায়নি, এবং বেশি দুঃস্থ পরিবারকে। ফলে একবার পেলে আবার পাওয়া কঠিন।

15/06/2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কামরুন নাহার মুকুল আপার কিছু গুরুত্বপূর্ণ কথা.

14/06/2026

রক্তদাতা দিবস উপলক্ষে একজন মা সকল রক্তদাতাকে ধন্যবাদ জানিয়েছেন।

14/06/2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ঢাকা শিশু হাসপাতালের শিশু হেমাটোলজী ও অনকোলজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বেলায়েত হোসেন স্যারের কিছু গুরুত্বপূর্ণ কথা .

14/06/2026

ডাক্তার সাহেব, আমার বাচ্চা একদমই খেতে চায় না, সারাক্ষণ পেট ফোলা থাকে, আর শরীরটাও কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে দিন দিন...

গত সপ্তাহে এক মা এই কথাগুলো বলে কেঁদে ফেললেন আমার চেম্বারে। বাচ্চার বয়স মাত্র ৮ মাস। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ল - থ্যালাসেমিয়া।

আজ তাই কথা বলব এমন একটি রোগ নিয়ে, যা নীরবে অনেক পরিবারের জীবন বদলে দেয়।

🍀 থ্যালাসেমিয়া কী?

থ্যালাসেমিয়া একটি জিনগত রক্তের রোগ। এতে শরীরে স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন তৈরি হয় না। হিমোগ্লোবিন রক্তের সেই প্রোটিন, যা শরীরের প্রতিটি অঙ্গে অক্সিজেন পৌঁছে দেয়। এর উৎপাদন কমে গেলে দেখা দেয় মারাত্মক রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া।

🍀 কেন হয়?

এটি সম্পূর্ণ বংশগত। বাবা-মা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক (carrier) হন, তবেই সন্তানের মধ্যে এই রোগ প্রকাশ পেতে পারে। অনেক বাবা-মা নিজেরাই জানেন না যে তারা বাহক।

🍀 কখন সন্দেহ করবেন?

আপনার শিশুর বয়স ৬ মাস থেকে ২ বছরের মধ্যে যদি -
✅ একদমই খেতে না চায়
✅ পেট ফোলা থাকে
✅ চেহারা ফ্যাকাশে হয়ে যায়
✅ স্বাভাবিক বৃদ্ধি থেমে যায়

তাহলে দেরি না করে শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

🍀 থ্যালাসেমিয়া মেজরের লক্ষণ:

🔸 অতিরিক্ত দুর্বলতা ও ক্লান্তি
🔸 ত্বক ফ্যাকাশে বা হলদেটে
🔸 যকৃত ও প্লীহা বড় হয়ে যাওয়া
🔸 মুখ ও হাড়ের গঠনে পরিবর্তন
🔸 ঠিকমতো বেড়ে না ওঠা
🔸 বারবার ইনফেকশন হওয়া

🍀 চিকিৎসা কী?

থ্যালাসেমিয়া মেজরের সম্পূর্ণ নিরাময় এখনো নেই, তবে সঠিক চিকিৎসায় শিশু দীর্ঘ ও মানসম্পন্ন জীবন যাপন করতে পারে -

🔹 নিয়মিত রক্তসঞ্চালন (প্রতি ২-৪ সপ্তাহে)
🔹 আয়রন চিলেশন থেরাপি (শরীরে জমে থাকা অতিরিক্ত লৌহ অপসারণ)
🔹 বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট - একমাত্র স্থায়ী সমাধান, তবে জটিল ও ব্যয়বহুল

🍀 প্রতিরোধই সর্বোত্তম উপায়:

✨ বিয়ের আগে উভয়ের থ্যালাসেমিয়া স্ক্রিনিং টেস্ট করান
✨ দুজনই বাহক হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন
✨ গর্ভাবস্থায় প্রয়োজনে জিন পরীক্ষা (Prenatal diagnosis) করান

থ্যালাসেমিয়া একটি গুরুতর কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। বিয়ের আগে একটি ছোট্ট রক্ত পরীক্ষা বদলে দিতে পারে আপনার পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ।

আপনার সচেতনতাই হতে পারে আপনার সন্তানের জন্য সবচেয়ে বড় সুরক্ষা।

পোস্টটি শেয়ার করুন, যাতে আরও অনেক বাবা-মা সচেতন হতে পারেন।

ধন্যবাদান্তে
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
👨‍⚕️ ডা. মানিক মজুমদার
MBBS, BCS (Health), MD (Pediatrics)
IPPN (Boston, USA) | ENS (Germany)
নবজাতক, শিশু, কিশোর ও কিশোরী রোগ বিশেষজ্ঞ

কনসালটেন্ট (শিশু বিভাগ)
📞 Child Specialist: 01711-049620

📍চেম্বার:
পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ ময়মনসিংহ
রুম নম্বর: ১১১০ (১১ তম তলায়)
📞 সিরিয়ালের জন্য ফোন করুন: 01717-550955
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━━

❤️ পোস্টটি শেয়ার করুন।
আপনার পরিচিত কোনো নতুন মা হয়তো এখন এই একই ভয়ে রাত কাটাচ্ছেন — আপনার একটি শেয়ার তাঁকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।

⚠️ বিজ্ঞপ্তি: এই পোস্টটি সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি। শিশুর যেকোনো স্বাস্থ্য সমস্যায় অবশ্যই একজন ভালো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

#থ্যালাসেমিয়া #শিশুস্বাস্থ্য #সচেতনতা #ডাঃ_মানিক_মজুমদার #শিশুবিশেষজ্ঞ #ময়মনসিংহ

একজন আশার গল্প
12/06/2026

একজন আশার গল্প

12/06/2026

🩸 Be a Hero, Save Lives! 🩸

Join us for the "𝐀𝐰𝐚𝐫𝐞𝐧𝐞𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐁𝐥𝐨𝐨𝐝 𝐃𝐨𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐏𝐫𝐨𝐠𝐫𝐚𝐦 𝐨𝐧 𝐓𝐡𝐚𝐥𝐚𝐬𝐬𝐞𝐦𝐢𝐚 𝐃𝐢𝐬𝐞𝐚𝐬𝐞" on June 10, 2026, from 9:30 AM to 4:00 PM at Conference Room 2100 (200), Uttara University.

Your single donation can make a life-changing difference for patients living with thalassemia and others in need of blood. Together, we can raise awareness, inspire action, and save lives.

📅 Date: June 10, 2026
⏰ Time: 9:30 AM – 4:00 PM
📍 Venue: Conference Room 2100 (200), Uttara University

❤️ Every drop counts. Every donor matters.

Organized by the Blood Donors' Club, Uttara University in collaboration with the Bangladesh Thalassemia Foundation

11/06/2026

Kamrun Nahar I would like to express my gratitude to the blood donor.

#থ্যালাসেমিয়া

10/06/2026

থ্যালাসেমিয়া রোগীরাও সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সঠিক চিকিৎসা ও নিয়মিত ওষুধ সেবন করলে আপনি সুস্থ থাকবেন।

#থ্যালাসেমিয়াটেস্ট

Address

110 Aliza Tower (3rd Floor), Fakirapool, Motijheel
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Thalassemia Patients and Parents' Welfare Association-BTPWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Thalassemia Patients and Parents' Welfare Association-BTPWA:

Share