আইইএবি IEAB

আইইএবি IEAB This is a largest professional organization of engineers working in Industrial Sectors and Private Sectors.

২. আইইএবি এর লক্ষ্য- উদ্দেশ্য এবং ভবিষৎ পরিকলObjectives and Future Plans)

২.১ আইইএবি এর লক্ষ্য ও উদ্দেশ্য (IEAB's Goals and Objectives)

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণিত হলোঃ-

২.১.১ প্রকৌশলীদের মধ্যে সুসম্পর্ক এবং বন্ধন গড়ে গড়ে তোলা। মোট কথা, শিল্প / প্রাইভেট / বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের এবং প্রকৌশলী উদ্যোক্তাদের এক

টি প্রকৌশলী পরিবার হিসেবে গড়ে তোলা ।

২.১.২ বাংলাদেশর বেকার প্রকৌশলীদের চাকুরির ক্ষেত্রে সহযোগিতা করা এবং সম-অধিকার নিশ্চিত করা। চাকুরীক্ষেত্রে সহযোগীতা করতে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে আন্তঃসম্পর্ক / লিয়াজো স্থাপন করা ।

২.১.৩ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর কোন সদস্য কিংবা সদস্যের পরিবার বড় কোন ধরনের অসুস্থ হইলে আইইএবি এর কল্যাণ ফান্ড হতে আর্থিক ও মানবিক সাহায্য প্রদান করা।

২.১.৪ শিল্প প্রতিষ্ঠান ও প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের নিরাপত্তা, স্বাস্থ্য ঝুঁকি ও দূর্ঘটনায় চিকিৎসা ব্যয় ইত্যাদি একটি নীতিমালাতে নিয়ে আসা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া । আইইএবি এর কল্যাণ ফান্ড হইতে পূনর্বাসনে সহযোগীতা করা ।

২.১.৫ শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের নিয়োগ, চাকুরিচ্যুত একটি নীতিমালাতে নিয়ে আসা । সরকারী পদক্ষেপের মাধ্যমে নীতিমালা আইনে পরিণত করে বাস্তবায়ন করা ।

২.১.৬ শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের গ্রাচ্যুয়েটি, প্রফিডেন্ট ফান্ড, গ্রুপ ইসুরেন্স ও পেনশন এর আওতায় নিয়ে আসা । চিকিৎসা ভ্রাতা সহ বিভিন্ন ভ্রাতা ও সুবিধাদি নীতিমালার আওতায় নিয়ে আসা এবং কর্মক্ষেত্রে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হলে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া।


২.১.৭ শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের সকল ন্যায়্য দাবী সরকারের যথাযত কর্তৃপক্ষে কাছে তুলে ধরা। নীতিমালাতে নিয়ে আসা এবং বাস্তবায়ন করা।

২.১.৮ বিশ্বের বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর সাথে
আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে দ্বিপক্ষীয় চুক্তি করে বিশ্বের সাথে তাল মিলিয়ে আইইএবি এর সদস্যদের প্রকৌশল ও প্রযুক্তি জ্ঞানে সাম্যবস্থান বজায় রাখা এবং বিশ্বের বিভিন্ন শিল্প / প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরির সুযোগ তৈরী করা ।

২.১.৯ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান / গবেষণা প্রতিষ্ঠানের ল্যাব ব্যবহার করতে ও প্রযুক্তি জ্ঞান শেয়ার করতে দ্বিপক্ষীয় চুক্তি করা।

২.১.১০ আন্ত-দেশীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীদের মধ্যে কারিগরি জ্ঞান, অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করা।

২.১.১১ আইইএবি এর সদস্যদের প্রকৌশল ও প্রযুক্তি সম্পর্কিত আধুনিক তথ্য এবং জ্ঞান বিস্তারের লক্ষ্যে ইঞ্জিনিয়ারিং অনুশীলন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করা ।

২.১.১২ প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি করা এবং বেকারত্ব দূরীকরণের জন্য বেকার / নতুনদের জন্য প্রতিটি বিভাগে বাস্তব সম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা। পর্যায়ক্রমে প্রতিটি বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা ।

