প্রসন্নতা-Prosonnota

প্রসন্নতা-Prosonnota Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রসন্নতা-Prosonnota, Nonprofit Organization, Dhaka.

welcome to our official page.The word প্রসন্নতা stands for happiness.So,Our goal is to bring the happiness among the distressed.We vow to bring a positive change to the society and put a smile on the faces of the less fortunate.

07/05/2025

একটি মানবিক আবেদন‼️

আমার সাথে ক্রিকেট খেলতো এক ছোট ভাই আজকে আমাকে এই কোথা বলে সাহায্য চায়, তার কথা গুলা ছিলো এমন:

আজ উদ্ভাস এ এক্সাম দিয়ে নামাজ পড়তে গিয়ে দেখলাম একজন ছোট ছেলে মসজিদের এক কোণে তার বাবার সাথে চুপচাপ বসে ছিল। বাবার হাতে তালাকনামা। মা তাদের ছেড়ে অন্যত্র বিয়ে করে চলে গেছেন। বাবারও তেমন কোনো রোজগার নেই। ছোট ছেলেটি মাদ্রাসায় থাকতে পারছে না মায়ের অভাবে। ক্ষুধার যন্ত্রণায় ছেলেটি বলল— “বাবা, চলো বিষ খেয়ে মরে যাই…”

এই কথাটা শোনার পর আমি ওদের খাবার কিনে খাওয়াই, আর ১০০ টাকা সহায়তা দেই। তবে এতটুকু সহায়তা ওদের জন্য যথেষ্ট নয়। ছেলেটিকে নিয়ে যেন ছোট পরিসরে কিছু বিক্রি করে বাঁচতে পারে, এজন্য প্রায় ৪ হাজার টাকার মতো লাগবে।

আসুন, আমরা সকলে মিলে একটু সহায়তা করি। আপনার ছোট্ট একটা সাহায্য হয়তো একজনের জীবন বদলে দিতে পারে।

যারা সাহায্য করতে চান, নিচের bKash নম্বরে পাঠাতে পারেন:

bKash: 01676281583 (Personal)

আল্লাহ আমাদের সবার দান কবুল করুন এবং তাদের এই দুঃসময়ে পাশে থাকার তাওফিক দিন।

"আর তোমরা যে সৎকাজই কর, আল্লাহ তা জানেন।" (সূরা আল-বাকারা, ২:১৯৭)আলহামদুলিল্লাহ🖤আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের নিষ্ঠাবান ...
27/03/2025

"আর তোমরা যে সৎকাজই কর, আল্লাহ তা জানেন।" (সূরা আল-বাকারা, ২:১৯৭)

আলহামদুলিল্লাহ🖤
আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের নিষ্ঠাবান সহযোগীদের অকৃপণ সমর্থনে আমরা আরও একটি আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

বাইতুন নূর নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা-এর ৩৫+ শিক্ষার্থীদের ইফতারি ও প্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণের এই উদ্যোগটি শুধুমাত্র আপনাদের আন্তরিক সাহায্য ও সহযোগিতার মাধ্যমেই সম্ভব হয়েছে।

এই পবিত্র রমজান মাসে, আপনাদের দান ও ভালোবাসা অসহায় ভাইয়েদের জীবনে আলো ছড়িয়েছে। প্রতিটি পণ্যের মাঝে লুকিয়ে আছে আপনাদের সাদাকাহ—যার বিনিময় আল্লাহর দরবারে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।

এই মহৎ কাজে অংশ নেওয়া প্রত্যেক স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আশা করি আমরা এই সেবার পথে একসাথে এগিয়ে যাব। কারণ,
"সর্বোত্তম মানুষ তারা, যারা অন্যদের সবচেয়ে বেশি উপকার করে।"

জাযাকাল্লাহু খায়রান✨

"যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মে, এবং প্রতিটি শ...
23/03/2025

"যারা আল্লাহর পথে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মে, এবং প্রতিটি শীষে একশত করে শস্যদানা থাকে। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবিস্তৃত, সর্বজ্ঞ।" (সুরাহ আল-বাকারাহ ২:২৬১)

