21/08/2026
সুইডেন দূতাবাসের (Embassy of Sweden in Dhaka ) অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর 'কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (CREA)' প্রকল্পের আওতায়, জামালপুরে বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের অধিকার সুরক্ষায় এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছিল। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সুন্দর ব্যবস্থাপনায় পরিচালিত এই উদ্যোগটি সামাজিক মূল্যবোধ ও পারিবারিক চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনতে কার্যকর অবদান রেখেছিল।
📍 দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ, জামালপুর | 📅 ২২ জুন ২০২৬
বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ নারী ও কিশোরীর বিয়ে ১৮ বছরের আগে হয়েছে, যার মধ্যে প্রায় ১ কোটি ৩০ লাখের বিয়ে হয়েছে ১৫ বছর বয়সেরও আগে। জামালপুরের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাল্যবিবাহের হার প্রায় ৫৯ শতাংশ; যেখানে নদীভাঙন, বন্যা ও অর্থনৈতিক সংকট পরিবারগুলোকে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার দিকে ঠেলে দেয়। জাতিসংঘের CRC, CEDAW, SDG-5 এবং বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ থাকা সত্ত্বেও এই বাস্তবতা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।
"এগিয়ে যাই – আমার স্বপ্ন ও অধিকার অর্জনে" ক্যাম্পেইনে অংশ নিয়ে মানুষের জন্য ফাউন্ডেশন-এর রাইটস অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রামস-এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী - তাঁর বক্তব্যে তুলে ধরেন যে, বাল্যবিবাহ প্রতিরোধের দায় কেবল কিশোরীদের একার নয়। তিনি পরিবার, কাজী বা ম্যারেজ রেজিস্টার, ইউনিয়ন পরিষদ, শিক্ষক, স্থানীয় প্রশাসন ও পুরো সমাজের সমন্বিত জবাবদিহিতার ওপর জোর দেন। তিনি উল্লেখ করেন, ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের ফলে আজ বহু মেয়ে সাহসের সাথে অন্যায় রুখে দাঁড়িয়ে বিয়েকে 'না' বলছে; তবে একটি টেকসই ও সমতাভিত্তিক সমাজ গঠনে এই প্রাতিষ্ঠানিক ও সামাজিক ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি।
___________________________________________________________________
Financed by the Embassy of Sweden and under the 'Community-based Resilience and Women's Empowerment (CREA)' project of Manusher Jonno Foundation (MJF), an awareness campaign on preventing child marriage and protecting girls' rights was held in Jamalpur. Implemented under the exemplary management of Eco-Social Development Organization (ESDO), this initiative played a vital role in changing the mindset of families and society.
📍 Dewanganj Girls' High School, Dewanganj, Jamalpur | 📅 June 22, 2026
In Bangladesh, an estimated 38 million women and girls were married before 18, including nearly 13 million before 15. In climate-vulnerable districts like Jamalpur, where the child marriage rate reaches 59%, riverbank erosion, recurrent flooding, and economic hardship frequently drive families toward early marriage. Despite national and global frameworks such as the Child Marriage Restraint Act 2017, CRC, CEDAW, and SDG 5, child marriage continues to threaten adolescent girls' education, safety, and health.
Participating in the campaign "Moving Forward – Achieving My Dreams and Rights," Director- Rights and Governance Programmes, Manusher Jonno Foundation Banasree Mitra Neogi emphasized that the responsibility to stop child marriage cannot rest solely on adolescent girls. She stressed the necessity of multisectoral accountability-bringing together parents, marriage registrars (Kazi), Union Parishads, teachers, law enforcement, and local administration. While awareness campaigns have empowered many girls to courageously speak up and refuse early marriage, sustained systemic coordination is vital to safeguard their rights and build a resilient, child marriage-free society.