২.১.১৩ সরকারী শিক্ষা প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি বৈষম্য ও আসন সংকট সমস্যা দূরীকরণে ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বর্ধিতকরণ অথবা এই সমস্যা দূরীকরণে আরো বেশী সরকারী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সরকারের কাছে জোড় দাবী তোলে ধরা।

২.১.১৪ বাংলাদেশের সকল সেবা মূলক প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করা এবং রাষ্ট্রের সকল আইন আর্দশ মেনে সংগঠন পরিচালনা করা করা।

২.১.১৫ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) কখনো ব্যাক্তি সার্থে ব্যবহার হবে না এবং আইইএবি সর্বদা একটি প্রকৌশল পেশাজীবি, স্বেচ্ছাসেবী, সেবা ও কল্যাণমূলক সংগঠন হিসাবে পরিচালিত হইবে।

২.১.১৬ শিল্প প্রতিষ্ঠান সমূহে International Labour Organization (ILO) কর্তৃক অনুমোদিত National Labour policy and (ILO) Labour Act সমূহ বাস্তবায়ন নিশ্চিত করা।

২.১.১৭ শিল্প প্রতিষ্ঠান কর্তৃক কর্মক্ষেত্রে National Occupation Safely and Health (NOSH) Policy এর প্রয়োগ নিশ্চিত করা।

২.১.১৮ সকল শিল্প প্রতিষ্ঠানে নবীন প্রকৌশলীদের ৬ মাসের শিক্ষানবিশ সময়কালে সংশিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক যথা উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রকৌশলী / জনশক্তি গড়ে তুলতে সংশিষ্ট প্রতিষ্ঠানকে বাধ্য করা এবং আইইএবি এর পক্ষ্য থেকে স্ব-প্রযুক্তির প্রশিক্ষণ ব্যবস্থা করা।

২.১.১৯ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও ধর্মনিরপেক্ষ সংগঠন।

২.২ আইইএবি এর ভবিষৎ পরিকল্পনা (IEAB's Future Plans)


ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) এর প্রাথমিক ভবিষৎ পরিকল্পনাগুলো নিন্মে বর্ণিত হলোঃ-

২.২.১ বড় পরিসরে আইইএবি এর নিজস্ব কেন্দ্রীয় কার্যালয় / কেন্দ্রীয় দপ্তর স্থাপন করা।

২.২.২ আইইএবি এর প্রতিটি সাংগঠনিক বিভাগে নিজস্ব বিভাগীয় কার্যালয় / বিভাগীয় দপ্তর স্থাপন করা।

২.২.৩ প্রতিটি বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে ট্রেনিং ইন্টিটিউট স্থাপন করা।

২.২.৪ আইইএবি এর নিজস্ব পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা।

২.২.৫ আইইএবি এর নিজস্ব বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয় স্থাপন করা।

২.২.৬ আইইএবি এর নিজস্ব রিসার্চ, ইনোভেশন ল্যাব / ইনস্টিটিউট স্থাপন করা।

২.২.৭ আইইএবি এর নিজস্ব লাইভ টিভি চ্যানেল এবং এফ. এম বেতার / এফ. এম রেডিও ষ্টেশন স্থাপন করা । বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা, রিসার্চ, ইনোভেশন নিয়ে এবং এন্ট্রেপ্রেনিউর ক্রিয়েশন করতে এই চ্যানেল / রেডিও কাজ করবে / অনুষ্ঠান প্রচার করবে।

২.২.৮- আইইএবি এর নিজস্ব জাতীয় প্রত্রিকা / অনলাইন প্রত্রিকা / নিজস্ব পোর্টাল এবং জব পোর্টাল স্থাপন করা।

২.২.৯ ভবিষতে প্রতিটি পোর্টালের জন্য আলাদা আলাদা ওয়েভ সাইট চালু করা ।

২.২.১০ ক্ষূদ্র ও কুটির শিল্প এবং আইটি ইন্ডাস্ট্রি / আইটি প্রতিষ্ঠান স্থাপন করা।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন -২০২৫ এর নির্বাচনী তফসিল এবং পদ-পদবীর ক্রম ও সংখ্যা।নির্বাচন কমিশন আইইএবি।
19/06/2025