এই আয়াতের আলোকে আমরা বিশ্বাস করি, সামান্য প্রচেষ্টাও আল্লাহর কাছে মহিমান্বিত হয়।

আলহামদুলিল্লাহ✨
আপনাদের সকলের আন্তরিক সহযোগিতায় গত ২৩ মার্চ (মিফ্তাহুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা,মসজিদ ও এতিমখানা)-এ ৫০+ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজনের পাশাপাশি পরবর্তী ৭ দিনের সেহরির প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

ক্যামেরাবন্দি হয়েছে তাদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত✨

আপনাদের সহযোগিতায় দেওয়া প্রতিটি পণ্যের মাঝে লুকিয়ে আছে আপনার দানের বারাকাহ। সকল সহযোগীকে জানাই মুক্তকণ্ঠ কৃতজ্ঞতা। আল্লাহ আমাদের সম্পদ, সময় ও নিয়তকে পবিত্র করুন। 🤲

🌙"ইফতারের পরশে, রমজানের অঙ্গীকার"🌙 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহপ্রিয় মানবতার বন্ধুগণ,"প্রসন্নতা" চ্যারিটির পক্ষ থ...
15/03/2025

🌙"ইফতারের পরশে, রমজানের অঙ্গীকার"🌙

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
প্রিয় মানবতার বন্ধুগণ,
"প্রসন্নতা" চ্যারিটির পক্ষ থেকে, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি আমরা আগামী ২৩শে মার্চ ২০২৫, ঢাকার একটি মাদ্রাসার ৫০+ মেধাবী কিন্তু অসহায় শিক্ষার্থীকে ইফতারের খাবার এবং পরবর্তী রমজানের দিনগুলোর প্রয়োজনীয় সামগ্রী প্রদান করব।

🕯️কেন এই উদ্যোগ?🕯️
আমি দেখেছি, কীভাবে মাদ্রাসার ছাত্রদের অনেকেই রোজা রাখার পরও ইফতারের সামান্য ব্যবস্থা জোটাতে হিমশিম খায়। এবার, আপনার সহযোগিতায়, আমরা চাই তাদের বলতে— "তোমাদের পাশে আছি আমরা!"

"আল্লাহর প্রিয় বান্দা তারা, যারা অন্যদের ক্ষুধা মেটানোর চেষ্টা করেন।"
এই রমজানে, আসুন আমরা হবো সেই মাধ্যম—যার মাধ্যমে একটি মাদ্রাসার শিক্ষার্থীরা পাবে ইফতারের মৌসুমি সুখ এবং শিক্ষার পথে অটুট থাকার প্রেরণা।

Bkash:
01955366335

26/08/2024

রিকশাওয়ালারা কিন্তু ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে চলে গেছে। অহেতুক ঝামেলা তারা করে নাই।

এখন ট্রল না করে, তাদের দাবীগুলো বুঝার চেষ্টা করেন। খুবই সাধারণ কয়েকটা দাবি তারা উত্থাপন করেছে।

মনে রাইখেন, শিক্ষার্থীদের আন্দোলনে পেশাজীবীদের মধ্যে তারাই সবার আগে এসেছিল, কোনো আরবান এলিটরা না। তারাই পরিবার, সন্তানাদি ভুলে গিয়ে আমাদের সাথে বুক পেতে দাঁড়িয়েছিল, মাইর খাবে জেনেও আহত শিক্ষার্থীদের নিয়ে বারবার হাসপাতাল পনে ছুটেছিল। এমনকি পেশাজীবী শহীদদের আলাদা তালিকা করা হলে, দেখবেন এই রিকশাওয়ালাদের সংখ্যাই বেশি।

