Save Future Bangladesh

Save Future Bangladesh We are working on climate and environment. Be vocal in protecting the environment.

আমরা জলবায়ু ও পরিবেশ নিয়ে কাজ করছি।
বাংলাদেশের পরিবেশ রক্ষায় সোচ্চার হোন এবং জলবায়ু সংকট মোকাবেলায় অবদান রাখুন৷

"Save Future Bangladesh" এর এ-যাত্রায় সবাইকে যোগদান করার জন্য আহ্বান করছি।
★ সেইভ ফিউচার বাংলাদেশ এর লক্ষ্য সমূহঃ

★ প্রাকৃতিক দূর্যোগের সময়ে জরুরি সেবা প্রদান করা করা৷

★ পানি, গাছ, বনাঞ্চল, বন্যপ্রাণী, পাহাড়, নদী, উপকূলীয় অঞ্চল, প্লাস্টিক দূষণ এবং বায়ু দূষণ নিয়ে কাজ করা৷

★ এসডি

জি ৬, ১৩, ১৪ এবং ১৫ লক্ষ্য মাত্রা অর্জনে কাজ করা।
এসডিজিঃ (৬) নিরাপদ পানি ও স্যানিটেশন
এসডিজিঃ (১৩) জলবায়ু কার্যক্রম
এসডিজিঃ (১৪) জলজ জীবন
এসডিজিঃ (১৫) স্থলজ জীবন

★ দেশজুড়ে গাছ কাটা, বনাঞ্চল উজাড় ও দখল, বন্যপ্রাণী হত্যা, পাহাড় কাটা ও দখল, নদী দখল ও দূষণ করা হচ্ছে। উক্ত কর্মকাণ্ড রুখতে সোচ্চার থাকা এবং রক্ষা করা।

★ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা।

★ বাংলাদেশের পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা।

★ ৩০ লাখ শহীদ মুক্তিযুদ্ধাদের উৎসর্গ করে বর্তমানে ৩০ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে আরো লাখ লাখ বৃক্ষ রোপণ করা এবং বৃক্ষ রোপণ নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা।

★ প্রত্যেকটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে "জলবায়ু এবং পরিবেশ ক্লাব" গড়ে তোলা।

★ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের এবং জলবায়ু শরনার্থীদের ও উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করা।

সেইভ ফিউচার বাংলাদেশ এর উদ্দেশ্যঃ
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরি করে এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশের পরিবেশকে রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদান রাখার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে বাঁচানো।

ধন্যবাদন্তে,
সেইভ ফিউচার বাংলাদেশ
এখনই সময় পরিবর্তনের

আজ ধরিত্রী দিবস। আসুন ধরিত্রী রক্ষায় নিজ জায়গা থেকে অবদান রাখি। প্রতিটি দিনই ধরিত্রী দিবস হোক।
22/04/2026

আজ ধরিত্রী দিবস। আসুন ধরিত্রী রক্ষায় নিজ জায়গা থেকে অবদান রাখি। প্রতিটি দিনই ধরিত্রী দিবস হোক।

গাজীপুরের সংরক্ষিত ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ভাগাড় নির্মাণ। অবিলম্বে বনের ভিতরে এই পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্টকারী কার...
21/04/2026

গাজীপুরের সংরক্ষিত ভাওয়াল জাতীয় উদ্যানে ময়লার ভাগাড় নির্মাণ।

অবিলম্বে বনের ভিতরে এই পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্টকারী কার্যক্রম স্থগিত করা হোক; বিকল্প স্থানে নির্মাণ করা হোক।


ং_বন্যপ্রাণী_বাঁচাও

সংরক্ষিত ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে শালবনের পাশের কৃষিজমিতে গাজীপুর সিটি কর্পোরেশন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আই...
21/04/2026

সংরক্ষিত ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে শালবনের পাশের কৃষিজমিতে গাজীপুর সিটি কর্পোরেশন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬ অমান্যসহ একপর্যায়ে জোরজবরদস্তি করে ডাম্পিং স্টেশন নির্মাণ করতেছে।

অবিলম্বে বনের ভিতরে এই পরিবেশ ও জীববৈচিত্র্য বিনষ্টকারী কার্যক্রম স্থগিত করা হোক; বিকল্প স্থানে নির্মাণ করা হোক।