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন -২০২৫ এর নির্বাচনী তফসিল এবং পদ-পদবীর ক্রম ও সংখ্যা।

নির্বাচন কমিশন
আইইএবি।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর ভোটার তালিকা
16/06/2025

কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর ভোটার তালিকা

খোলা বার্তা========প্রিয় সহকর্মী / সহযোদ্ধাবৃন্দ,আসসালামু আলাইকুম।আশা করছি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।সারকথা: বাংলাদ...
30/05/2025

খোলা বার্তা
========

প্রিয় সহকর্মী / সহযোদ্ধাবৃন্দ,

আসসালামু আলাইকুম।
আশা করছি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন।

সারকথা: বাংলাদেশের শিল্প ও বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলীদের ন্যায্য অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এবং সকল বৈষম্য দূরীকরণে ২০২০ সালের ১১ ডিসেম্বর এক বিশেষ প্রেক্ষাপটে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি) গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে, ১৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখে জাতীয় সম্মেলনের মাধ্যমে আইইএবি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

২০২১ সালের জানুয়ারিতে এক বিশেষ সাধারণ সভায়, কোনরূপ দ্বিমত ছাড়াই সর্বসম্মতিক্রমে আমাকে জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয় এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্যতায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমাকে সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচিত করা হয় এবং জাতীয় স্টিয়ারিং কমিটির অন্যান্য সদস্যরা উক্ত কমিটির সদস্য পদেই বহাল থাকেন। আমি দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছর সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য ছিল। পরবর্তীতে, জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিলের বৈঠকে ভোটের মাধ্যমে এসব পদে জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যদের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে সংগঠনের কাঠামোগত রূপ স্পষ্ট হয় এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি লাভ করে।

প্রতিষ্ঠাকালীন সময়ে আপনাদের অকুণ্ঠ সমর্থনে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হই। দীর্ঘ এই পথচলায় আইইএবি অনেক অর্জন ও সফলতা লাভ করেছে, যার অংশীদার আপনারা সবাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া এতোসব অর্জন সম্ভব হতো না। এজন্য আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তবে পথচলা কখনোই সহজ ছিল না। সংগঠন পরিচালনার সময় নানা বাধা ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আপনাদের সহযোগিতায় সেসব সাফল্যের সঙ্গে মোকাবিলা করতে পেরেছি।

তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়— সংগঠন পরিচালনার প্রয়োজনে আমার কোনো সিদ্ধান্তে বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে, তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে ও সংগঠনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

ইতিমধ্যে আমাদের সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এবং আইইএবি পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। আপনারা অবগত ছিলেন যে, ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্টার্ড মেম্বারশিপ প্রক্রিয়া চালু না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা এতাদিন সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে রেজিস্টার্ড মেম্বারশিপ প্রক্রিয়া ওয়েবসাইটের মাধ্যমে প্রায় এক বছর ধরে সাফ্যলের সাথে পরিচালিত হচ্ছে এবং সদস্যদের ইউনিক মেম্বারশিপ নম্বর প্রদান করা হচ্ছে, যা এই প্রক্রিয়াকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। অপরদিকে, মেয়াদোত্তীর্ণ জেলা/সমমান, উপজেলা/সমমান, পৌরসভা/সমমান ও পোর্টাল কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন করে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক শূন্যতা পূরণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এই প্রেক্ষাপটে, গত ২০ মে ২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের বিশেষ সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করার লক্ষ্যে গঠনতন্ত্র অনুযায়ী ৫ সদস্যবিশিষ্ট একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অনেকে জানতে চেয়েছেন, জেলা/সমমান, উপজেলা/সমমান, পৌরসভা /সমমান কমিটি বিলুপ্ত করা হলেও জাতীয় স্টিয়ারিং কমিটি, জাতীয় প্রেসিডিয়াম কাউন্সিল এবং জাতীয় কাউন্সিল কমিটির মেয়াদ কবে শেষ হবে বা কবে পুনর্গঠন হবে। আমি সকল সদস্যকে আশ্বস্ত করতে চাই— কোনো কমিটি স্থায়ী নয়। সময়ের পরিক্রমায় সকল পর্যায়ের মেয়াদোত্তীর্ণ কমিটি পর্যায়ক্রমে পুনর্গঠন করা হবে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির গঠন সেই ধারাবাহিক প্রক্রিয়ার অংশ।

