IDEB Marine Engineers Association

Call Directions Website Contact the organization

IDEB Marine Engineers Association Welcome to IDEB Marine Engineers Association (IdebMEA) official page. IdebMEA promised to work for the welfare of Marine Technology students.

A well known professional organization under Institute of Diploma Engineers Bangladesh (IDEB).

⚓ IDEBMEA | BIMT- DME ALUMNI ACHIEVEMENT 🌍FROM DME TO THE WORLD🇧🇩 A Proud Achievement for Bangladesh’s Marine Engineerin...
30/08/2026

⚓ IDEBMEA | BIMT- DME ALUMNI ACHIEVEMENT 🌍

FROM DME TO THE WORLD

🇧🇩 A Proud Achievement for Bangladesh’s Marine Engineering Community

Md. Abdullah Suman
DME, 26th Intake
Bangladesh Institute Of Marine Technology (BIMT)

#🎉 on Your New Appointment

& Maintenance Manager
Guyana Inc. (South America) 🇬🇾

From the classrooms and workshops of BIMT to an international leadership position with Wärtsilä Guyana Inc (south America)., this achievement marks a remarkable milestone in the professional journey of a DME alumnus.

Your success is not only a personal achievement. It is a proud moment for the DME family, BIMT alumni and the wider Marine Engineering community of Bangladesh.

Your journey reminds us that knowledge, technical expertise, dedication and perseverance can take Bangladeshi Marine Engineers to the global stage.

🌍 From Bangladesh to the International Stage
⚓ From DME to Global Leadership

IDEB Marine Engineers Association (IDEBMEA)
extends its heartfelt congratulations and best wishes to Abdullah Suman on this outstanding professional achievement.

May Allah bless your new journey with success, excellence, leadership and endless opportunities.

Proud of Your Achievement.
Proud of DME.
Proud of . 🇧🇩⚓🌍
thanks to Wärtsilä Wärtsilä Energy
Ministry of Power, Energy & Mineral Resources, Bangladesh
Ministry of Education, Bangladesh
Power Grid Bangladesh PLC
Institution of Diploma Engineers Bangladesh,IDEB
National Skills Development Authority
BANGLADESH INSTITUTE OF MARINE TECHNOLOGY [BIMT]

Bangladesh Government Employees 🇧🇩

🕊️ শোক সংবাদঅত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, BIMT-এর DME ১ম ইনটেকের সাবেক শিক্ষার্থী সালাউদ্দিন স্যার...
21/08/2026

🕊️ শোক সংবাদ

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, BIMT-এর DME ১ম ইনটেকের সাবেক শিক্ষার্থী সালাউদ্দিন স্যার আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করছি।

আমিন।

শোকসন্তপ্ত
রবিউল আলম সরকার
president
IDEB মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন

🕊️ শোক সংবাদআসসালামু আলাইকুম।অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (...
10/08/2026

🕊️ শোক সংবাদ
আসসালামু আলাইকুম।
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (BIMT)-এর DEMT ৩৫তম ইনটেকের সাবেক শিক্ষার্থী এবং আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সক্রিয় সদস্য তৌফিকুর রহমান তুহিন ভাইয়ের শ্রদ্ধেয় পিতা আজ ১০ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। পিতা হারানোর এই কঠিন ও বেদনাবিধুর মুহূর্তে তৌফিকুর রহমান তুহিন ভাই এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাআলা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য (সবরে জামিল) দান করুন। আমিন।

শোকসন্তপ্ত,
সভাপতি
রবিউল আলম সরকার ।
আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (IDEBMEA)

Heartiest Congratulations & Welcome! 🌸A huge congratulations to all the students from BIMT and various IMTs who have suc...
05/08/2026

Heartiest Congratulations & Welcome! 🌸

A huge congratulations to all the students from BIMT and various IMTs who have successfully passed the DUET Admission Test 2026. Your remarkable achievement brings immense pride to all of us.

🎓 DUET Admission Test 2026 – Successful Candidates

📘 Bangladesh Institute of Marine Technology (BIMT)

• Hafizur – Mechanical Engineering (Session 2020–21)
• Mehek – Chemical Engineering (Session 2020–21)
• Mehadi Kayes – Mechanical Engineering (Session 2020–21)

📘 Institute of Marine Technology (IMT), Munshiganj

• Ajimul – Mechanical Engineering (Session 2020–21)
• Ilma – Mechanical Engineering (Session 2020–21)

📘 Institute of Marine Technology (IMT), Chandpur

• Sourov – Industrial & Production Engineering (Session 2021–22)
• Arman – Chemical Engineering (Session 2021–22)
• Maruf – Materials & Metallurgical Engineering (Session 2020–21)

📘 Institute of Marine Technology (IMT), Bagerhat

• Mehedy Hasan Babu – Industrial & Production Engineering (Session 2020–21)

📘 Institute of Marine Technology (IMT), Faridpur

• Sowaef – Mechanical Engineering (Session 2020–21)

💐 Best Wishes,

🚨 জরুরি মানবিক সাহায্যের আকুল আবেদনআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।প্রিয় BIMT Marine পরিবারের সম্মানিত সিনিয়র, জুনি...
04/07/2026

🚨 জরুরি মানবিক সাহায্যের আকুল আবেদন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় BIMT Marine পরিবারের সম্মানিত সিনিয়র, জুনিয়র ও শুভানুধ্যায়ীবৃন্দ,

আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের সবার প্রিয় ছোট ভাই মোঃ ইব্রাহিম হোসেন (DME-39 Intake)-এর জন্য আপনাদের কাছে একটি জরুরি মানবিক আবেদন জানাচ্ছি।

