Bangladesh Lawyers Council বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Lawyers Council বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল

Bangladesh Lawyers Council বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল Bangladesh Law Council is striving to establish the rule of law, human rights and justice by unifying lawyers on the basis of justice and moral values.
(1)

Lawyers must play a leading role in establishing justice.

29/07/2025
03/07/2025

এডভোকেট সাইফুর রহমানের পিতা ও এডভোকেট . আবু বাক্কার সিদ্দিকের মাতার ইন্তেকালে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের শোক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নী জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট সাইফুর রহমানের শ্রদ্ধেয় পিতা মাস্টার আবদুল হক নিজামী ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার এডভোকেট আবু বাক্কার সিদ্দিকের মমতাময়ী মাতা আক্তার বানুর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার ও বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল এডভোকেট মতিউর রহমান আকন্দ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম ও মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন মরহুম ও মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাদেরকে জান্নাতবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

উল্লেখ্য যে,
এডভোকেট সাইফুর রহমানের পিতা গত ৩০ জুন সোমবার চট্টগ্রাম জেলার মিরেরসরাই উপজেলার পশ্চিম মিঠানালা গ্রামে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন। মরহুমের নামাজে জানাজা তার নিজ গ্রাম পশ্চিম মিঠানালায় ১ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এড. আবু বাক্কার সিদ্দিকের মাতা মরহুমা আক্তার বানু গতকাল ২ জুন বুধবার সকালে বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে কিশোরগঞ্জের ভাগলপুরে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।

বার্তা প্রেরক

এডভোকেট ড.মো, হেলাল উদ্দিন
কেন্দ্রীয় সহ-সভাপতি
বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল।

১২ মার্চ, ২০২৫; চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বিকাল ৫টায় টাউন ক্লা...
12/03/2025

১২ মার্চ, ২০২৫; চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিকাল ৫টায় টাউন ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ল'ইয়ার্স কাউন্সিলের সহ-সভাপতি এ্যাড. মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মতিউর রহমান আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় উপদেষ্টা ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মো: নুরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো: রফিকুল ইসলাম, পৌরসভা সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো: গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সেক্রেটারি এ্যাড. মাসির আলি, এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), এ্যাড. শফিক এনায়েতুল্লাহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Address

Bangladesh Supreme Court
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Lawyers Council বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share