আমাদের সকলের বিশ্বাস, এই নির্বাচন হবে সদস্যদের মতামতের প্রতিফলন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের একটি ঐতিহাসিক সুযোগ। আইইএবি একটি জাতীয় সংগঠন। নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করার উদ্যোগ নেওয়ার ফলে সাধারণ সদস্যরা সংগঠনের নেতৃত্ব নির্বাচনে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন। যোগ্য নেতৃত্বের হাত ধরে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সহজ হবে— এমনটাই আমাদের প্রত্যাশা।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নতুন কমিটি আইইএবি’কে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে, সংগঠনের কার্যক্রমে নতুন গতি ফিরিয়ে আনবে এবং আমাদের সকল স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম করবে। নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির জন্য আগাম শুভ কামনা রইল।

পরিশেষে, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে যদি সভাপতি পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং আমি ভোটে পরাজিত হই, তাতেও আমার কোনো দুঃখ বা অস্বস্তি থাকবে না। আমি সদস্যদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং নির্বাচিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবো। নতুন কমিটি যদি আমাকে সংগঠনের কোনো কাজে প্রয়োজন মনে করে, আমি পাশে থাকার অঙ্গীকার করছি ইনশাআল্লাহ। কারণ, পদ-পদবি নয়, ব্যক্তি স্বার্থ নয়— সংগঠনের স্বার্থই সবচেয়ে বড়।

[বি:দ্র: ওয়েবসাইট সংক্রান্ত দীর্ঘসূত্রিতার কারণে পূর্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা সম্ভব না হওয়ায় সংগঠনের প্রধান নির্বাহী হিসেবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।]

আইইএবি পরিবারের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

প্রকৌ. জাহাঙ্গীর আলম তুষার
সভাপতি (ভারপ্রাপ্ত)
জাতীয় স্টিয়ারিং কমিটি
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইইএবি)

আইইএবি সদস্যদের জন্য wordpress দিয়ে‌ Web design & development কোর্সে ফ্রী অংশগ্রহণের সুযোগ:-================🎉 আইইএবি এর...
08/05/2025

আইইএবি সদস্যদের জন্য wordpress দিয়ে‌ Web design & development কোর্সে ফ্রী অংশগ্রহণের সুযোগ:-
================
🎉 আইইএবি এর সদস্যদের মধ্যে যারা wordpress দিয়ে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী, তারা গ্রহণ করতে পারেন এই অসাধারণ সুযোগটি।

📣 “WordPress Learning Journey by Salauddin Ahmed” কোর্সটি আইইএবি এর সদস্যদের জন্য একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত!

🤝 Industrial Engineers Association of Bangladesh (IEAB)-পরিবার কেন্দ্রীয়ভাবে আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে স্কীল ডেভেলপমেন্ট পোর্টাল, আইইএবি এর সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে । তথ্য ও প্রযুক্তির এই যুগে ডিজিটাল স্কিল উন্নয়নে IEAB-এর অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় — এবং এই কোর্স সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

🔖 IEAB সর্বদাই বিশ্বাস করে — প্রযুক্তি শিক্ষার মাধ্যমে একটি দক্ষ ও ভবিষ্যতমুখী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

💡 এই কোর্সে আপনি যা শিখবেন:

✅ WordPress — একদম শুরু থেকে হাতে-কলমে শেখা

✅ Elementor দিয়ে ভিজ্যুয়াল ওয়েব ডিজাইন (কোন কোডিং ছাড়াই)

✅ Envato Elements টেমপ্লেট ব্যবহার করে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি

✅ প্রি-কোর্স স্টাডি ম্যাটেরিয়ালস, ভিডিও গাইড, টুল রিকমেন্ডেশন

✅ রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ ও দীর্ঘমেয়াদী মেন্টরশিপের সুযোগ

📝 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:
www.wp.sahmedbhor.com/registration