ইব্রাহিম দীর্ঘদিন ধরে গুরুতর হৃদরোগে ভুগছে। সর্বশেষ চিকিৎসা প্রতিবেদনে তার Mitral Valve মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে (Mitral Stenosis with Mild Regurgitation)। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার জীবন বাঁচাতে অতি দ্রুত Heart Valve Replacement Surgery করা অত্যন্ত জরুরি।

এই জটিল অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত বড় অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।

অনেকেই জানেন, কিছুদিন আগেই ইব্রাহিমের বাবার চিকিৎসার জন্য আমাদের মেরিন পরিবার ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়িয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। বর্তমানে ইব্রাহিমই তার পরিবারের একমাত্র ভরসা ও দায়িত্বশীল সদস্য। আর আজ সেই ইব্রাহিম নিজেই জীবন-মৃত্যুর কঠিন পরীক্ষার মুখোমুখি।

ইব্রাহিম শুধু আমাদের একজন জুনিয়র নয়—সে আমাদের মেরিন পরিবারের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ সদস্য। ছাত্রজীবন থেকে শুরু করে BIMT Marine-এর বিভিন্ন কার্যক্রমে তার নেতৃত্ব, আন্তরিকতা ও নিরলস সহযোগিতা আমরা সবাই প্রত্যক্ষ করেছি। সে DMESUএর সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে এবং এখনও আমাদের মেরিন পরিবারের একজন সক্রিয় সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে।

সবচেয়ে বড় কথা, একসময় ইব্রাহিম নিজেই অসংখ্য মানবিক উদ্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করেছে। আজ সেই মানুষটিই আমাদের সহযোগিতার অপেক্ষায়।

তাই BIMT Marine পরিবারের সকল সিনিয়র, জুনিয়র, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের আন্তরিক আবেদন—আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই।

💙 মানবিক সহযোগিতা পাঠানোর মাধ্যম

১) ব্যাংক অ্যাকাউন্ট

A/C Name: M. I. Akram
A/C No.: 1481010316581
Bank: Dutch-Bangla Bank PLC.
Branch: Shyamoli Branch, Dhaka North City Corporation
Routing No.: 090263978
Bkash | Nagad | Rocket | Upay (Personal):📱 01819237762

২) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস

Name: Md. Khalid Bin Salam
Bkash | Nagad | Rocket | Upay:
📱 01306981698

(প্রয়োজনে পরবর্তীতে আরও অফিসিয়াল সহযোগিতা নম্বর যুক্ত করা হবে।)

প্রচারে: বাংলাদেশ ইনসটিটিউট অফ মেরিন টেকনোলজির ( সাবেক ও বর্তমান সকল ছাত্র ছাত্রী)

@কপি

With Institution of Diploma Engineers,Chittagong, Bangladesh. - IDEB – I just got recognised as one of their top fans! 🎉
30/06/2026

With Institution of Diploma Engineers,Chittagong, Bangladesh. - IDEB – I just got recognised as one of their top fans! 🎉

(২০২৫-২০২৮) অর্থবছরের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉আলহামদুলিল্লাহ...
15/06/2026

(২০২৫-২০২৮) অর্থবছরের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা 🎉

আলহামদুলিল্লাহ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স,বাংলাদেশ (আইডিইবি) এর অন্তর্বরতীকালীন কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (IDEBMEA) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৮) আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সম্মানিত নেতৃবৃন্দ ও সদস্যদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি, আপনাদের যোগ্য, দায়িত্বশীল ও দূরদর্শী নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী ভূমিকা পালন করবে।

একইসঙ্গে, কমিটি অনুমোদন ও সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতার জন্য আইডিইবি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তাঁদের আস্থা ও সহযোগিতা আমাদের সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

IDEBMEA প্রতিশ্রুতিবদ্ধ যে, আগামী দিনগুলোতে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের সার্বিক কল্যাণে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করবে। পাশাপাশি আইডিইবি’র লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও মর্যাদাপূর্ণ মেরিন ইঞ্জিনিয়ার সমাজ গড়ে উঠবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

সবার জন্য শুভকামনা।

আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (IDEBMEA)
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৮)

16/03/2026
🇧🇩 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১শে ফেব্রুয়ারি 🇧🇩গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় স্মরণ করছি সকল ভাষা শহীদদের, যাদের আত...
20/02/2026

🇧🇩 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১শে ফেব্রুয়ারি 🇧🇩

গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় স্মরণ করছি সকল ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা।

১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষায় সাহসী ছাত্রসমাজ যে আত্মত্যাগের ইতিহাস রচনা করেছিলেন, তা শুধু আমাদের জাতির গর্ব নয়—সমগ্র বিশ্বের ভাষাভিত্তিক অধিকার আন্দোলনের এক অনন্য উদাহরণ।

ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চেতনার মূল ভিত্তি। মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং সঠিক চর্চা আমাদের সবার দায়িত্ব।

IDEB মেরিন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

শহীদদের আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এগিয়ে যাবো জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এক প্রগতিশীল ভবিষ্যতের পথে।

🖤 একুশ মানে মাথা নত না করা।
🖤 একুশ মানে নিজের ভাষার প্রতি অগাধ ভালোবাসা।

শ্রদ্ধায় স্মরণে –
সভাপতি
সাধারণ সম্পাদক
আইডিইবি মেরিন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন

06/02/2026

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when IDEB Marine Engineers Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IDEB Marine Engineers Association:

Shortcuts

Share