Migrant Welfare Network M.W.N

Migrant Welfare Network M.W.N Migrant Welfare Network (MWN)
প্রবাসী শ্রমিকদের কণ্ঠ ও সহায়তার ঠিকানা।
Share your problems or experiences — we listen, we support, we stand by you.

14/05/2026

আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে দৃশ্য

13/05/2026

মাইগ্র্যান্ট শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিয়ে আয়োজিত International Labour Organization consultation এ অংশগ্রহণ করেছে MWN সদস্যরা।
শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাব তুলে ধরতে MWN এর এই অংশগ্রহণ আমাদের সবার কণ্ঠকে আরও শক্তিশালী করবে।
International Labour Organization

12/05/2026

প্রতিদিন মালয়েশিয়া ফেরত শ্রমিকদের ফোন আসে।
কেউ কাঁদে বেতন না পাওয়ার কষ্টে, কেউ প্রতারণার শিকার হয়ে, কেউ আবার অন্যায়ের প্রতিবাদ করায় দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে।
এর মধ্যেবMediceram এর অনেক কর্মী শুধু ভিসা নবায়ন ও নিজেদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলেছিল। সেই “অপরাধে” আজ তারা দেশে ফিরে মানবেতর জীবন কাটাচ্ছে। এখনো পায়নি কোনো ক্ষতিপূরণ বা ন্যায়বিচার। অথচ এই শ্রমিকরাই কাজ করতেন বিশ্বের নামকরা ব্র্যান্ড যেমন Ansell, YTY, TOP GLOVE এর মত বড়ো কোম্পানির।
আমরা সরকারের কাছে শ্রমিকদের ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দাবিতে আবেদন করেছি। আজ সেই আবেদনের ১৫তম দিন। কিন্তু এখনো আশানুরূপ কোনো অগ্রগতি নেই।
এই নীরবতা শুধু হতাশাজনক নয়, বরং হাজারো প্রবাসী শ্রমিকের প্রতি অবিচার।
আমরা এখনো আশায় আছি শ্রমিকদের কান্না একদিন না একদিন শোনা হবে। ✊

গত বৃহস্পতিবার Migrant Welfare Network M.W.N  টিম International Labour Organization (ILO) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ Stake...
10/05/2026

গত বৃহস্পতিবার Migrant Welfare Network M.W.N টিম International Labour Organization (ILO) আয়োজিত একটি গুরুত্বপূর্ণ Stakeholder Consultation-এ অতিথি হিসেবে অংশগ্রহণ করে।
উক্ত পরামর্শ সভায় International Labour Organization (ILO), International Organization for Migration (IOM) সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় MWN টিম প্রবাসী শ্রমিকদের অধিকার, চলমান চ্যালেঞ্জ এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে। উপস্থিত প্রতিনিধিরা জানান তারা MWN-এর কার্যক্রম সম্পর্কে অবগত এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণে সংগঠনটির ধারাবাহিক কাজের প্রশংসা করেন।
প্রবাসী শ্রমিকদের অধিকার ও ন্যায্যতার পক্ষে MWN ভবিষ্যতেও দৃঢ়ভাবে কাজ করে যাবে।
Thanks International Labour Organization IOM Bangladesh

MWN মনে করে, নতুন করে কলিং ভিসা চালুর আগে অবশ্যই নিশ্চিত করতে হবে:✅ নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা✅ সিন্ডিকেট ও দালা...
10/05/2026

MWN মনে করে, নতুন করে কলিং ভিসা চালুর আগে অবশ্যই নিশ্চিত করতে হবে:
✅ নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা
✅ সিন্ডিকেট ও দালালমুক্ত ব্যবস্থা
✅ শ্রমিকদের কম খরচে বৈধভাবে যাওয়ার সুযোগ
✅ চাকরির চুক্তি, বেতন ও সুবিধা নিশ্চিত করা
✅ বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের কার্যকর নজরদারি
✅ শ্রমিকদের অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা

আমরা চাই না অতীতের ভুল আবারও পুনরাবৃত্তি হোক।
শ্রমিক কোনো পণ্য নয় তারা দেশের রেমিট্যান্স যোদ্ধা, তাদের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

