05/07/2025
যাহার জন্য প্রযোজ্য
পজিটিভ বাংলাদেশের সকল প্রাক্তন, বর্তমান ও ভবিষ্যত (সম্ভাব্য) সম্মানীত সংগঠক ও সদস্যদের জন্য
পজিটিভ বাংলাদেশ শুরু হয়েছিল রক্তদান করার প্রচলিত অকার্যকর ও ব্যয়বহুল প্রক্রিয়াটা পাল্টে দিতে .....
স্বেচ্ছায় রক্তদান করা আন্দোলন বা সচেতনতা বাংলাদেশে ব্যাপকভাবে শুরু হওয়ার পর সেই প্রায় বিশ বছর আগে 1998. যখন আমরা রক্ত দান করা শুরু করি তখন একটি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতাম।
হয়তো আজ সকালেই রক্ত দান করে আসলাম, বিকেলেই ফোন আমার অমুক রোগী অমুক জায়গায় একটু রক্ত দান করতে পারবেন? না বলা ছাড়া আর কোন উপায় তো থাকতো না। আর এটা চলতো ৩মাস পর্যন্ত যতক্ষণ না আবার রক্তদান করার জন্য তৈরী হতাম। তারপর আবার একই চক্র। মানুষের জন্য কষ্ট লাগতো আবার খুব অসহায়ও লাগতো। ভাবতাম কীভাবে এই অস্বস্তিকর অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়?
আবার যাদের রক্ত প্রয়োজন তাদের জন্য ব্যাপারটা আরো বেদনাদায়ক ও ব্যয়বহুল ব্যাপার ছিলো। এক ব্ল্যাড ব্যাংক থেকে আরেক ব্ল্যাড ব্যাংক দৌড়াও, পরিচিত মানুষদের হাতে পায়ে ধরো, সেই ৪/৫ প্রতি মিনিটের যুগে ফোনে শত শত টাকা রিচার্জ কর আর যেখান থেকে যার নাম্বার পাওয়া যায় সব র্যান্ডম মানুষকে ফোন করে রক্তের জন্য অনুনয়, অনুরোধ।অবশ্য এখনও এই অবস্থাটা অনেকের ক্ষেত্রেই হয়। ভাবতাম কীভাবে এই অস্বস্তিকর অবস্থা থেকে উত্তরণ ঘটানো যায়?
চিন্তা করলাম আচ্ছা ব্যাপারটা উল্টে দেয়া যায় না। যার রক্ত দরকার সে কেন ২/১ জন ডোনার পাওয়ার জন্য ২০০ জন সম্ভাব্য ডোনারকে ফোন করতে হবে। সে শুধু রক্ত প্রয়োজন- এটা একটা কমন জায়গায় জানাবে আর যিনি রক্ত দান করতে পারবেন শুধুমাত্র তিনিই যার রক্ত প্রয়োজন তার সাথে যোগাযোগ করবেন।
যেই ভাবা সেই কাজ। তৈরী করলাম ইয়াহু গ্রুপ এ স্বেচ্ছায় রক্ত দাতাদের ই-মেইল ডাটাবেজ। ৩-৪ বছর দিন রাত কাজ করে দাড়িয়ে গেল ১ লক্ষ স্বেচ্ছায় রক্তদাতার ই-মেইল ডাটাবেজ। কারো রক্ত দরকার হলেই শুধু আমাদের জানা বাকী আর আমরা সেই খবরটা ডোনারদের কাছে পৌঁছে দেয়ার অপেক্ষা। তারপরই ম্যাজিক। যদি লাগে এক ব্যাগ ১০ জন ডোনার রেডী দেয়ার জন্য।
বিশেষ করে যাদের নিয়মিতো রক্ত প্রয়োজন হয়, ডায়ালাইসিস বা থ্যালাসমিয়া রোগী, তারা রক্তদাতা খোঁজার সেই অসহায় ছোটাছুটির হাত থেকে রক্ষা পেলেন।
অবশ্যই খুব ছোট আকারে, দেশব্যাপি বিশাল চাহিদার তুলনায় খুবই নগন্য পরিমাণে। তবুও সেটা ছিল একটা বৈপ্লবিক চিন্তা, অসাধারণ উদ্যোগ। সেই কাজটা করার জন্য পজিটিভ বাংলাদেশ এর অনেক সম্মানীত স্বেচ্ছাসেবকের জীবনের স্বর্ণ সময়, পকেটের অনেক টাকা খরচ হয়েছে। আমি সমন্বয়কারী হিসেবে কয়েকজনের নাম উল্লেখ না করে পারছি না।
