Hafiz Social Welfare Foundation

Hafiz Social Welfare Foundation একটি সমাজ সেবামূলক সংগঠন
অনুষ্ঠানিক পথচলা : ০১-০৭-২০২০

প্রতিষ্ঠাতা :হাফিজ মো ছালিম আহমদ খান

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিশু-নারী ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনদেশে সাম্প্রতিক সময...
21/05/2026

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শিশু-নারী ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিশু ও নারীদের উপর সংঘটিত ধর্ষণ, নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক হাফিজ মাওলানা মোঃ ছালিম আহমদ খান এক যৌথ বিবৃতিতে বলেন, “ইদানিং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি লক্ষ্য করা যাচ্ছে। ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, হত্যা এবং বিভিন্ন ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত কয়েকদিনে একের পর এক ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশের সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।”

তিনি আরও বলেন, “অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকার পরও অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়।

বার্তা প্রেরক
তায়্যিব হাসান রুতবা
সহ পরিচালক
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

ঈদকে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।সংগঠনের সম্মানিত সিইও হাফিজ মাওলানা ছালিম...
20/05/2026

ঈদকে সামনে রেখে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

সংগঠনের সম্মানিত সিইও হাফিজ মাওলানা ছালিম আহমদ খান এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৪ জন কোরআনের পাখির মাঝে ৪টি পাঞ্জাবি সেট বিতরণ করা হয়েছে।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আল্লাহ তায়ালা সকলের ঈদ আনন্দময় ও কল্যাণময় করুন। আমিন।

দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে গেলে প্রায়ই রোগীদের কষ্ট, দীর্ঘ অপেক্ষা এবং...
17/05/2026

দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে গেলে প্রায়ই রোগীদের কষ্ট, দীর্ঘ অপেক্ষা এবং আহাজারির চিত্র চোখে পড়ে। অনেক হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও সেবাকর্মী না থাকায় সাধারণ মানুষ সময়মতো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।

- মাওলানা মোঃ ছালিম আহমদ খাঁ
ফাউন্ডার এন্ড সিইও, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন

Never worry about numbers. Help one person at a time and always start with the person nearest you.— Mother Teresa
15/05/2026

Never worry about numbers. Help one person at a time and always start with the person nearest you.

— Mother Teresa

আপনার মতামতেই শুরু হবে নতুন আয়োজন!সমাজ, শিক্ষা, ইসলামি চিন্তাধারা, তরুণদের ভবিষ্যৎ ও সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুক লাইভ শুরু...
07/05/2026

আপনার মতামতেই শুরু হবে নতুন আয়োজন!

সমাজ, শিক্ষা, ইসলামি চিন্তাধারা, তরুণদের ভবিষ্যৎ ও সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুক লাইভ শুরু করতে যাচ্ছে আপনাদের প্রিয় সামাজিক সংগঠন Hafiz Social Welfare Foundation

📌 আপনি কোন বিষয়ে আলোচনা দেখতে চান?
👤 কাকে অতিথি হিসেবে দেখতে আগ্রহী?

📝 কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত।
হয়তো আপনার পরামর্শ থেকেই আসছে আমাদের পরবর্তী লাইভ!

🤝 সাথে থাকুন • মতামত দিন • শেয়ার করুন

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০৫ 🎯জ্ঞান যাচাইয়ের আরেকটি ধাপ!দেখি তো, আপনি কতটা জানেন 👇🌍 প্রশ্ন:২০১৩ সালের শাপলা চত্ব...
03/05/2026

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০৫ 🎯

জ্ঞান যাচাইয়ের আরেকটি ধাপ!
দেখি তো, আপনি কতটা জানেন 👇

🌍 প্রশ্ন:
২০১৩ সালের শাপলা চত্বরের মর্মান্তিক হত্যাযজ্ঞটি কত তারিখে সংঘটিত হয়?

💬 আপনার সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানান!

📩 উত্তর দেওয়ার পর অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার (বিজয়ী হলে যোগাযোগের জন্য)

📢 বন্ধুদের মেনশন করুন এবং পোস্টটি শেয়ার করে তাদেরও অংশগ্রহণের সুযোগ করে দিন!

