27/09/2023
✍️ঈদে মিলাদুন্নবি বিদআত নাকি সুন্নাহ???
ঈদে মীলাদুন্নবী ইসলামিক শরিয়তের মধ্যে নেই। এইটা পরবর্তীতে ইসলামের শত্রু মিশরের শিয়া ফাতিমিদ আবিষ্কার করেছে এবং মুসলমানদের মাঝে এই বিদাত ছড়িয়ে দিয়েছে!...
মুহাম্মদ (সা: ) কখনো তার জন্মদিন পালন করেননি
আবু বক্কর (রা: ) দুই বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি
উমর (রা: ) দশ বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি
উসমান (রা: ) তের বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি
আলী (রা: ) চার বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি
আল-হাসান (রা: ) ছয় মাস ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি
মুয়াবিয়া (রা: ) ঊনিশ বছর ধরে শাসন করেছিলেন এবং সে মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি.
তারপর বিভিন্ন তাবে-তাবেঈনরা এসেছেন তারাও পালন করেননি এমনকি ইমাম আবু হানিফা (রহ: ) ও পালন করেননি
ইসলামের মহান ও হক্কানি স্কলাররা এবং মুহাম্মদ (সা: ) এর সত্যিকারের ওয়ারিশরা তার জন্মদিন পালন করেনি
ইসলামের স্বর্ণযুগের তিন প্রজন্ম চলে গেছে কিন্তু তাদের কেউ মুহাম্মদ (সা: ) এর জন্মদিন পালন করেনি
---
যদি সত্যিই এইটা ইসলামে থাকত তাহলে তারা তা অবশ্যই পালন করত!!!
রাসুল্লাহ (সা: ) বলেছেন,
“তোমরা (দ্বীন) নব উদ্ভাবিত কর্মসমূহ (বিদআত) থেকে বেঁচে থাকবে। কারণ, প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতাই জাহান্নামি (আবূ দাঊদ, তিরমিযী)
আল্লাহ তায়ালা আমাদের বিদআত থেকে বেচে থাকার তৌফিক দান করুক। আমিন।