একজনের নাম না উল্লেখ করলেই নয়, আমার স্কুল বন্ধু মুস্তফা তাহের লিটন। যে সর্বপ্রথম ইয়াহু গ্রুপ তৈরী করে অনেক মানুষকে একসাথে পৌঁছানোর আয়ডিয়াটা আমাকে দেন। আরো কয়েকজন মানুষ M Zakir Hossain Khan, Afrin Khondoker Rita (Ava), Fatema Afroz (Swarna) and Nafis Zaman যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যখন যেভাবে প্রয়োজন হয়েছে আমাদের সাথে ছিলেন সব সময়।
তারপর অনেক দিন পর্যন্ত Mariam Pattan, Newton Rodrigues, Nasir Ahmed Saurav, Rashedul Alam, Khondokar Songita, Fauzia Ruma, Adv. Farida, Sabrina Karim and her super enthusiastic team of Positive VNC, later positive health, Foysal Ibn Nasir, Zubayer Al Mushnad, রবিন, পিংকু, পাপ্পু, কাওছার সহ অসংখ্য অসাধারণ মানুষ দিনের পর দিন অনেকে রাতের পর রাত কাজ করেছেন পজিটিভ বাংলাদেশ এর বিভিন্ন উদ্যোগে। এছাড়াও M.a. Halim and Tanveena Faiz Ema, Shapla Yasmin of positive Chittagong. Md Miraz, Shoimi and Progga Laboni of Positive Khulna.
তিনজন নবীন কিন্তু কার্যকর ও উতসাহী সংগঠকের কথা বলতেই হচ্ছে Monamy Islam ও Anusha Mehrin, ও Shezan Mahmud এর কথা আলাদা করে বলতেই হচ্ছে যারা পজিটিভ বাংলাদেশের নিয়মিতো ডোনার এবং সাংগঠনিক কাজে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। আরো অনেক অনেক আলোকিত মানুষ আমাদের সাথে সময় সময় কাজ করেছেন, বিভিন্নভাবে সহযোগীতা করেছেন। যাদের নাম এই মুর্হূতে আমার মনে আসছে না। কিন্তু, তাদের সহৃদয়তার কথা এই লেখায় শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সহযোগীতা ছাড়া এই বিপ্লবের সূচনা এবং এগিয়ে যাওয়া সম্ভব হতো না।
একজন অনুপ্রেরণাদায়ী মানুষের কথা আলাদা করে বলতে হচ্ছে, তিনি হলেন Shayema Shafiz Sumy। উনি আদরের পুত্র আয়মান কে ক্যান্সারের ছোবলে অকালে হারিয়েও যেভাবে শোককে শক্তিতে পরিণত করেছেন সেটা যেকোন মানুষ বা সংগঠনের জন্য একটি বিশাল অনুপ্রেরণার উতস হতে পারে। একটি মানুষ এবং আরো সঠিকভাবে বললে একটি পরিবার তার আদরের সন্তানকে হারিয়েও কীভাবে নিজেদের জীবন প্রাণ উজাড় করে মানবতার জন্য কাজ করতে পারে - সেই অবিশ্বাস্য কর্মকান্ড যদি কেউ স্বচক্ষে দেখতে চান তাহলে এই আলোকিত মানুষটাকে এবং তাঁর পরিবারকে দেখুন।
