The Changers

The Changers Generation For Changes,
We Challenge to Change.

22/08/2024

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী ভয়াবহ রূপ ধারণ করেছে। স্থানীয়দের ভাষ্যমতে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নাজিরহাট, ফটিকছড়ির অবস্থা বেশ খারাপ বলে জানা যাচ্ছে।

ফটিকছড়িতে যারা আশ্রয় নিতে চান তারা জে ইউ পার্ক কমিউনিটি সেন্টারে আশ্রয় নিতে পারবেন।
যোগাযোগ -
মামুন ০১৮১৫ ৬১ ৬৫ ০৮
মাসুদ ০১৮১৫ ৬১ ৬৫ ০৯
মারুফ ০১৮১৯ ৩৩ ৫৫ ০১

22/08/2024

ঢাকা থেকে ফেনী যেতে চাচ্ছেন⁉️ নতুন রুট হিসেবে নিম্নোক্ত রুট ব্যবহার করুন:

১. ঢাকা-কুমিল্লা-লাকসাম-চৌমুহনী-ফেনী মহাসড়ক।

২. ঢাকা- গৌরীপুর-আমিরাবাদ-কচুয়া-হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষীপুর-চৌমুহনী-ফেনী। চৌমুহনী থেকে মাইজদী গিয়ে বসুরহাট হয়ে দাগনভূইয়া-ফেনী যাওয়া যায়। মাইজদী থেকে নোয়াখালীর চরাঞ্চলে যাওয়া যায়। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তবে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট বা লক্ষীপুর থেকে ছোট লঞ্চ ভাড়া করে ফেনীর উদ্দেশ্যে যাওয়া যেতে পারে। প্রবল বর্ষায় এই রুট চরম ঝুঁকিপূর্ণ

৩. লঞ্চে ঢাকা-চাঁদপুর / লক্ষীপুর-ফেনী
বিকল্প রুটগুলো সবার কাছে পৌঁছে দিন।
চৌদ্দগ্রাম গিয়ে আটকে থাকার কোনো মানে নেই।

22/08/2024
22/08/2024

ফেনী সোনাগাজীর ডাক বাংলা পর্যন্ত পানির নিচে তলিয়ে গিয়েছে। এখন পশ্চিম দিকে পানি ঢুকতে শুরু করেছে।

ঝুঁকিতে পানি ছুঁইছুঁই 'কালিকাপুর ব্রিজ' (দেবিদ্বার, কুমিল্লা), গাড়ি চলাচল বন্ধ।
22/08/2024

ঝুঁকিতে পানি ছুঁইছুঁই 'কালিকাপুর ব্রিজ' (দেবিদ্বার, কুমিল্লা), গাড়ি চলাচল বন্ধ।

22/08/2024

ইন শা আল্লাহ এই বীরের জাতিকে কেউই দমায়ে রাখতে পারবেনা। ❣️

একজোড়া নিষ্পাপ চোখ, কি তার অপরাধ ?সেতো জানেনা,পরিকল্পিত বন্যায়- এই বুযি তার জীবন যায়!
22/08/2024

একজোড়া নিষ্পাপ চোখ, কি তার অপরাধ ?
সেতো জানেনা,
পরিকল্পিত বন্যায়- এই বুযি তার জীবন যায়!

22/08/2024

আমাদের ফেনী, নোয়াখালী এখন এক চরম দুর্যোগের মুখোমুখি। বন্যার পানি গ্রাস করে নিচ্ছে অসংখ্য পরিবারকে, প্রতিদিনই মানুষ হারাচ্ছে তাদের জীবন। খাবারের অভাবে ক্ষুধার্ত শিশুদের কান্না আর বিপদগ্রস্ত মানুষের আর্তনাদ আমাদের হৃদয় বিদীর্ণ করছে।

আমরা তাদের সাহায্যের জন্য ছুটে যেতে চাই, তাদের জন্য খাবার পৌঁছে দিতে, এবং তাদের নিরাপদ স্থানে নিয়ে আসতে। কিন্তু এই মানবিক কাজে আমাদের একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। স্পিডবোট ভাড়া করে তাদের উদ্ধার করতে, এবং খাবার সরবরাহ করতে আমরা আপনাদের সহায়তা প্রয়োজন।

আজ আপনার সাহায্য তাদের বাঁচিয়ে তুলতে পারে। আপনার ক্ষুদ্রতম অনুদানও একটি জীবন রক্ষা করতে পারে, একটি শিশু আবার হাসতে পারে, একটি পরিবার আবার তাদের আপনজনদের ফিরে পেতে পারে।

আপনার সহানুভূতির হাত বাড়িয়ে দিন, আমাদের সাথে যোগাযোগ করুন এবং দান করুন। এই বিপদে আমরা সবাই একসাথে, এবং একসাথে আমরা তাদের পাশে দাঁড়াবো।

এছাড়াও যেকেউ আমাদের সাথে উদ্ধারকাজে যোগদান করতে পারবেন ভলান্টিয়ার হিসেবে। দেরি না করে এখনি আমাদের সাথে যোগাযোগ করুন, যত দ্রুত সম্ভব আমরা রওনা দিতে চাচ্ছি।

ইতিমধ্যে সেনাবাহিনী সহ সকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্ত "বন্যার পরবর্তী সময়ে, অসংখ্য মানুষ খাদ্য সংকটের সম্মুখীন ...
22/08/2024

ইতিমধ্যে সেনাবাহিনী সহ সকল বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্ত "বন্যার পরবর্তী সময়ে, অসংখ্য মানুষ খাদ্য সংকটের সম্মুখীন হবে। তাদের জীবনের প্রতিটি মুহূর্ত এখন বেঁচে থাকার সংগ্রামে পরিণত হয়েছে। আমরা যাদের কাছে সামান্য হলেও সাহায্যের হাত বাড়াতে পারি, তাদের জন্য আমাদের সহানুভূতি এবং মানবিক দায়িত্ব এখন আরও গুরুত্বপূর্ণ। আপনার দান তাদের মুখে হাসি ফেরাতে পারে, তাদের ক্ষুধার্ত পেটকে ভরিয়ে দিতে পারে। আসুন, আমরা একসঙ্গে দাঁড়াই, এবং তাদের পাশে থেকে নতুন জীবনের পথে তাদের এগিয়ে নিয়ে যাই। আপনার ক্ষুদ্র দানটুকু বড় পরিবর্তন আনতে পারে।"

Address

Dhaka

Telephone

01865656507

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Changers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Changers:

Share