02/06/2026
আহ্ এই সমাজে কোথায় আছি আমরা!!!!
ছেলে সচিব, ছেলে বুয়েটের অধ্যাপক, এমনকি ছেলে কানাডা প্রবাসী। অথচ মা একা ঘরে মরে আছে। লাশে পচা গন্ধ ধরেছে। লাশে পোকা ধরেছে। অথচ ছেলেরা কেউ জানেনা। এই সাত আট দিনে কোন ছেলে মাকে ফোনও দেয়নি। পাশের ফ্ল্যাটের লোকেরা পঁচা গন্ধ পেয়ে ধরে নিয়েছে, বুড়ি মরে গেছে। তারপর জানাজানি।
আমরা শিক্ষিত অমানুষ চাই না। আমরা সুশিক্ষিত সু-মানুষ চাই।
সমাজে সবকিছুর উর্ধ্বে ভালো মানুষ হওয়া দরকার। হে আল্লাহ এই যুগের আবহ থেকে আমাদের রক্ষা করুন।
- সুবা- সুনাগরিক বাংলাদেশ পরিবার