ং_বন্যপ্রাণী_বাঁচাও

মোহাম্মদপুরের টাউনহল বাজারের পাশে কলোনি মাঠ— এটি গত এক দশক ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লজিস্টিক সরঞ্জাম ও অফিস স্থান...
17/04/2026

মোহাম্মদপুরের টাউনহল বাজারের পাশে কলোনি মাঠ— এটি গত এক দশক ধরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের লজিস্টিক সরঞ্জাম ও অফিস স্থান হিসেবে ব্যবহার করে আসছিল। তবে এখন দেখা যাচ্ছে যে, সেখানে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ (জাগৃক) ১৩ তলা আবাসিক কাম বাণিজ্যিক ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছে।

রাজউকের ড্যাপ অন্তর্ভুক্ত খেলার মাঠে কি করে আবাসনের জন্য হয়ে যায়? ডিএনসিসির মাঠ কীভাবে গৃহায়ণের হয়ে যায়? খেলার মাঠে আবাসন গড়ার পরিকল্পনা গৃহায়ণ কর্তৃপক্ষ কোন বিবেচনায় নেয়?

সরকারের সুনির্দিষ্ট ঘোষণা হলো যে, "ঢাকা মহানগরীতে খেলার মাঠ ও পার্ক বৃদ্ধি করা হবে এবং তারা প্রতিশ্রুতি বদ্ধ।" এমন পরিস্থিতিতে বিদ্যমান খেলার মাঠে আবাসন ও বাণিজ্যিক ভবন গড়ার কার্যক্রম চালিয়ে রাষ্ট্রীয় সংস্থা জাগৃক উলটো করে যাচ্ছে।

আমরা সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের নিকট দাবি জানাচ্ছি যে, অনতিবিলম্বে মোহাম্মদপুরের টাউনহল কলোনি মাঠে বাণিজ্যিক কাম আবাসন ভবন গড়ার কার্যক্রম বন্ধ করুন; উক্ত প্রকল্প বাতিল করুন এবং স্থানটিকে খেলার উপযোগী করে গড়ে তুলে মাঠ হিসেবে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করুন।

বিস্তারিতঃ
১। https://www.facebook.com/share/v/1JJ66E2E6r/

২। https://www.facebook.com/share/p/1FjmauVDnJ/




#ঢাকার_মাঠ_পার্ক_বাঁচাও

সেইভ ফিউচার বাংলাদেশ, পরিবারের পক্ষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই— ঈদ মোবারক।
20/03/2026

সেইভ ফিউচার বাংলাদেশ, পরিবারের পক্ষে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই— ঈদ মোবারক।

09/03/2026
সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2026

সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

সেইভ ফিউচার বাংলাদেশ পরিবারের পক্ষে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।আসুন আমরা অপচয় কমাই, প্লাস্টিক বর্জন করি, পানি ও বিদ্যু...
19/02/2026

সেইভ ফিউচার বাংলাদেশ পরিবারের পক্ষে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

আসুন আমরা অপচয় কমাই, প্লাস্টিক বর্জন করি, পানি ও বিদ্যুৎ সাশ্রয় করি, এবং পরিবেশের প্রতি যত্নশীল হই।

বাঘাইলা, বাঘডাশ। মান্দি/গারোরা বলে মাত্তচুরি।টাঙ্গাইলের মধুপুর শালবনের রসুলপুর বন অফিসের সামনের সড়কে এই লাশ দেখা গেল ৮ ফ...
08/02/2026

বাঘাইলা, বাঘডাশ। মান্দি/গারোরা বলে মাত্তচুরি।
টাঙ্গাইলের মধুপুর শালবনের রসুলপুর বন অফিসের সামনের সড়কে এই লাশ দেখা গেল ৮ ফেব্রুয়ারী ২০২৬, সকাল ৮ টায়।

এই হত্যার বিচার চাই। শালবনের ভেতর দিয়ে যান চলাচলের নীতিমালা কার্যকর হোক।

ং_বন্যপ্রাণী_বাঁচাও

আপনি জানেন কি??
28/01/2026

আপনি জানেন কি??


Address

Dhaka

Telephone

+8801770246249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Save Future Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save Future Bangladesh:

Share