আজকে শাহবাগে এসে তারা আহামরি কিছু চায় নাই। তাদের কথা হলো, আগে প্রধান সড়কে অটোরিকশা চলত না। না চলায় প্যাডেল রিকশা পর্যাপ্ত ভাড়া পেত। এখন সব জায়গায় অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। ফলে তারা কোনো ভাড়া পান না। আগের নিয়মে অটোরিকশা বন্ধ করলে তারা ভাড়া পাবেন। নইলে সংসার চালানো তাদের পক্ষে কঠিন হয়ে যাবে।

এ ছাড়াও তারা খুব সাধারণ ভাবে, রিকশা মালিকানা নতুন লাইসেন্স প্রদান ও পুরাতন লাইসেন্স নবায়ন করা, চালক লাইসেন্স, অসুস্থ রিকশা চালকদের ফ্রি ফ্রাইডে চিকিৎসা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহত রিকশাওয়ালাদের আর্থিক সহায়তা, এই জিনিসগুলো তারা চাইতেসে।

দেখেন, আমাদের দেশে সবচেয়ে বৈষম্যের শিকার হচ্ছে, রিকশাওয়ালারা। ওদের গায়ে সবাই খুব সহজে হাত তুলতে পারে। অথচ মানুষের ডাকে কিন্তু তারাই সবার আগে দৌড়ে আসে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পায় না।

সেই ১৯৭১ সালেও কিন্তু শত শত রিকশাওয়ালা শহীদ হয়েছিল, আমরা কয়জন রিকশাওয়ালার মুক্তিযুদ্ধের গল্প জানি? কয়জন রিকশাওয়ালা বীর খেতাব পেয়েছে? তারা ঐ সময়ও তাদের প্রাপ্য মর্যাদা পায় নাই।

আজও যাতে তারা খালি হাতে না ফিরে। আমাদের আন্দোলনে তারা সবটুকু দিয়ে এসেছিল, তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের কর্তব্য। সবাইকে লীগ ট্যাগ দিয়ে ট্রল কইরেন না। এতে শ্রমিকরা একটা সময় ছাত্রদের মুখামুখি দাঁড়াবে। আমরা ছাত্র-শ্রমিক বন্ধু হিসেবেই থাকতে চাই।

আমাদের উচিত তাদের দাবিগুলোকে সম্মান জানানো, তাদের পক্ষে সংহতি জানানো। যেসব শ্রমিক আমাদের দুর্দিনে আমাদের পাশে ছিল, আমরা আজকে তাদের নিয়ে ট্রল করবো কেন? এটা তো চরম অকৃতজ্ঞতার পরিচয় হবে।
©

26/08/2024

নতুন করে বন্যা হওয়ার কোনো সম্ভবনা নেই।
বর্ষাকালে ফারাক্কা বাঁধ খোলাই থাকে।
-বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

SOURCE IS IN THE COMMENT

26/08/2024

ভারতীয় কর্তৃপক্ষের মতে বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে।
পানি বিপদ সীমার ৭৭.৩৪মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
Source is in the comment!!!

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিলে, এর ফলাফল ভারত এবং বাংলাদেশের নিম্নাঞ্চলীয় এলাকাগুলোর জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে।...
26/08/2024

ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খুলে দিলে, এর ফলাফল ভারত এবং বাংলাদেশের নিম্নাঞ্চলীয় এলাকাগুলোর জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে। নিচে বাংলাদেশ এর প্রভাবসমূহ বর্ণনা করা হলো:

- **রাজশাহী বিভাগ**:
- **রাজশাহী এবং কুষ্টিয়া জেলা**: ১০৯টি গেট খোলার ফলে পদ্মা নদী বরাবর প্রচণ্ড বন্যা হতে পারে, যা শহর, গ্রাম এবং কৃষিজমি প্রভাবিত করবে। বন্যার পানি হাজার হাজার মানুষের জীবিকা ব্যাহত করতে পারে এবং ঘরবাড়ি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি করতে পারে।

- **খুলনা বিভাগ**:
- **খুলনা জেলা**: এই এলাকায় নিম্নমুখী বন্যা হতে পারে, যা কৃষি এবং অবকাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষত যদি বন্যার পানি আরও দক্ষিণে চলে যায়।