✅ রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিম্নোক্ত WhatsApp group এ জয়েন করুন
https://chat.whatsapp.com/Gne8oAKaNqRDMZk177K9KC

✅ কোর্সটির ব্যপ্তি ১.৫ থেকে ২ মাস। কোর্সটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

🎓 আপনি যদি একজন শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা ওয়েব ডিজাইন শেখার আগ্রহী হন — তাহলে এই কোর্স আপনার জন্য সেরা শুরু হতে পারে।

🙏 IEAB-এর সকল সদস্যদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা — আপনাদের সহায়তায় ডিজিটাল দক্ষতা অর্জন এখন আরও সহজ ও সবার জন্য উন্মুক্ত।

🌍 চলুন, একসাথে গড়ে তুলি একটি স্মার্ট, দক্ষ ও প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ।

ধন্যবাদান্তে

সালাউদ্দিন আহমেদ
প্রশিক্ষক ও নির্মাতা – [LearnWP with Salauddin Ahmed]
এবং
সদস্য সচিব,
ওয়েবসাইট কন্টেন্ট ডেভেলপমেন্ট কমিটি, আইইএবি।

সহযোগিতা: স্কীল ডেভেলপমেন্ট পোর্টাল, আইইএবি।
https://www.facebook.com/Skill.Development.Portal.IEAB.BD

Student Registration

আইইএবি সদস্যদের জন্য wordpress দিয়ে‌ Web design & development কোর্সে ফ্রী অংশগ্রহণের সুযোগ:-================🎉 আইইএবি এর...
07/05/2025

আইইএবি সদস্যদের জন্য wordpress দিয়ে‌ Web design & development কোর্সে ফ্রী অংশগ্রহণের সুযোগ:-
================
🎉 আইইএবি এর সদস্যদের মধ্যে যারা wordpress দিয়ে ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী, তারা গ্রহণ করতে পারেন এই অসাধারণ সুযোগটি।

📣 “WordPress Learning Journey by Salauddin Ahmed” কোর্সটি আইইএবি এর সদস্যদের জন্য একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত!

🤝 Industrial Engineers Association of Bangladesh (IEAB)-পরিবার কেন্দ্রীয়ভাবে আন্তঃসম্পর্ক স্থাপনের মাধ্যমে স্কীল ডেভেলপমেন্ট পোর্টাল, আইইএবি এর সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় এই উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে । তথ্য ও প্রযুক্তির এই যুগে ডিজিটাল স্কিল উন্নয়নে IEAB-এর অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় — এবং এই কোর্স সেই ধারারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

🔖 IEAB সর্বদাই বিশ্বাস করে — প্রযুক্তি শিক্ষার মাধ্যমে একটি দক্ষ ও ভবিষ্যতমুখী প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

💡 এই কোর্সে আপনি যা শিখবেন:

✅ WordPress — একদম শুরু থেকে হাতে-কলমে শেখা

✅ Elementor দিয়ে ভিজ্যুয়াল ওয়েব ডিজাইন (কোন কোডিং ছাড়াই)

✅ Envato Elements টেমপ্লেট ব্যবহার করে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি

✅ প্রি-কোর্স স্টাডি ম্যাটেরিয়ালস, ভিডিও গাইড, টুল রিকমেন্ডেশন

✅ রিয়েল-ওয়ার্ল্ড প্রজেক্টে কাজ ও দীর্ঘমেয়াদী মেন্টরশিপের সুযোগ

📝 রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন:
👉 wp.sahmedbhor.com/registration

🎓 আপনি যদি একজন শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা বা ওয়েব ডিজাইন শেখার আগ্রহী হন — তাহলে এই কোর্স আপনার জন্য সেরা শুরু হতে পারে।

🙏 IEAB-এর সকল সদস্যদের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা — আপনাদের সহায়তায় ডিজিটাল দক্ষতা অর্জন এখন আরও সহজ ও সবার জন্য উন্মুক্ত।

🌍 চলুন, একসাথে গড়ে তুলি একটি স্মার্ট, দক্ষ ও প্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ।


