26/07/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আল্লাহ সুবাহানাহু ওয়া তা'আলার অশেষ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অগণিত দরুদ ও সালাম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। ...
আমরা আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা কঠোর পরিশ্রম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অধ্যয়ন করেছেন। তিন ধাপে পরীক্ষা দেয়ার মাধ্যমে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এখন সেই কাঙ্খিত মুহূর্ত। আপনারা প্রত্যেকেই অনেক ভালো করেছেন। আপনাদের এই কঠোর পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা আমাদেরকে এই আয়োজনের ক্ষেত্রে ভীষণভাবে অনুপ্রেরণা জুগিয়েছে। আল্লাহ যেন সবার পরিশ্রমের উত্তম বিনিময় দান করেন। আমিন।
..
আপনারা দুই/তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মতামত বা পরামর্শ জানিয়েছেন। আমরা সেগুলো এখানে নোট আকারে দিচ্ছি। এই তিনটি নোট পড়লেই আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে ইনশাআল্লাহ।
...
প্রশ্ন নং ০৬. খাইবার মদিনা শহরের ১৫৩ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি শহর। [পৃষ্ঠা, ৪৫৪]
বিশেষ দ্রষ্টব্য : পরীক্ষার সিলেবাস ৭৫ পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত।
প্রশ্ন নং ১৭. আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোমবারে কুবায় আর শুক্রবারে মদিনায় প্রবেশ করেন। [বিস্তারিত দেখুন, পৃষ্ঠা, ২৫০]
প্রশ্ন নং ৮৮. খালিদ ইবনু ওয়ালিদ রাযিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে তরবারি ভেঙেছেন ৯টি; তবে ব্যবহার করেছেন ১০টি। [পৃষ্ঠা, ৫৬৫]..
পরীক্ষার ফলাফল ও প্রশ্নপত্রের লিংক :
https://tinyurl.com/sirat-result
....
তারপরও কোন বিষয়ে কনফিউশন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা রইল।
..
ইসলামিক অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত সিরাত প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে ছিলেন As Sunnah Travels। আমরা উনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়াও আমাদের সহযোগী স্পন্সর হিসেবে ছিলেন Wafilife.com, Somokalin Prokashon Ltd, Taqwa, Tarbiyah Online Madrasah.
..
সিরাতের আলোয় আলোকিত হোক আমাদের জীবন।