ইসলামী যুব মজলিস

ইসলামী যুব মজলিস "কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারে ইসলামী চেতনায় উজ্জীবিত হই"
(2)

21/03/2026

"যুব মজলিস এর ভাইদের ঈদের দিনের খুনসুটি"
- নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাক্তার মোতাহার ভাই এর ঈদ উপহার পাচ্ছে, মহানগর বাইতুল মাল সম্পাদক সামিত সালেহীন।

ইসলামী যুব মজলিসের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই ঈদ মোবারক।
19/03/2026

ইসলামী যুব মজলিসের পক্ষ থেকে দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে জানাই ঈদ মোবারক।

জুলাই সনদের সাথে বেঈমানি যুব সমাজ মেনে নিবে না- ইসলামী যুব মজলিস জুলাই সনদের সাথে বেঈমানী দেশের যুব সমাজ মেনে নিবেনা। ছা...
16/03/2026

জুলাই সনদের সাথে বেঈমানি যুব সমাজ মেনে নিবে না- ইসলামী যুব মজলিস

জুলাই সনদের সাথে বেঈমানী দেশের যুব সমাজ মেনে নিবেনা। ছাত্র-যুবক-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়েছে, তার পুনরাবৃত্তি এইদেশে আর চলতে দেওয়া হবেনা। জুলাই অভ্যুত্থান পরবর্তী সকল ফ্যাসিবাদবিরোধী দলগুলো মিলে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই সনদের দাবিগুলো বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করেছে। গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া হলেও তা বাস্তবায়নের পরিবর্তে সরকার আজ ধোঁয়াশা তৈরি করছে।

১৬ মার্চ ২০২৬ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইসলামী যুব মজলিস আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে উক্ত কথাগুলো বলেন।

সভাপতির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না করা পর্যন্ত যুব সমাজ শান্ত হবে না। গণভোট বা জনমতের প্রতিফলন নিয়ে কোনো প্রকার ছলচাতুরি ইসলামী যুব মজলিস ও দেশের যুব সমাজ মেনে নেবে না। যদি জুলাই সনদের অঙ্গীকার থেকে বিচ্যুত হওয়া হয়, তবে মনে রাখবেন—যে রাজপথ রক্তে রঞ্জিত করে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, সেই একই রাজপথে আবারো যুব সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসবে। আমাদের লড়াই ইনসাফ কায়েমের লড়াই।

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের সাবেক কেন্দ্রীয় আহবায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, অঙ্কুরের সভাপতি শাহ শিহাব উদ্দিন, নির্বাহী সভাপতি মো: নিজাম উদ্দিন।

যুব সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন, এবি যুব পার্টির কেন্দ্রীয় সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুফিয়ান রায়হান, ইসলামী যুব সমাজের মহাসচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো : মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মাদ সালমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, এহসানুল হাদী, প্রমুখ।

বার্তাপ্রেরক
হাফিজ মাওলানা মুহাম্মাদ সালমান
প্রচার ও প্রকাশনা সম্পাদক
ইসলামী যুব মজলিস

৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর আলোচনা সভা ও ইফতার মাহফিল। চাঁদাবাজি ও ছিনতাইমুক্ত না...
10/03/2026

৩য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর আলোচনা সভা ও ইফতার মাহফিল।

চাঁদাবাজি ও ছিনতাইমুক্ত নারায়ণগঞ্জ গড়তে যুবকদেরই এগিয়ে আসতে হবে: মুফতী শেখ শাব্বীর আহমাদ

​নারায়ণগঞ্জ, ১০ মার্চ ২০২৬: ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেছেন, "একটি জাতির মেরুদণ্ড হলো তার যুব সমাজ। যুবকরা জেগে উঠলে সমাজ বদলে যায়, যুবকরা সাহসী হলে ইতিহাস কথা বলে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিষবাষ্প থেকে মুক্ত একটি আদর্শ নারায়ণগঞ্জ গড়তে তরুণদেরকেই নৈতিক নেতৃত্বের ভূমিকা নিতে হবে।"

​আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের শহরের আল-হাবীব মিলনায়তনে ইসলামী যুব মজলিসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর শাখা আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতী শেখ শাব্বীর আহমাদ বলেন, "আজ আমরা ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। এই তিন বছরের পথচলায় আমরা যুবকদের মাঝে এক নতুন স্বপ্নের বীজ বপন করতে চেয়েছি—যে স্বপ্নটি হলো ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত একটি শক্তিশালী ও নৈতিক যুব সমাজ গঠন করা। ইসলামী যুব মজলিস কেবল একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলনের নাম। আমাদের লক্ষ্য যুবকদের মাঝে দ্বীনি চেতনা ও দেশপ্রেম জাগ্রত করা এবং সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা।"

​তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা স্বপ্ন দেখি এমন একটি সমাজের, যেখানে প্রতিটি যুবক হবে ইসলামের অতন্দ্র প্রহরী। ব্যক্তিগত জীবনের সকল কলুষতা ঝেড়ে ফেলে ইসলামী যুব মজলিসের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমিকে একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।"

ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি ডাঃ মোতাহার হুসাইনের সভাপতিত্বে ও জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, নাসিক ২১ নং ওয়ার্ড তত্ত্বাবধায়ক মারুফ পাটওয়ারী, ইসলামী যুব মজলিসের মহানগর সহ-সভাপতি সালাহউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, সদর থানা সভাপতি শামীম আহমদ, ফতুল্লা থানা সভাপতি হাফেজ শরীফ হোসাইন, বন্দর থানা সভাপতি ইয়াসিন আরাফাত টিপু, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আব্দুল্লাহ আল-মামুনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ১০ মার্চ ২০২৬ সং...
10/03/2026

