চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা Chakaria-Pekua Somity,Dhaka

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা Chakaria-Pekua Somity,Dhaka

চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা Chakaria-Pekua Somity,Dhaka পারস্পরিক বন্ধন ও সম্প্রীতি প্রতিষ্ঠা

ঢাকায় বসবাসরত চকরিয়া-পেকুয়াবাসীদের মধ্যে হৃদ্যতা, পারস্পারিক বন্ধন ও সম্প্রীতির লক্ষ্যে ২০০১ সালে চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা প্রতিষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদফতর কর্তৃক ২০০৪ সালে নিবন্ধন প্রাপ্ত হয়,যাহার নিবন্ধন নং ঢ-০৭৫৭২।

চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা এর উদ্যোগে দ্বিতীয় দিনের মত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে -চকরিয়া - পেকুয়া সমিতি ঢা...
21/07/2026

চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা এর উদ্যোগে দ্বিতীয় দিনের মত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে -

চকরিয়া - পেকুয়া সমিতি ঢাকা এর উদ্যোগে বন্যা দুর্গত মানুষের জন্য আয়োজিত ৩ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প এর ২য় দিনের অংশ হিসেবে অদ্য ২১ জুলাই ,২০২৬, পেকুয়া উপজেলার নন্দী পাড়া এবং রাজাখালীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

উক্ত মেডিকেল ক্যাম্প এ বন্যা পরবর্তী বিভিন্ন রোগ এ আক্রান্ত প্রায় ৫০০ জন নারী,পুরুষ ও শিশু বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা গ্ৰহন করেন।

চকরিয়া - পেকুয়া সমিতি, ঢাকা এর নির্বাহী কমিটির সার্বিক সহযোগিতা এবং বেসরকারী সংগঠন Witness Foundation ও We Can Cox's Bazar এর ব‌্যবস্থাপনায় এই মহতী উদ্যোগ সফল করা সম্ভব হয়েছে

এডভোকেট মুহাম্মদ ফখর উদ্দিন ,
সভাপতি,
চকরিয়া-পেকুয়া সমিতি, ঢাকা।

ছাদেক আহমদ,
সাধারণ সম্পাদক,
চকরিয়া-পেকুয়া সমিতি, ঢাকা।

Cox online barta কক্স অনলাইন বার্তা Pekua Channel - পেকুয়া চ্যানেল Theterritorialnews.com-TTN Salahuddin Ahmed BNP@ #বিনামূল্যে_চিকিৎসাfloodrelief

চকরিয়া-পেকুয়া সমিতি, ঢাকা-এর উদ্যোগে এবং উইটনেস ফাউন্ডেশন এবং উই ক্যান কক্সবাজার এর ব্যবস্থাপনায় আগামী ২০-২২ জুলাই ২০২৬...
20/07/2026

চকরিয়া-পেকুয়া সমিতি, ঢাকা-এর উদ্যোগে এবং উইটনেস ফাউন্ডেশন এবং উই ক্যান কক্সবাজার এর ব্যবস্থাপনায় আগামী ২০-২২ জুলাই ২০২৬, তিন দিন ব্যাপী চকরিয়া, পেকুয়া এবং মাতামূহুরী উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনের অংশ হিসেবে আজ ২০শে জুলাই ২০২৬ চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা -এর উদ্যোগে চলছে পিস সেন্টার, বাঁশঘাটা রোড, ৮ নং ওয়ার্ড,চিরিঙ্গা, চকরিয়া ফ্রি মেডিকেল ক্যাম্প।

আসুন, মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই মহৎ উদ্যোগের খবর বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দিই এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণে তাদের সহযোগিতা করি।মানুষের পাশে থাকুন, মানবতার সেবায় এগিয়ে আসুন।
উপজেলা প্রশাসন চকরিয়া কক্সবাজার Pekua Channel - পেকুয়া চ্যানেল NTV Theterritorialnews.com-TTN NT Viral Cox online barta কক্স অনলাইন Cox’s Bazar Kontho কক্সবাজার কন্ঠ #

গতকাল ১৪ই জুলাই,২০২৬ ফকিরাপুলস্থ জি- ন্যাট টাওয়ারে 'চকরিয়া পেকুয়া সমিতি ঢাকা'-এর নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনু...
15/07/2026

গতকাল ১৪ই জুলাই,২০২৬ ফকিরাপুলস্থ জি- ন্যাট টাওয়ারে 'চকরিয়া পেকুয়া সমিতি ঢাকা'-এর নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলার বন্যা পরিস্থিতি ও দুর্গত মানুষের দুর্ভোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। । এই পরিস্থিতিতে বানভাসি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প করার একটি মহতী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

খুব শিগগিরই সমিতির পক্ষ থেকে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।
নির্বাহী কমিটির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মিটিং অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়
আমাদের এই দুর্যোগকালীন উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।


#ফ্রিমেডিকেলক্যাম্প
#মানববতা
উপজেলা প্রশাসন চকরিয়া কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার হাজারো পরিবার এখনো পানিবন্দি, অনেক এলাকায় সড়ক যোগাযোগ আংশিক বিচ্ছ...
12/07/2026