সালাউদ্দিন আহমেদ
প্রশিক্ষক ও নির্মাতা – [LearnWP with Salauddin Ahmed]
এবং
সদস্য সচিব,
ওয়েবসাইট কন্টেন্ট ডেভেলপমেন্ট কমিটি, আইইএবি।

সহযোগিতা: স্কীল ডেভেলপমেন্ট পোর্টাল, আইইএবি।

Student Registration

আইইএবি এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনলাইন নিউজ পোর্টাল খোলার সিদ্ধান্ত গৃহীত।
21/04/2025

আইইএবি এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অনলাইন নিউজ পোর্টাল খোলার সিদ্ধান্ত গৃহীত।

সতর্কীকরণ বিজ্ঞপ্তি-এতদ্বারা আইইএবি এর সম্মানিত সকল প্রকৌশলীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা লক্ষ্য করেছি কিছু প্র...
19/04/2025

সতর্কীকরণ বিজ্ঞপ্তি-

এতদ্বারা আইইএবি এর সম্মানিত সকল প্রকৌশলীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা লক্ষ্য করেছি কিছু প্রতারক চক্র/কুচক্রীমহল আইইএবি এর সোস্যাল মিডিয়ায় প্রচারিত মুমূর্ষু রোগীদের জন্য চাহিত "জরুরী রক্তের প্রয়োজন" বিজ্ঞপ্তি হাতিয়ার হিসেবে ব্যবহার করে রক্ত দেওয়ার কথা বলে রক্ত দেওয়ার পূর্বেই যাতায়াত খরচ ও আনুষঙ্গিক খরচ দাবী করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে বলে। রোগীর অভিভাবকগণ জরুরী সংকট মহুর্তে কোন কিছু না ভেবেই রক্ত প্রাপ্তির আশায় আর্থিক লেনদেন করে। প্রতারক চক্রের ভুয়া রক্তদাতা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাওয়া মাত্রই যোগাযোগের সকল মাধ্যম ব্লক করে দেন। এসব প্রতারক চক্রের কারণে রোগীর অভিভাবকগণ বড় ধরনের প্রচারণার শিকার হন এবং রোগীর সংকটময় মুহূর্তে আবার নতুন করে রক্তদাতা খোঁজতে হয়। এসব প্রতারক চক্রের কারণে রোগীর অভিভাবকগণ ভয়াবহ কঠিন পরিস্থিতির শিকার হয়। অনেক ক্ষেত্রে এসব প্রতারক চক্রের কারণে সঠিক সময়ে রক্ত না পেয়ে রোগী মারাও যায়।

এমতাবস্থায়, আইইএবি এর সোস্যাল মিডিয়ায়/অনলাইনে প্রকাশিত "জরুরী রক্তের প্রয়োজন" বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করার পর যদি কোন রক্তদাতা রক্তদানের প্রলোভন দেখিয়ে কোন প্রকার আর্থিক লেনদেন দাবী করে, তাহলে কোন অবস্থাতেই রক্ত দেওয়ার পূর্বে আর্থিক লেনদেন করবেন না এবং বিষয়টি আইইএবি পরিবার এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন। তবে, রক্ত দেওয়ার পর রক্তদাতাকে সৌজন্যমূলকভাবে ভদ্রতার সহিত যাতায়াত ভাড়া প্রদান করবেন এবং ফল ফলাদি বা তরল খাবারের ব্যবস্থা করবেন।

সতর্কীকরণ করার পরও যদি কোন রক্ত গ্রহিতাগণ রক্ত প্রাপ্তির আশায় আর্থিক লেনদেন করেন; তাহলে নিজ দায়িত্বে করবেন। এজন্য আইইএবি পরিবার কোন দায় নিবে না।

সদয় অবগতিঃ
সকল সদস্য, ব্লাড ব্যাংক এন্ড ব্লাড ট্রান্সফিউশন পোর্টাল,আইইএবি।

ধন্যবাদান্তে

কেন্দ্রীয় দপ্তর

মেম্বারশীপ ও আইডি কার্ড সংক্রান্ত নোটিশ
18/04/2025

মেম্বারশীপ ও আইডি কার্ড সংক্রান্ত নোটিশ

সতর্কীকরণ বিজ্ঞপ্তি-এতদ্বারা আইইএবি এর সম্মানিত সকল প্রকৌশলীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা লক্ষ্য করেছি কিছু প্র...
18/04/2025