এস্টার ভিশন শ্রমিকদের সর্বশেষ আপডেটআজ Esstar Vision  কারখানার শ্রমিকরা বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা মি. আল-আমিনকে সঙ্গে...
05/05/2026

এস্টার ভিশন শ্রমিকদের সর্বশেষ আপডেট
আজ Esstar Vision কারখানার শ্রমিকরা বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা মি. আল-আমিনকে সঙ্গে নিয়ে JTK-তে যান। JTK জানায়, তারা কোম্পানির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।
ফলে, চলতি মাসের শেষের দিকে বিষয়টি আদালতে পাঠানো হবে, যেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
শ্রমিকরা জানিয়েছেন, তারা বর্তমানে চরম খাদ্য সংকটে রয়েছেন। এ অবস্থায় অন্য কোম্পানির একজন মালিক খাদ্য সহায়তা হিসেবে ১,০০০ রিঙ্গিত দিয়েছেন এবং বাংলাদেশ হাইকমিশন থেকেও অতিরিক্ত ১,৪০০ রিঙ্গিত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন।
মালয়শিয়ান মন্ত্রী বলেছিলেন ন্যায়বিচার হবে। কিন্তু এখনো কিছুই হয়নি। নেই আইনের শাসন🤷‍♂️

05/05/2026

এস্টার ভিশন শ্রমিকদের আর্তনাদ: জেটিকে ও হাইকমিশনের উদাসীনতায় মানবেতর জীবন
জোহরে এস্টার ভিশনের শ্রমিকরা আজ চরম দুর্দশায়। মাসের পর মাস বেতন না পেয়ে তারা কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন। জেটিকে (JTK) এর নির্দেশনায় ওভারটাইমের কোনো হিসাবই রাখা হয়নি, যা শ্রমিকদের প্রতি আরও বড় অন্যায়।
হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা শ্রমিকদের জীবনকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। তারা আজ কাজহীন, অর্থহীন এবং দিশেহারা।

04/05/2026

Esstar Vision শ্রমিকদের বর্তমান পরিস্থিতি সরাসরি তাদের মুখে শুনুন
৮ মাস ধরে বেতন ছাড়া কিভাবে একটি শ্রমিক পরিবার চালিয়ে নেয় এটা কল্পনা করাও কঠিন। প্রতিটি শ্রমিক এখন শুধুমাত্র নিজের জন্য নয়, বরং তার পরিবারের সদস্যদের বেঁচে থাকার দায়িত্বও কাঁধে বহন করছে।
তাদের একটাই দাবি
★ দ্রুত বকেয়া বেতন পরিশোধ করতে হবে
★ এই অন্যায়ের সঠিক ক্ষতিপূরণ দিতে হবে
★ কোম্পানি ব্যবস্থাপনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং অন্য কোম্পানিতে কাজের ব্যাবস্থা করতে হবে।
MWN এই অন্যায়ের বিরুদ্ধে শ্রমিকদের পাশে থেকে জোরালোভাবে দাবি জানাচ্ছে ন্যায়বিচার এখনই প্রয়োজন।
শ্রমিকের অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব

04/05/2026

WRP আপডেট
বর্তমানে WRP হোস্টেলে JTK প্রতিনিধিরা উপস্থিত থেকে শ্রমিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন এবং অন্ন কোম্পানিতে ট্রান্সফারের বিষয়ে সম্মতি শুনছেন। এ সময় হাইকমিশনের শ্রম বিষয়ক মিনিস্টার Siddiqur Rahman উপস্থিত থেকে শ্রমিকদের আশ্বস্ত করেছেন যে, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং মালয়েশিয়ার শ্রম বিভাগ শ্রমিকদের ইচ্ছা অনুযায়ী সমাধানের জন্য চেষ্টা করছে।
এই গুরুত্বপূর্ণ অগ্রগতির পেছনে Migrant Welfare Network (MWN)-এর ধারাবাহিক প্রচেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ এবং শ্রমিকদের পক্ষে জোরালোভাবে বিষয়টি উপস্থাপনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাদের দ্রুত পদক্ষেপের ফলেই আজকের এই অগ্রগতি সম্ভব হয়েছে।
🙏 ধন্যবাদ জানাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়াকে দ্রুত উদ্যোগ গ্রহণের জন্য।
আমরা আশা করি, সকল কর্মী খুব শিগগিরই একটি ভালো কোম্পানিতে কাজের সুযোগ পাবে এবং দেশের জন্য নিয়মিত রেমিট্যান্স পাঠাতে সক্ষম হবে।