- **ঢাকা বিভাগ**:
- **ফরিদপুর জেলা**: বন্যার ঝুঁকি অত্যন্ত বেশি হবে, যার ফলে মানুষের স্থানচ্যুতি, কৃষিজ উৎপাদনের ক্ষতি এবং অবকাঠামোর ক্ষতি হতে পারে।

# # # সাধারণ প্রভাব:
- **প্রচণ্ড বন্যা**: ১০৯টি গেট খোলা হলে গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেওয়া হবে,বাংলাদেশ ভয়াবহ বন্যার কারণ হতে পারে। নদীর পথ বরাবর এলাকাগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হবে, যেখানে পানির স্তর দ্রুত বাড়বে।
- **ক্ষয় এবং জমি হারানো**: প্রচণ্ড পানি প্রবাহের ফলে নদীতীরের ব্যাপক ক্ষয় হতে পারে, যার ফলে জমি হারানো যাবে, বিশেষত যেখানে নদী ইতিমধ্যেই প্রবাহিত হচ্ছে।
- **মানুষের স্থানচ্যুতি**: গঙ্গার তীরবর্তী হাজার হাজার, যদি না লাখো মানুষ, বন্যা এবং ক্ষয়ের কারণে স্থানচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকবে। জরুরি নির্বাসন প্রয়োজন হতে পারে।
- **কৃষিজমির ক্ষতি**: বন্যার পানি কৃষিজমি প্লাবিত করবে, যার ফলে ফসল ধ্বংস হবে এবং প্রভাবিত এলাকাগুলোতে খাদ্য সংকট সৃষ্টি হতে পারে।
- **অবকাঠামোর ক্ষতি**: রাস্তা, সেতু, রেলপথ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হওয়ার ঝুঁকিতে থাকবে, যার ফলে পরিবহন এবং যোগাযোগের ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে।

# # # জরুরি প্রতিক্রিয়া:
- **নির্বাসন**: জীবন রক্ষা করার জন্য প্রভাবিত এলাকাগুলোর তাত্ক্ষণিকভাবে মানুষকে সরিয়ে নেওয়া প্রয়োজন হবে।
- **দুর্যোগ ব্যবস্থাপনা**: প্রভাবিত জনগণের জন্য ত্রাণ সরবরাহ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন এবং প্রয়োজনীয় সামগ্রী এবং পরিষেবা সরবরাহ নিশ্চিত করা।

আসসালামুয়ালাইকুম,আপনাদের সবার সহায়তা ও সমর্থনের মাধ্যমে আমরা এবং Aswad sports cricket academy ও হাসির খোঁজে  এবং স্কুল...
26/08/2024

আসসালামুয়ালাইকুম,
আপনাদের সবার সহায়তা ও সমর্থনের মাধ্যমে আমরা এবং Aswad sports cricket academy ও হাসির খোঁজে এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে আমাদের একটি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছি,নোয়াখালীর বেগমগঞ্জ এর লক্ষিণারায়ণপুর এর ৮ নং ওয়ার্ড এ প্রায় ২৫০টি পরিবার এ আমাদের সহায়তা পৌঁছাতে সক্ষম হয়েছি।
তবে এটিই শেষ নয়।সেখানে আরও অসংখ্য ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে যাদের কাছে সহায়তা পৌঁছানো প্রয়োজন।যারা বর্তমান পরিস্থিতির শিকার হয়েছে।যেখানে কোনো সাহায্য এখনও পৌঁছায় নাই কিংবা পৌঁছাতে পারে নাই!
আমরা আরও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাই।আমাদের একার পক্ষে সমস্ত ব্যবস্তা গ্রহণ করা সম্ভব নয়।
আপনাদের সাহায্য একান্তই কাম্য,আশা করি আবারও আমাদের পাশে দাঁড়াবেন।

Address

Dhaka

Telephone

+8801955366335

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রসন্নতা-Prosonnota posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রসন্নতা-Prosonnota:

Share