ঢাকা মহানগরী দক্ষিণের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ১০ মার্চ ২০২৬ সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল রাজধানীর ফায়েনাজ টাওয়ারে অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মাওলানা মনসুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুস সালেহীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সদস্য সচিব ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মদ সালমান।

এছাড়াও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুফতী ইমরান ইউসুফী, ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি সাইফুদ্দিন আহমদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামী যুব মজলিসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।রমজান সহমর্ম...
09/03/2026

ইসলামী যুব মজলিসের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

রমজান সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় : শেখ শাব্বীর আহমদ

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শেখ শাব্বীর আহমদ বলেছেন, রমজান আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। পবিত্র মাহে রমজান অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এই মাস ইবাদত-বন্দেগির পাশাপাশি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষদের প্রতি সকলের দায়িত্ববোধ জাগ্রত করে।

সোমবার (৯ মার্চ) মৌলভীবাজার শহরেরর কুসুমবাগস্থ রেস্ট ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা আয়োজিত সংগঠনের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচসা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ানের সঞ্চালনায় ইফতারে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মোঃ মুহিবুল ইসলাম, মৌলভীবাজার জেলা ইমাম সমিতির সেক্রেটারি মুফতি হিফজুর রহমান ফুয়াদ, ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর সভাপতি সালমান হোসেন, জেলা সভাপতি আহমদ কবির, যুব মজলিস হবিগঞ্জ জেলা সেক্রেটারি ফরহাদ সাইফুল্লাহ, জেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাসান আহমদ চৌধুরী,
মৌলভীবাজার আদিব ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ইসমাইল হোসেন, আবাবিল সাংস্কৃতিক ফোরাম মৌলভীবাজারের পরিচালক মাওলানা শাহ মিসবাহ।

আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সাবেক সেক্রেটারি মুফতি মনসুর খান, মৌলভীবাজার জেলা শ্রমিক মজলিসের সিনিয়র সহসভাপতি ওলিউর রহমান,
ইসলামী ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি রাফি উদ্দিন মাবরুর, সাবেক জেলা সেক্রেটারি আবিদ হাসান, শহর ছাত্র মজলিস সেক্রেটারি এহছানুল হক ফুজায়েল, ইসলামি যুব মজলিসের মৌলভীবাজার জেলা সহসভাপতি এম খসরু, জেলা প্রচার সম্পাদক হাফেজ মাওলানা নুহ বিন হোসাইন, জেলা প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জেলা অফিস সম্পাদক তালহা আহমদ চৌধুরী,
জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, যুব মজলিসের মৌলভীবাজার শহরেরর সহসভাপতি আব্দুর রহমান তফাদার খালেদ, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফেজ হোসাইন আহমদ খালেদ,
যুব মজলিসের কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনিসুল ইসলাম শাকের, শমসেরনগর সাংগঠনিক থানা সভাপতি এম এ মুহিত, রাজনগর উপজেলা সভাপতি জামসেদ আলম, সেক্রেটারি নজরুল ইসলাম সজিব, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজ, সেক্রেটারি সাদিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর সভাপতি মাহমুদুল হাসান নাঈম, মৌলভীবাজার সদর উপজেলা সহসভাপতি ইবরাহীম খলিল প্রমুখ।

বক্তারা বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়। পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা বিদ্বেষ পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করার আহবান জানান তারা।

জেলা যুব মজলিস সভাপতি মো. এহসানুল হক বলেন, রমজান মাস মুসলমানদের জীবনে পরিবর্তন আনার সুযোগ করে দেয়। বিশেষ করে রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও অহংবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার শিক্ষা দেয়।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত দেড় শতাধিক রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম।
08/03/2026

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানা শাখার ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম।

08/02/2026

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন ভাইয়ের আম্মা অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে ভর্তি আছেন।ওনার দ্রুত সুস্থতার জন্য সকলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ ।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফার ইন্তেকালে শোক প্রকাশ।ঢাকা, ০৮ জানুয়ারি ২০২৬...
08/01/2026

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফার ইন্তেকালে শোক প্রকাশ।

ঢাকা, ০৮ জানুয়ারি ২০২৬: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার উপদেষ্টা মুফতি মুহাম্মদ হুজাইফা আজ রাত ৮টায় ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও দ্বীনি আন্দোলনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। আগামীকাল হবিগঞ্জ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে বাদ জুমআ তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ ।
প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মুফতি মুহাম্মদ হুজাইফার মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃদ্বয় আরো বলেন, ইসলামী সমাজ বিপ্লব ও খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে মরহুম মুফতি হুজাইফা ছাত্র জীবন থেকে আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি অত্যন্ত মেধাবী ও তরুণ আলেমে দ্বীন ছিলেন। মিষ্টভাষী ও বিনয়ের স্বভাব ছিল তাঁর চারিত্রিক অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাঁর সমস্ত নেক আমল কবুল করে নিন।

08/01/2026

ইসলামি ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজায়ফা আল হেজাজি ভাই ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া'র ডক্টরেইট ডিগ্রি অর্জন।ইন্দোনেশিয়ার মোহাম্মদীয়...
30/12/2025

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া'র ডক্টরেইট ডিগ্রি অর্জন।

ইন্দোনেশিয়ার মোহাম্মদীয়া সোরাকার্তা ইউনিভার্সিটি থেকে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান কিবরিয়া'র পিএইচডি সম্পন্ন করে ডক্টরেট ডিগ্রি অর্জন করায় শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন ও সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ।

Address

16 Bijaynagar (5th Floor)
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব মজলিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী যুব মজলিস:

Share