MWN (Migrant Welfare Network) তারিখ: রবিবার সময়: দুপুর ১:৪৫রবিবার দুপুর ১:৪৫ মিনিটে MWN-এর পক্ষ থেকে দুইজন প্রতিনিধি প্র...
04/05/2026

MWN (Migrant Welfare Network)
তারিখ: রবিবার
সময়: দুপুর ১:৪৫
রবিবার দুপুর ১:৪৫ মিনিটে MWN-এর পক্ষ থেকে দুইজন প্রতিনিধি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রমিকদের বিভিন্ন জরুরি সমস্যা তুলে ধরতে যান।
তারা প্রথমে সিনিয়র এডিজি (যুগ্ম সচিব) জনাব নুরুল হক-এর সাথে দেখা করতে যান। তিনি জরুরি কাজে অফিসের বাহিরে থাকায় মোবাইল ফোনে তার সাথে সরাসরি যোগাযোগ করা হয়।
আলোচনায় তিনি নির্দেশ দেন যে, সকল অভিযোগসংক্রান্ত কাগজপত্র তার পার্সোনাল অফিসার জনাব হুমায়ুন কবির-এর নিকট জমা দিতে। তার নির্দেশনা অনুযায়ী MWN প্রতিনিধিরা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে একটি অফিসিয়াল চিঠি জমা দেন।
এর সাথে নিম্নোক্ত বিষয়সমূহ জমা দেওয়া হয়ঃ
📄 Kawaguchi Company-এর ২৫৩ জন শ্রমিকের লিখিত অভিযোগ
📄 Medicream Company-এর ২০৬ জন শ্রমিকের লিখিত অভিযোগ
📁 যেসব শ্রমিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে, তাদের পৃথক তালিকা ও বিস্তারিত তথ্য
📄 WRP ও ESSTAR VISION কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, এবং দ্রুত সমাধানের জন্য অনুরোধ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন যে, তারা বিষয়গুলো তদন্ত করবে এবং অগ্রগতি সম্পর্কে আমাদের অবহিত রাখবে।

MWN প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বিষয়গুলোতে নিয়মিত অনুসরণ চালিয়ে যাবে।
✊ #প্রবাসী_শ্রমিক #ন্যায়বিচার

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যু**দ্ধ প্রবাসী শ্রমিকদের জীবনে তৈরি করেছে দ্বিমুখী সংকট। একদিকে যুদ্ধের সরাসরি ঝুঁকি মি**ইল হাম...
04/05/2026

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যু**দ্ধ প্রবাসী শ্রমিকদের জীবনে তৈরি করেছে দ্বিমুখী সংকট। একদিকে যুদ্ধের সরাসরি ঝুঁকি মি**ইল হামলা ও নিরাপত্তাহীনতা, অন্যদিকে নিজ দেশে বাড়তে থাকা মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ। আবদুল্লাহ আল মামুন-এর মতো অনেক শ্রমিক এই সংঘাতে প্রাণ হারাচ্ছেন, আবার জীবিকার তাগিদে অনেকেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
পরিবারের জন্য আয় চালিয়ে যাওয়া ও নিজের জীবনের ঝুঁকি এই দুইয়ের মধ্যে আটকে পড়েছে লাখো প্রবাসী শ্রমিকের ভবিষ্যৎ- AP news

For millions of foreign workers in the Mideast, the Iran war has made life even more precarious. At least 28 were killed in missile and drone attacks before a fragile ceasefire took effect in early April.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Migrant Welfare Network M.W.N posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share