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার হাজারো পরিবার এখনো পানিবন্দি, অনেক এলাকায় সড়ক যোগাযোগ আংশিক বিচ্ছিন্ন এবং কৃষি, মৎস্য ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র ধীরে ধীরে সামনে আসছে।
ভাঙা বেড়িবাঁধ দিয়ে এখনো প্লাবিত এলাকায় পানি প্রবেশ ও নিষ্কাশন অব্যাহত রয়েছে। চকরিয়া পৌরসভার বিভিন্ন এলাকা এবং হারবাং, বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর, বমুবিলছড়ি, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা ও

নবগঠিত মাতামুহুরী উপজেলার সাহারবিল, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, বিএমচর, কোনাখালী, ঢেমুশিয়াসহ

পেকুয়া পৌরসভা, বারবাকিয়া, রাজাখালী, টইটং ও মগনামা ইউনিয়নের অনেক মানুষ এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আবছার বর্তমানে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত বারডেম ...
11/07/2026

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুল আবছার বর্তমানে রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আগামীকাল তাঁর
হৃদযন্ত্রের জটিল অস্ত্রোপচারের (Open-heart surgery বা জটিল কার্ডিয়াক সার্জারি) করা হবে । অস্ত্রপচারের জন্য জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন .
Rafayel Veron
NHS Blood Donation #জরুরিরক্ত Cox’s Bazar Kontho কক্সবাজার কন্ঠ Cox online barta কক্স অনলাইন বার্তা ইউনিয়ন,কক্সবাজার সদর উপজেলা,কক্সবাজার

11/07/2026

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলাসহ জেলার বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে তলিয়ে আছে। টানা ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কোথাও কোথাও কোমর সমান পানি ঢুকে পড়েছে। বৃষ্টিপাত কিছুটা কমলেও জেলার ৫ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে।
NTV চট্টগ্রাম সমিতি ঢাকা Pekua Channel - পেকুয়া চ্যানেল Daily Ittefaq The Daily Star

Vedio Cardit : Anan Photography

10/07/2026

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা স্মরণকালের ভয়াবহ বন্যায় মারাত্মকভাবে বিপর্যস্ত। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে এবং বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে

Vedio cardit: Emon Sky View

টানা ৫ দিনের ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া উপজেলার বন্যা পর...
09/07/2026

টানা ৫ দিনের ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া উপজেলার বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে একাধিক স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকে পড়েছে। ফলে বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে বন্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকালে চকরিয়ায় পাহাড়ধসে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাতামুহুরী নদীর বাঁধ ভেঙে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডসহ উপজেলার ১৮টি ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে কাকারা, সুরাজপুর-মানিকপুর, বরইতলী, কোনাখালী ও বিএমচর ইউনিয়নের সড়ক এবং বসতবাড়ি বর্তমানে ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে আছে।

জেলার অপর উপজেলা পেকুয়া সদর মিয়াপাড়া, শেখের কিল্লা ঘোনা, সাঁকোর পাড়, হাঁসপাড়া, সাগর পাড়া, হরিণাপাড়ি, বাইম্যাখালী, বিলহাছুড়া, ছিরাদিয়া, জালিয়াখালী, মগকাটা, বটতলী পাড়া ও মেহেরনামা সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার খাল-বিল ও জলাশয় উপচে পানি বসতবাড়ি, সড়ক এবং কৃষিজমিতে প্রবেশ করেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা
উপজেলা প্রশাসন চকরিয়া কক্সবাজার Cox online barta কক্স অনলাইন বার্তা পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ পেকুয়া Pekua সারাক্ষণ পেকুয়া চট্টগ্রাম সমিতি ঢাকা পেকুয়ার সব খবর Cox’s Bazar Kontho কক্সবাজার কন্ঠ Pekua Channel - পেকুয়া চ্যানেল চকরিয়া- মাতামুহুরী- খবর #পেকুয়া ।

ঈদুল আযহার ত্যাগের মহিমায় মানবতা, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনার প্রতিটি মুহূর্ত  হোক সুন্দর, ...
27/05/2026

ঈদুল আযহার ত্যাগের মহিমায় মানবতা, সহমর্মিতা ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে। আপনার প্রতিটি মুহূর্ত হোক সুন্দর, নিরাপদ ও আনন্দময়।

ঈদ মোবারক!
অ্যাডভোকেট মুহাম্মদ ফখর উদ্দিন
সভাপতি
চকরিয়া - পেকুয়া সমিতি,ঢাকা

ছাদেক আহমদ
সাধারণ সম্পাদক
চকরিয়া- পেকুয়া সমিতি, ঢাকা



#সালাহউদ্দিন_আহমদ
#উপজেলাপ্রশাসনচকরিয়া


#কক্সবাজার০১



#পেকুয়াউপজেলা
Cox online barta কক্স অনলাইন বার্তা
চকরিয়া অনলাইন নিউজ
Pekua Channel - পেকুয়া চ্যানেল
পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ

Address

House:66 B, Shantinagar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা Chakaria-Pekua Somity,Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to চকরিয়া-পেকুয়া সমিতি,ঢাকা Chakaria-Pekua Somity,Dhaka:

Shortcuts

Share