26/03/2026
আমাদের মনস্তাত্ত্বিক, সামাজিক ও ধর্মীয় পদ্ধতির মাধ্যমে মানুষকে ভেতর থেকে পরিবর্তন করতে হবে। আসুন, আমরা জীবনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। সমাজে কোনোভাবেই দুর্নীতিবাজদের সমর্থন না দিই। আসুন, আমরা সৎকর্মশীলদের ঐক্যবদ্ধ করি এবং নিজেদের সাধ্য মতো তাদের সহায়তা করি। আসুন, আমরা সকলের অন্তরে সর্বদ্রষ্টা সৃষ্টিকর্তা বা সর্বব্যাপী প্রকৃতির ভয় জাগিয়ে তুলি। আমরা সকলে মিলে এই পরিস্থিতি এড়াতে পারি। আসুন, আমরা সকলে মিলে নিজেদের ও অন্যদের স্বার্থে একটি ন্যায়পরায়ণ সমাজ গড়ার লক্ষ্যে কাজ করি।
ড. মো. মনিরুল ইসলাম