Alumni of AUST Architects

Call Directions Website Contact the organization

Alumni of AUST Architects Alumni Network for Graduates from Ahsanullah University of Science and Technology, Department of Architecture.

17/09/2026

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের অ্যালামনাই স্থপতি ক্যামেলিয়া আহসান তুলি (১৪তম ব্যাচ)-এর শ্রদ্ধেয় পিতা জনাব আহসানুল করিম আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার এই প্রয়াণে অ্যালামনাই অফ অস্ট আর্কিটেক্টস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Dear Alumni,Your voice matters in shaping AUST’s future. Please participate in the AUST Strategic Planning Consultation ...
11/09/2026

Dear Alumni,
Your voice matters in shaping AUST’s future. Please participate in the AUST Strategic Planning Consultation Survey by 15 September 2026 and kindly circulate it among fellow AUST alumni.

Survey: https://forms.gle/EDkCwTvwEg3fZWHcA

Thank you.

This survey opens before the Strategic Plan Committee has diagnosed anything or chosen any priorities, because your answers are part of the evidence it will work from. It takes about ten to twelve minutes. There are no right answers, and some questions ask what is NOT working — please answer those...

অভিনন্দন স্থপতি Fatiha Polin! Alumni of AUST Architects (AAA) পরিবারের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।কমনওয়েলথ অ্যাসোসিয়...
10/09/2026

অভিনন্দন স্থপতি Fatiha Polin! Alumni of AUST Architects (AAA) পরিবারের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত।

কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টস (CAA)-এর মর্যাদাপূর্ণ 2026 CAA Awards-এ পরিবেশগত টেকসই ও জলবায়ু সহনশীলতার স্বীকৃতিস্বরূপ সম্মানিত হয়েছে আমাদের গর্বিত অ্যালামনাই স্থপতি ফাতিহা পলিন ও তাঁর প্রতিষ্ঠান Perceive।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে আয়োজিত CAA-এর ৬০তম বার্ষিকী সাধারণ সভায় তাঁদের অনবদ্য প্রকল্প 'Rupgaon: A Paradigm for Climate Resilient Symbiotic Community Development'-এর জন্য তাঁরা অর্জন করেছেন:

🏆 2026 CAA Environmental Impact Award (Joint Regional Winner, Asia)

প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার, বাস্তুসংস্থানিক প্রজ্ঞার পুনর্জাগরণ এবং অনন্য জলবায়ু সহনশীল স্থাপত্যশৈলীর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার জন্য ফাতিহা পলিন ও তাঁর পুরো দলকে Alumni of AUST Architects (AAA)-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

আপনার এই আন্তর্জাতিক স্বীকৃতি আগামী প্রজন্মের স্থপতিদের টেকসই ও পরিবেশবান্ধব স্থাপত্যচর্চায় গভীরভাবে অনুপ্রাণিত করবে। আপনার ভবিষ্যৎ পথচলায় আরও সাফল্যের প্রত্যাশা রইল!

ড. নুসরাত তাবাসসুম (Nusrat Tabassum Smita)  -কে আন্তরিক অভিনন্দন! অ্যালামনাই অব অস্ট আর্কিটেক্টস (Alumni of AUST Archite...
24/08/2026

ড. নুসরাত তাবাসসুম (Nusrat Tabassum Smita) -কে আন্তরিক অভিনন্দন!

অ্যালামনাই অব অস্ট আর্কিটেক্টস (Alumni of AUST Architects)-এর পক্ষ থেকে আমাদের গর্বিত অ্যালামনাই ড. নুসরাত তাবাসসুম (স্মিতা)-কে তার অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও গবেষণার সফল সমাপ্তি ঘটিয়ে তিনি সম্প্রতি খ্যাতনামা পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি (Penn State) থেকে স্থাপত্যবিদ্যায় পিএইচডি (Ph.D. in Architecture) ডিগ্রি সম্পন্ন করেছেন। এই অনন্য অর্জনের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের স্বনামধন্য লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি (LSU)-তে স্থাপত্য বিভাগে টেনিউর-ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor of Architecture) হিসেবে যোগদান করেছেন।
তাঁর এই অর্জন আমাদের পুরো অ্যালামনাই পরিবার ও কমিউনিটির জন্য এক বিরাট গর্ব ও অনুপ্রেরণা।

