07/06/2026
তামাক চাষ, তামাক পাতা আগুনের তাপে চুল্লিতে শুকানো, তামাক পণ্য সেবন ও তামাক সেবনের ফলে সৃষ্ট বর্জ্য মাটি, পানি, বায়ু দুষণ করে, জীববৈচিত্রের ক্ষতি করে ।তামাক পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে। তামাক চাষে উর্বর কৃষি জমি নষ্ট হয়, তামাক পণ্য উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। প্রতিবছর ৪.৫ ট্রিলিয়ন সিগারেটের বাট থেকে রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিক আমাদের জলাশয়, নদী, মহাসাগর ও পৃথিবীব্যাপী মাটিতে বিষাক্ত বর্জ্যের বোঝা বাড়াচ্ছে। উপরন্ত, ই-সিগারেটের কার্টিজ ও রিফিল বক্স, জর্দা-গুল ও সিগারেটের মোড়কের প্লাস্টিকও দূষণের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
🌱 তামাকের বদলে খাদ্য ফসল ফলান;
🚭 তামাক পণ্য বর্জন করুন এবং ধূমপানমুক্ত পরিবেশ গড়ে তুলুন;
👧👦 ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করুন।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এই হোক সকলের অঙ্গীকার।
| ***co | #বিশ্বপরিবেশদিবস | ***coFreeBangladesh | |
| |