শনির আখড়া সোসাইটি

শনির আখড়া সোসাইটি শনির আখড়া সোসাইটি ফেসবুক গ্রুপের অফিসিয়াল পেইজ এইটা �
Shonir Akhra Society

আসসালামু আলাইকুম ❤

শনির আখড়া সোসাইটি গ্রূপে আপনাকে স্বাগতম। গ্রূপের উদ্দেশ্য হচ্ছে এলাকার পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়ে একে অপরকে সহায়তা করা যাতে আমাদের মূল্যবান সময় কিছুটা হলেও বেঁচে যায় এবং ঘরে বসেই যেন সব খবর পেতে পারি সেই জন্যই এই গ্রুপ।
গ্রূপে প্রত্যেক সদস্যের অংশগ্রহন গুরুত্বপূর্ন। কারণ আপনি যদি গ্রূপে পোষ্টের মাধ্যমে বর্তমান এলাকার পরিস্থিতি সম্পর্কে অন্যান্য সদস্যকে অবহিত করেন তাহলে অন্য

ান্য সদস্য উপকৃত হয়ে পরবর্তীতে গ্রূপে বিভিন্ন পোষ্ট করার মাধ্যমে সহায়তা করার জন্য এগিয়ে আসবেন।

আমরা আশা করি আপনি বিভিন্ন সময় শনির আখড়া সোসাইটির যেকোন সমস্যা বা কারো জন্য সাহায্য বা কোন খাবারের রিভিউ বা এলাকার অন্য কোন ব্যাপারে আপডেট দিয়ে আমাদের সহায়তা করবেন। পোষ্ট করার ক্ষেত্রে আপনি ছবি এবং জায়গার নাম/কোন জায়গায় ঘটা ঘটনা/ বা কি জন্য পোস্ট করছেন সেটা উল্লেখ করবেন। আশা করি এভাবে একটি পোষ্ট করতে আপনার ১ মিনিটের বেশি লাগবে না কিন্তু হাজার হাজার সদস্য আপনার পোষ্টে উপকৃত হবে এবং অনেকের মূল্যবান সময় বেঁচে যাবে।

পোষ্ট করার ক্ষেত্রে কিছু কথা মনে রাখবেন –

১। আপনি পোষ্টে যে ছবি দিবেন সেখানে কোন নির্দিষ্ট ব্যক্তিকে ফোকাস করবেন না এবং কারো ব্যক্তিগত তথ্য দিবেন না।

২। আপনার পোষ্ট যেন শুধুমাত্র এলাকার পরিস্থিতি সচেতনতামূলক এবং সাহায্য বা কোন ঘটে যাওয়া ঘটনাকে উল্লেখ করে হয়। আরও যেসব পোস্ট করতে পারবেন সেগুলো পোস্ট টপিকে উল্লেখ করা আছে। একটু দেখে নিবেন।

৩।স্প্যামিং, এবং , কোন পেজ অথবা গ্রূপের প্রচার, অশ্লীল এবং অপ্রাসঙ্গিক ছবি গ্রূপে পোষ্ট করা হলে পোষ্টদাতাকে বিনা নোটিশে ব্যান করা হবে।

৪। অ্যাডমিন এবং মডারেশন প্যানেল কোন অ্যাকশনের জন্য কোন ধরনের কৈফিয়ত দিতে বাধ্য নয়। গ্রূপের অ্যাডমিন প্যানেল গ্রূপের নিয়মাবলী সংযোজন, বিয়োজন এবং পরিবর্তন করার অধিকার রাখেন।

৫। যে কোন রাষ্ট্র বিরোধী এবং ধর্ম নিয়ে কটাক্ষ করে পোস্ট দিলে সাথে সাথে গ্রুপ থেকে ব্যান করা হবে।

৬। পোস্টের জন্য সম্পুর্ন দ্বায়দায়িত্ব পোস্ট দাতার।গ্রুপের এডমিন বা মডারেটর প্যানেল কেউ দায় বহন করবে না।

৭। একে অপরকে সহায়তা করবেন, কেউ সাহায্য চেয়ে পোস্ট করলে, পারলে সহযোগিতা করবেন না হলে পোস্ট এরিয়ে যাবেন, হা হা রিয়েক্ট বা মজা করে কোন কমেন্ট করা যাবে না।

৮। গ্রুপ টা যেহেতু এলাকা ভিত্তিক, সেজন্য এই গ্রুপটি সবাই নিজের মনে করে পোস্ট করবেন এবং লাইক কমেন্ট করবেন, এলাকার মানুষদের গ্রুপে জয়েন হতে উৎসাহিত করবেন।

৯। এডমিন প্যানেলের কারো কোন ভুল হলে সরাসরি বলবেন। শুধ্রে নেওয়া হবে। ভুল মানুষের ই হয়। তাই ভুল হলে ভুল ধরিয়ে দিবেন৷

আপনাকে পুনরায় ধন্যবাদ শনির আখড়া সোসাইটি গ্রুপ পরিবারের সদস্য হবার জন্য। আশা করি আপনি আপনার পরিচিত সবাইকে গ্রূপে অ্যাড করবেন। এলাকার পরিস্থিতির বিভিন্ন আপডেট দিয়ে আমরা একে অপরের মূল্যবান সময় বাঁচাতে পারি সেই চেষ্টার অনুরোধ রইলো।

আপনারা আমাদের পাশে থাকলে আমরা অনেক দুর যেতে পারবো ইনশাআল্লাহ

Address

Shonir Akhra
Dhaka
1362

Telephone

+8801316114655

Website

Alerts

Be the first to know and let us send you an email when শনির আখড়া সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শনির আখড়া সোসাইটি:

Share