শিক্ষকতা, গবেষণা ও মেন্টরশিপের এই নতুন অধ্যায়ে আমরা ড. নুসরাতের উত্তরোত্তর সাফল্য কামনা করি। একই সাথে এই মুহূর্তে তাঁর পরিবারের পাশে থেকে তাঁর বোনের দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া ও প্রার্থনা কামনা করছি।
ফ্যাকাল্টি প্রোফাইল: https://design.lsu.edu/faculty/tabassum-nusrat/

এটিএন নিউজের (ATN News) স্থাপত্য ও নির্মাণ বিষয়ক অনুষ্ঠান 'নির্মাণ রসায়ন' (Season 02, Ep 159)-এ অতিথি হিসেবে উপস্থিত হ...
23/08/2026

এটিএন নিউজের (ATN News) স্থাপত্য ও নির্মাণ বিষয়ক অনুষ্ঠান 'নির্মাণ রসায়ন' (Season 02, Ep 159)-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সমসাময়িক অ্যাপার্টমেন্ট কালচার ও আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের প্রিয় অ্যালামনাই স্থপতি মো. তানভীর সিদ্দিকী (সহকারী মহাব্যবস্থাপক এবং হেড অব ডিজাইন এক্সিকিউশন, এডিসন রিয়েল এস্টেট)।
​ সম্পূর্ণ পর্বটি দেখতে :
https://youtu.be/rArGWq9GftU

​

অ্যাপার্টমেন্ট কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন | Nirman Roshayon...

21/08/2026

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আমাদের অ্যালামনাই রবিউস সানি অকালে না-ফেরার দেশে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সানি আহ্‌ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

​তার এই অকাল প্রয়াণে অ্যালামনাই অফ অস্ট আর্কিটেক্টস (AAA) পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

21/08/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের অ্যালামনাই ২৫তম ব্যাচের স্থপতি নুরফাত মাহবুবা (রিহা) আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​তার এই প্রয়াণে অ্যালামনাই অফ অস্ট আর্কিটেক্টস (AAA) পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

20/08/2026

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের অ্যালামনাই স্থপতি মো: নাহিদ ফয়সাল (রবিন) (১৪তম ব্যাচ)-এর শ্রদ্ধেয় মাতা আজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তাঁর এই প্রয়াণে অ্যালামনাই অফ অস্ট আর্কিটেক্টস (AAA) পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আগ্রহ ও অনুরোধের কারণে “AAA Project Exhibition 2026”-এর সময়সীমা আরও ১ দিন বাড়ানো হলো।...
18/07/2026

সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আগ্রহ ও অনুরোধের কারণে “AAA Project Exhibition 2026”-এর সময়সীমা আরও ১ দিন বাড়ানো হলো। যারা গত দুই দিনে নানাবিধ ব্যস্ততার কারণে আসতে পারেননি, তাঁদের আজই চলে আসার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

Institute of Architects Bangladesh এর প্রাংগণে   Alumni of AUST Architects-এর স্থাপত্য প্রদর্শনীর যাত্রা শুরু হলো। আজ ১৬...
16/07/2026

Institute of Architects Bangladesh এর প্রাংগণে Alumni of AUST Architects-এর স্থাপত্য প্রদর্শনীর যাত্রা শুরু হলো।
আজ ১৬ই জুলাই, ২০২৬, অত্যন্ত আনন্দের সাথে ‘Alumni of AUST Architects’ আয়োজিত স্থাপত্য প্রদর্শনীর শুভ উদ্বোধন সম্পন্ন হলো। আইএবি (IAB) সেন্টারে আয়োজিত এই চমৎকার অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট -এর সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে আবিপ্রবি স্থাপত্য বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান স্থপতি এবিএম মাহবুবুল মালিক ও অধ্যাপক ড. শেহজাদ জহির উপস্থিত ছিলেন।
প্রদর্শনীটি আজ ও আগামীকাল (১৭ই জুলাই) সবার জন্য উন্মুক্ত থাকবে। আর্কিটেকচারের সৃজনশীলতায় ডুব দিতে এবং আমাদের অ্যালামনাইদের কাজের সাথে পরিচিত হতে আপনারা সবাই আমন্ত্রিত।

🗓 তারিখ: ১৬ ও ১৭ই জুলাই, ২০২৬
📍 স্থান: আইএবি (IAB) সেন্টার
⏰ সময়:১৭ই জুলাই, বিকাল ৩:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত।
সবাইকে এই আয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Alumni of AUST Architects posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alumni of AUST Architects:

Shortcuts

Share