22/03/2023
বাংলাদেশে এই প্রথম ! মোবাইল ব্যালেন্স দিয়ে সরকারি সেবার ফি পরিশোধ করা যাচ্ছে!
“প্রত্যয়ন” থেকে এখন নাগরিক সেবা সমূহের ফি পরিশোধ করতে পারবেন মোবাইল ব্যালেন্স দিয়েই।
সকল সনদের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ “প্রত্যয়ন” - এ নাগরিক সনদ সেবা হচ্ছে এখন আরো সহজ। সনদসেবা নাগরিকদের কাছে সহজ করার জন্য “প্রত্যয়ন” কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।
এন আইডি অথবা জন্ম নিবন্ধনের মাধ্যমে প্রত্যয়নের সকল সনদের সেবা পেতে আজই “ফ্রী” রেজিষ্ট্রেশন করুন https://prottoyon.gov.bd সিস্টেমে…
জাতীয় সনদপত্রের অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে 'ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি)' পেমেন্ট সিস্টেম চালু করলো এটুআই এবংগ্রামীণফোন। এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা prottoyon.gov.bd ওয়েবসাইটে ৩২টি জাতীয় সনদপত্রের অর্থ তাদের মোবাইল ব্যালেন্স থেকেই সরাসরি পরিশোধ করতে পারবে।
এই উপলক্ষ্যে আজ ২২ মার্চ 'ডিওবি' উদ্বোধনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলমসহ এটুআই ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।