Alo Bhubon Trust

Alo Bhubon Trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Alo Bhubon Trust, Non-Governmental Organization (NGO), Dhaka.
(1)

Alo Bhubon Trust is a non- profit, charitable and voluntary welfare association which promotes education, Research and health care to build up skilled, educated and healthy human resource in Bangladesh.

আলো ভুবন ট্রাস্ট-এর অন্যতম প্রকল্প "পল্লী স্বাস্থ্য প্রকল্প"-এর উদ্যোগে এবং রহিমা বনিজ স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহযোগিতায...
10/06/2026

আলো ভুবন ট্রাস্ট-এর অন্যতম প্রকল্প "পল্লী স্বাস্থ্য প্রকল্প"-এর উদ্যোগে এবং রহিমা বনিজ স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহযোগিতায় নওগাঁ সদর উপজেলার ইকরকুড়ি গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল একটি অত্যন্ত সময়োপযোগী ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভা।

দেশের শীর্ষস্থানীয় প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমাদের এই আয়োজনটি অত্যন্ত গুরুত্বের সাথে প্রচারিত হয়েছে। (মিডিয়া কাভারেজের কিছু ঝলক দেখতে চোখ রাখুন সংযুক্ত ছবি ও ভিডিওতে!)

📌 আলোচনা সভার মূল ভাবনা:
বিশ্বজুড়ে ক্যান্সার আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়লেও, সঠিক সময়ে ও প্রাথমিক পর্যায়ে এই রোগ শনাক্ত করা গেলে অধিকাংশ ক্যান্সারই সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা।

✨ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

সভাপতি: জনাব মোঃ আহসান সাইদ (সম্মানিত উপদেষ্টা, আলো ভুবন ট্রাস্ট)।

প্রধান অতিথি: ডাক্তার মোহাম্মদ আমিনুল ইসলাম (সিভিল সার্জন, নওগাঁ)।

অনলাইন অতিথি (জার্মানি থেকে): অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া (প্রতিষ্ঠাতা সভাপতি, আলো ভুবন ট্রাস্ট)।

প্রধান আলোচক: অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী (সাধারণ সম্পাদক, আলো ভুবন ট্রাস্ট)।

এছাড়াও স্থানীয় সামাজিক সংগঠন 'একুশে পরিষদ'-এর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম রাসে সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।

ক্যান্সার মুক্ত সমাজ গড়তে আসুন আমরা সবাই সচেতন হই, সঠিক সময়ে স্বাস্থ্য পরীক্ষা করি এবং অন্যকেও উৎসাহিত করি।

07/05/2026
04/05/2026

বিশ্বাস, যত্ন ও আধুনিক সেবায়, আপনার সুস্থতার সহযাত্রী।
আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার।

- ০১৭৭২-৩৫৪৬০৬ | ০১৭১১-৮৪১০৬৩
- বোয়ালিয়া, নওগাঁ সদর, নওগাঁ, বাংলাদেশ
- Gmail: [email protected] | [email protected]
#নওগাঁ #বোয়ালিয়া #নওগাঁসদর #ফিজিওথেরাপি #ক্যান্সার #ফলোয়ার

গত ২৭ এপ্রিল ২০২৬ স্কয়ার হাসপাতাল ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ অ...
03/05/2026

গত ২৭ এপ্রিল ২০২৬ স্কয়ার হাসপাতাল ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ (AMS) এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) এর ওপর গুরুত্বারোপ করা হয়।

সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ (SCMPCR) এবং আলো ভুবন ট্রাস্ট (Alo-BT)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারটির সহ-আয়োজক ছিল স্কয়ার হাসপাতাল।

সেমিনারে মূল প্রবন্ধ (Keynote presentation) উপস্থাপন করেন প্রফেসর এডুয়ার্ড এভার্ট জিলস্ট্রা। তিনি মালউইতে তার সুদীর্ঘ ক্লিনিক্যাল এবং একাডেমিক ক্যারিয়ারের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও অন্তর্দৃষ্টি অংশগ্রহণকারীদের সাথে বিনিময় করেন।

স্কয়ার হাসপাতালের পক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনকোলজি বিভাগের কনসালটেন্ট ড. অরুনাংশু দাস এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ড. রায়হান রাব্বানী। এছাড়া মাইক্রোবায়োলজি, প্যাথলজি এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ড. জাহিদুল হাসান হাসপাতালের বর্তমান ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল বা সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন। এরপর প্রফেসর জিলস্ট্রা তার মূল বক্তব্য পেশ করেন।

২৩ এপ্রিল ২০২৬, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলো ভুবন ট্রাস্ট (Alo-BT)-এর উদ্যোগে আয়োজিত হয় ক্যান্স...
02/05/2026

২৩ এপ্রিল ২০২৬, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলো ভুবন ট্রাস্ট (Alo-BT)-এর উদ্যোগে আয়োজিত হয় ক্যান্সার সচেতনতা বিষয়ক এক বিশেষ সেমিনার। 🎗️

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং বিশেষ অতিথি ছিলেন সচিব ড. মো. সেলিম রেজা। স্বাগত বক্তব্য দেন সমীর কুমার সরকার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. হাসিন অনুপামা আজহারী এবং আলোচনায় অংশ নেন প্রফেস. গোলাম আবু জাকারিয়া।

ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

সচেতন হোন, সুস্থ থাকুন। 💙

আলো ভুবন ট্রাষ্ট (AloBT) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় একটি সফল...
26/04/2026