এর মধ্যেই অনেকেই বিভিন্ন বাস্তব কারণে, কেউ কেউ চূড়ান্ত ভুল বোঝাবুঝি করে, কেউ কেউ অভিমান করে, কেউ কেউ নিজ খ্যাতি-জস অর্জনের লোভে, কেউ কেউ বিশ্বাস ঘাতকতার মজ্জাগত স্বভাব ত্যাগ করতে ব্যর্থ হয়ে আমাদের সঙ্গ ত্যাগ করেছে।
যারা বাস্তব কারণে সরে যেতে বাধ্য হয়েছেন তারা এখনও দূরে থেকে এমনকি পৃথিবীর উল্টো প্রান্তে থেকে এখনও প্রতিদিন প্রতিনিয়ত উতসাহ যোগান। তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ।
আর একদল আলোকিত মানুষ Shanko nadi, Mehbooba Rahman, Nahid Akter Neepa, যাদের একজন যোগ্য প্রতিনিধি Anisa Nasrin (সেঁজুতি), যারা কখনো আমাদের সাথে স্বশরীরে কাজ করার সুযোগ হয়নি। কিন্তু, অনলাইনে থেকে প্রতিনিয়ত উতসাহ যোগান সহযোগীতা করেন।
সব শেষে, যারা অভিমান করে বা চূড়ান্তভাবে ভুল বুঝে দূরে সরে গেছেন বা আছেন তাদের প্রতি একটি সবিনয় বার্তা। আপনারা যদি এটা মনে করে ভুল বুঝে থাকেন যে, আপনার সাথে কোন নৈতিক স্খলন জনিত বা ইচ্ছেকৃত অন্যায় আচরণ বা কাজ হয়েছে তাহলে সেটা অতি অবশ্যই নিছক চূড়ান্ত ভুল বোঝাবুঝি। এটা শুধুমাত্র এবং একমাত্র আমার ব্যক্তিগত ব্যর্থতা বা অক্ষমতা এবং চূড়ান্ত বোকামীর জন্য হয়েছে।আমি ব্যক্তিগতভাবে এবং পজিটিভ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী হিসেবে সেই সকল ভুল বোঝাবুঝির জন্য করজোড় নি:শর্ত ক্ষমা প্রার্থণা করছি।
এর পেছনে অনৈতিক কোন কিছুর নূন্যতম ভিত্তি বা সম্ভাবনা নেই-এই বিষয়ে আমি আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে আশ্বস্ত করছি ও নিশ্চয়তা প্রদান করছি। আপনারা চাইলে এই প্রকাশ্য স্বীকারোক্তিকে গ্রহণ করে পজিটিভ বাংলাদেশের মহান উদ্যোগের সাথে আপনাদের পুন:সংযুক্তির বিষয়টি অনুগ্রহ করে পুন:বিবেচনা করে এই আলোকযাত্রায় পুনরায় সামিল হতে পারেন।
আমরা আপনাকে সেই আগের মতোই হাসিমুখে, সহৃদয়ভাবে গ্রহণ করবো এবং একসাথে এই আলোকযাত্রায় নব উদ্যোমে কাজ করবো।
তবে, যারা সব সময় বিভিন্ন রকম ধান্দা নিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন বা হয়েছিলেন তাদেরকে সতর্ক করা হচ্ছে- পৃথিবী আর আগের মতো নেই। সব কিছু পাল্টে গেছে। কোন রকম ধান্দা নিয়ে পজিটিভ বাংলাদেশে যুক্ত হতে আসলে চূড়ান্ত অপমানিত হয়ে ফিরে যেতে হবে। একই ভুল বারবার করবো না আমরা।
সবইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা সময় নিয়ে এই দীর্ঘ লেখাটি পড়ার জন্য। মহান সৃষ্টিকর্তা সকল আলোকিত হৃদয়ের মানুষদের জীবন চলার পথ সহজ করে দিন। এবং প্রত্যেককে তার সতকর্মের উত্তম প্রতিদান দান করুন। আমীন
Mizanur Rahman
প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী
Positive Bangladesh