16/06/2026
আমি জি এম মাহতাব আবিদ রেছানী,
ঢাকা পলিটেকনিক (৬৭ ব্যাচ'২০২১খ্রি.)
মূল ঘটনা আপনাদের জানানোর প্রয়োজনীয়তা থেকেই গ্রুপে মেসেজ করা, আমি মনে করি সত্যটা সকলের যানা প্রয়োজন। আমি গত নভেম্বর ২০২৪খ্রি. পল্লী বিদ্যুৎ সমিতিতে সহ: জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করি এবং আবেদনকালে স্থায়ী ও অস্থায়ী উভয় ঠিকানা একই প্রদান করি।
প্রায় ২০ বছর পূর্বে আমার পিতা মাতার মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর বিগত সময়ে আমার পিতা কখনো আমার মা ও আমাদের দুই ভাইবোনের কোনো ভরণপোষণ বা খোঁজখবর নেননি। এ কারণে তিক্ততার যায়গা থেকে আমরা তাঁর ঠিকানা ব্যবহার করিনি। অন্যদিকে, আমার মা এর নামে কোনো সম্পত্তি বা স্থায়ী বাসস্থান না থাকায় ঢাকায় ভাড়া বাসার ঠিকানা এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ভিত্তিতে চাকরির জন্য আবেদন করি।
পরবর্তীতে পুলিশ, ভেরিফিকেশনের সময় ভাড়া বাসায় গিয়ে প্রকৃত ঘটনা জানতে পেরে ভেরিফিকেশনটি আমার পৈতৃক নিবাস, চাঁদপুরে প্রেরণ করে। পরবর্তীতে চাঁদপুর থেকেই ভেরিফিকেশন সম্পন্ন হয়ে সমিতিতে প্রেরিত হয়।
কিন্তু পুলিশ তদন্ত প্রতিবেদনে উল্লেখিত ঠিকানা এবং আমার আবেদনপত্রে ব্যবহৃত ঠিকানার অমিলের বিষয়টি উল্লেখ করে সমিতি কর্তৃপক্ষ বিষয়টি BREB বোর্ডে প্রেরণ করে। এ সময় আমি বাস্তব ঘটনা উল্লেখ করে ঠিকানা সংশোধনের জন্য লিখিত আবেদন দাখিল করলে জিএম আমার আবেদন বোর্ডে প্রেরন না করে উলটা সোকজ ও সতর্কতা পত্র দেয়, পরে আমি নিজ উদ্দোগে ঠিকানা সংশোধনের আবেদন BREB মানব সম্পদ পরিদপ্তর এর ডিরেক্টর (হাসিনা ম্যাম) বরাবর গত মার্চ মাসে দাখিল করি কিন্তু তা বিবেচনায় নেওয়া হয়নি এবং গত ০৪ জুন ২০২৬ তারিখে আমাকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়।
এই প্রেক্ষিতে গত ১১ তারিখ (বৃহস্পতিবার) চেয়ারম্যান স্যার বরাবর পূনর্বিবেচিনার জন্য একটি লিখিত আবেদন যমা করেছি। আইনি ভাবে আপিল করার চিন্তা করছি।
আমি ছোট বেলা থেকে নিজের পড়াশোনার খরচ নিজে বহন করেছি সব সময় পড়াশোনার পাশাপাশি ছোট খাটো চাকরি করে সংসারে সাপোর্ট দিয়েছি বর্তমানে আমার স্ত্রী ও মা আমার উপর নির্ভরশীল আমার স্ত্রী সন্তান সম্ভবা আগামী মাসে তার ডেলিভারি আমার জন্য দোয়া করবেন যেনো আল্লাহ আমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, বর্তমানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি খুজছি।
— জি এম মাহতাব আবিদ রেছানী। 🙂
কিভাবে দেখছেন বিষয়টি❓