আলো ভুবন ট্রাষ্ট (AloBT) এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় একটি সফল একাডেমিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ Prof. Dr. Eduard E. Zijlstra আলো ভুবন ট্রাস্টের আমন্ত্রণে বাংলাদেশে আসেন এবং বিএমইউ-এর পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগে পরিদর্শন করেন।
প্রফেসর ড. এডুয়ার্ড সংক্রামক রোগ ও উষ্ণমণ্ডলীয় রোগ বিষয়ে সুপরিচিত একজন বিশেষজ্ঞ। তিনি Médecins Sans Frontières-এর সঙ্গে সুদানে কালা-জ্বর নিয়ে কাজ করেছেন। ১৯৯০ সাল থেকে তিনি কালা-জ্বর ও পোস্ট-কালা-জ্বর ডার্মাল লিশম্যানিয়াসিস (পিকেডিএল) নিয়ে গবেষণা করে আসছেন।
পরিদর্শন চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে জনস্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
প্রফেসর ডা: ম. আতিকুল হক, চেয়ারম্যান, পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এবং ডিন, প্রিভেন্টিভ এন্ড স‍্যোসাল মেডিসিন অনুষদ, বিএমইউ-এর একাডেমিক কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং দেশে জনস্বাস্থ্য শিক্ষার অগ্রগতিতে বিভাগের ভূমিকা তুলে ধরেন।
পরবর্তীতে সংক্রামক রোগ ও বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। পাশাপাশি অবহেলিত উষ্ণমণ্ডলীয় রোগসহ অসংক্রামক রোগ নিয়ে একটি বিশেষ সেশনও আয়োজন করা হয় এমপিএইচ শিক্ষার্থীদের জন্য—শিক্ষার্থীগন সরাসরি আন্তর্জাতিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বাস্তব অভিজ্ঞতা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানার সুযোগ পায়।
এই উদ্যোগটি বাস্তবায়ন করেন বিএমইউ-এর পাবলিক হেল্থ এবং ইনফরমেটিক্স বিভাগের পক্ষে ড: ফারজানা ইসলাম এবং সহকারী অধ্যাপক ড: মারুফ হক খান আলো ভুবন ট্রাস্টের প্রফেসর ড: অনুপমা আজহারীর সহযোগিতায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ডা: মো. শহিদুল হক, প্রভাষকবৃন্দ ডা: জান্নাতের শেফা, ডা: ফাতেমা, ডা: সুমাইয়া এফা এবং রিসার্চ এ‍্যএসোসিয়েট ডা তানজিলা বুশরা এবং সকলেই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নেন।
এই যৌথ উদ‍্যোগটি আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে এবং বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে দেশের শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান বিনিময়ের একটি সুন্দর সুযোগ তৈরি করেছে।

গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (BMU) মাননীয় উপাচার্যের (Vice Chancellor) উপস্থিতিতে আলো ভুবন ট্...
23/04/2026

গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (BMU) মাননীয় উপাচার্যের (Vice Chancellor) উপস্থিতিতে আলো ভুবন ট্রাস্ট (Alo-BT) এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (BMU) ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স-এর মধ্যে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান অসংক্রামক রোগ (NCD), মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসহ জনস্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করবে।

চুক্তিতে আলো ভুবন ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া এবং বিএমইউ-এর পক্ষে স্বাক্ষর করেন পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম. আতিকুল হক। এছাড়াও সেন্টার ফর নন-কমিউনিকেবল ডিজিজেস রিসার্চ-এর পরিচালক ড. মো. মারুফ হক খান চুক্তিতে স্বাক্ষর করেন।

সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন আলো ভুবন ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ড. হাসিন অনুপামা আজহারী এবং বিএমইউ-এর ড. ফারজানা ইসলাম। একই সময়ে স্বাস্থ্যসেবা প্রসারে হোপ ফাউন্ডেশনের (Hope Foundation) সাথেও একটি সমঝোতা স্মারক সম্পন্ন হয়, যা দেশের স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

২৩ এপ্রিল, ২০২৬ আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলো ভুবন ট্রাস্টের (Alo-BT) উদ্যোগে আয়োজিত হলো ক্যা...
23/04/2026

২৩ এপ্রিল, ২০২৬ আজ বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আলো ভুবন ট্রাস্টের (Alo-BT) উদ্যোগে আয়োজিত হলো ক্যান্সার সচেতনতা বিষয়ক এক বিশেষ সেমিনার। মূলত সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা তৈরি এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশাসনের পরিচালক জনাব সমীর কুমার সরকার। তাছাড়াও সেমিনারটিতে বাংলা একাডেমীর কর্মকর্তা-কর্মচারী ও আলো ভুবন ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আলো ভুবন ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রফেসর ড. হাসিন অনুপামা আজহারী। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া।

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্নের পথচলা।পুরোনো সব দুঃখ-গ্লানি মুছে যাক, জীবনে আসুক সুখ, শান্ত...
14/04/2026

🌼 শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন স্বপ্নের পথচলা।
পুরোনো সব দুঃখ-গ্লানি মুছে যাক, জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধির রঙিন ছোঁয়া।

আলো ভুবন ট্রাস্ট (Alo Bhubon Trust)-এর পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নতুন বছর হোক আশা, ভালোবাসা আর সাফল্যে ভরপুর।

শুভ হোক সবার আগামী দিনগুলো। 🌿✨

08/04/2026

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Alo Bhubon Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Alo Bhubon Trust:

Share