সতর্কীকরণ বিজ্ঞপ্তি-
এতদ্বারা আইইএবি এর সম্মানিত সকল প্রকৌশলীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা লক্ষ্য করেছি কিছু প্রতারক চক্র/কুচক্রী মহল অনলাইনে চাকুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এবং চাকুরী প্রার্থীরা প্রতারিত হচ্ছেন। এমতাবস্থায়, আইইএবি এর সোস্যাল মিডিয়ায়/অনলাইনে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে চাকুরীর জন্য আবেদন করার পর যদি নিয়োগকারী কর্তৃপক্ষ বা অন্য কেউ চাকুরীর পাওয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোন প্রকার আর্থিক লেনদেন দাবী করে, তাহলে কোন অবস্থাতেই আর্থিক লেনদেন করবেন না এবং বিষয়টি আইইএবি পরিবার এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন।

সতর্কীকরণ করার পরও যদি কোন চাকুরী প্রত্যাশী চাকুরী প্রাপ্তির আশায় আর্থিক লেনদেন করেন; তাহলে নিজ দায়িত্বে করবেন। এজন্য আইইএবি পরিবার কোন দায় নিবে না।
সদয় অবগতিঃ
সকল সদস্য, ক্যারিয়ার এনরিচমেন্ট পোর্টাল,আইইএবি।

ধন্যবাদান্তে

কেন্দ্রীয় দপ্তর
আইইএবি

তৃতীয় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল -২০২৫===============তৃতীয় বার্ষিকী ইফতার ও দোয়া মাহফিল প্রোগ্রামে রেজিষ্ট্রেশন করল...
14/03/2025

তৃতীয় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল -২০২৫
===============
তৃতীয় বার্ষিকী ইফতার ও দোয়া মাহফিল প্রোগ্রামে রেজিষ্ট্রেশন করলেই থাকছে....

✓ ইফতার+ ডিনার

✓ ইসলামিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ এর সুযোগ

✓ বিশেষ গিফট ( স্পন্সর এর উপর নির্ভরশীল)

✓ তারিখ: ২১ মার্চ ২০২৫ ইং (২০ রমজান), রোজ: শুক্রবার।

✓ভেন্যু: বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ( বিসিএস), কল্যাণপুর, ঢাকা।

✓ জনপ্রতি রেজিষ্ট্রেশন ফিঃ ৩৫০/=

✓রেজিষ্ট্রেশনের শেষ সময়ঃ ১৭/০৩/২০২৫ ( রাত ১২ টা পর্যন্ত)

✓রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার মাধ্যম:-

✓বিকাশ, রকেট, নগদঃ ০১৭৩৯৪৬৪৯৯০

✓টাকা উত্তোলনের জন্য দায়িত্বপ্রাপ্ত:-
প্রকৌশলী মুনসুর আহম্মেদ।
যুগ্ন আহ্বায়ক (সদস্য রেজিষ্ট্রেশন ও অর্থ ব্যবস্থাপনা), আয়োজক কমিটি।

✓রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে নিম্নোক্ত গুগুল ফরমটি ফিলাপ করে সাবমিট করুন।
https://forms.gle/ZFSD43imopU7cG4E6

✓আজই রেজিষ্ট্রেশন করে আপনার নিজ আসন সংরক্ষণ করুন।

✓ রেজিষ্ট্রেশন এর সমস্ত ইভেন্টগুলি এই রেজিষ্ট্রেশন ফি এর মধ্যে অন্তর্ভুক্ত।

ধন্যবাদান্তে:-

প্রকৌঃ মোঃ মঈনুল ইসলাম
সদস্য সচিব

প্রকৌঃ মোঃ শরিফুল রহমান
আহবায়ক
তৃতীয় বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল - ২০২৫ আয়োজক কমিটি, আইইএবি।
যোগাযোগ:
01670-267429
01673-361738

Address

Dhaka
1349

Alerts

Be the first to know and let us send you an email when আইইএবি IEAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আইইএবি IEAB:

Share