13/02/2023
আমার উপলব্ধি বলছে তথাকথিত স্রষ্টা একজন সিদ্ধি সেবনকারী। কারন যদি ব্যাখ্যা করতে বলা হয়, তবে আমার ব্যক্তি জীবনের একটা ছোট্ট উপলব্ধি শেয়ার না করে পারছি না। আমি আমার ছাত্র জীবনের কোন এককালে বন্ধুদের সাথে মিলেমিশে গঞ্জিকা সেবন করতাম। কিছুটা সুখটানের পর আমার ফিলিংসটা এমন ছিলো যে আমি খোলা আকাশের নিচে ছাদের কার্নিশে শুয়ে নিজেকে রাজা মনে করতাম। আরও কত যে কি ভাবতাম তা শুধু তারাই উপলব্ধি করতে পারবে যারা বস্তুত সিদ্ধি সেবক ( এখানে বলে রাখা ভালো আমি বর্তমানে দীর্ঘকাল যাবত একজন অধুমপায়ী।)। আমার মেসের অন্যান্য পোলাপান আমার ওই চিন্তামগ্ন সময়ে আমার সাথে অসম্ভব রকম বাজে মজা নিতো। দুর্ব্যবহার করতো, আমাকে লাথি উষ্ঠা মারতো। আমি এমনও করেছি আমার সিনিয়র রুমমেটের সাথে বেয়াদবি করেছি যা সকালে মনে করতে পারি নাই। পরে রুমমেট আমাকে ছেড়ে গেছে।
মোটামুটি গাজা সেবন করে আমি ওই ঘোরের মধ্যে সারা পৃথিবীকে নিজের মতো করে সাজানো শুরু করতাম। ঘোর কাটলে সব শেষ। সকালে গায়ে ব্যথা উপলব্ধি করে বুঝতাম ওরা রাতে ঘোর মাঝে আমারে যেমনে পারছে পেদায়ছে।
তামাম বিশ্বের নিয়ন্ত্রক গঞ্জিকা সেবক স্রষ্ঠা এখন ঘোরমাঝে আছে। পৃথিবী ধরে ঝাকি মেরে তুরষ্কে , সিরিয়ায়, আলেপ্পয় মজা লুটছে। মজা লুটছে ইউক্রেণ রাশিয়ায় নাড়া দিয়ে। মোদ্দা কথা হইলো গঞ্জিকা সেবনের কুফলে পুথিবীতে সবচেয়ে ভয়ংকর যে মিথ্যা প্রতিনিয়ত প্রতিকালে প্রতি সমাজে বারবার উচ্চারিত হয় তা হইলো , তোমরা যে যা করো করো একজন আরেকজনের পুটকি মারো না কেন, তিনি কিন্তু সব দেখছেন নাটাই কিন্তু তার হাতে।"
স্রষ্ঠা এখন ঘুমায়, জানি না সকালে তার সর্বাঙ্গের ব্যথার যন্ত্রণা তাকে রাতের স্মৃতি স্মরণে বাধা সৃষ্টি করবে কিনা?