✨ জানুন, অংশ নিন, জিতে নিন! ✨

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাদের অবদান ইতিহাসকে নতুন মাত্রা দিয়েছে, তাদের মধ...
27/04/2026

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাদের অবদান ইতিহাসকে নতুন মাত্রা দিয়েছে, তাদের মধ্যে অন্যতম শেরে বাংলা এ কে ফজলুল হক।

তিনি ছিলেন কৃষক-শ্রমিকের অধিকার রক্ষায় এক দৃঢ় কণ্ঠস্বর। জমিদারি শোষণ ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে তার সুদৃঢ় অবস্থান বাংলার গ্রামীণ সমাজে রাজনৈতিক চেতনার ভিত গড়ে তোলে। কৃষক-প্রজাদের ন্যায্য অধিকার আদায়ে তার নেতৃত্ব তাকে প্রকৃত অর্থেই গণমানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে।

শিক্ষা বিস্তার ও প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রেও তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি মুসলমান সমাজের উচ্চশিক্ষায় প্রবেশের সুযোগ সম্প্রসারণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটে তার ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা এ অঞ্চলের বৌদ্ধিক বিকাশে স্থায়ী প্রভাব রেখেছে।

রাজনৈতিক ইতিহাসে লাহোর প্রস্তাব উত্থাপনের সঙ্গে তার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত, যা পরবর্তীকালে উপমহাদেশের রাজনৈতিক কাঠামো পরিবর্তনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করে। পাশাপাশি তিনি ছিলেন এমন একজন দূরদর্শী নেতা, যিনি গণমানুষের অধিকার, প্রশাসনিক দায়িত্ব ও রাজনৈতিক বাস্তবতার মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়াস চালিয়েছেন।

এই মহান নেতার ৬৪তম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও দোয়া । স্মরণ করি তার রাজনৈতিক দর্শনের মূল সুর—ন্যায়বিচার, সামাজিক সমতা এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠা; যা আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০৪ 🎯জ্ঞান যাচাইয়ের আরেকটি ধাপ!দেখি তো, আপনি কতটা জানেন 👇🌍 প্রশ্ন:BRICS জোটের মূল উদ্দে...
26/04/2026

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০৪ 🎯

জ্ঞান যাচাইয়ের আরেকটি ধাপ!
দেখি তো, আপনি কতটা জানেন 👇

🌍 প্রশ্ন:
BRICS জোটের মূল উদ্দেশ্য কী?

💬 আপনার সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানান!

📩 উত্তর দেওয়ার পর অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার (বিজয়ী হলে যোগাযোগের জন্য)

📢 বন্ধুদের মেনশন করুন এবং পোস্টটি শেয়ার করে তাদেরও অংশগ্রহণের সুযোগ করে দিন!

✨ জানুন, অংশ নিন, জিতে নিন! ✨

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০৩ 🎯জ্ঞান যাচাইয়ের আরেকটি ধাপ!দেখি তো, আপনি কতটা জানেন 👇🌍 প্রশ্ন:হাফিজ সোসিয়াল ওয়েলফ...
25/04/2026

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০৩ 🎯

জ্ঞান যাচাইয়ের আরেকটি ধাপ!
দেখি তো, আপনি কতটা জানেন 👇

🌍 প্রশ্ন:
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বপ্রথম কোথা থেকে কার্যক্রম শুরু করে?

💬 আপনার সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানান!

📩 উত্তর দেওয়ার পর অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার (বিজয়ী হলে যোগাযোগের জন্য)

📢 বন্ধুদের মেনশন করুন এবং পোস্টটি শেয়ার করে তাদেরও অংশগ্রহণের সুযোগ করে দিন!

✨ জানুন, অংশ নিন, জিতে নিন! ✨

25/04/2026

রঙের বন্ধন উৎসবে ছোট্ট ফুলের হাতে মেহেদী 🫶🥰

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০২ 🎯জ্ঞান যাচাইয়ের এই আয়োজনে আপনাকে স্বাগতম!দেখি তো, আপনি কতটা জানেন 👇🌍 প্রশ্ন:হাফিজ ...
24/04/2026

🎯 কুইজ প্রতিযোগিতা ২০২৬ | প্রশ্ন–০২ 🎯

জ্ঞান যাচাইয়ের এই আয়োজনে আপনাকে স্বাগতম!
দেখি তো, আপনি কতটা জানেন 👇

🌍 প্রশ্ন:
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সর্বপ্রথম কত সালে প্রতিষ্ঠিত হয়?

💬 আপনার সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানান!

📩 উত্তর দেওয়ার পর অবশ্যই সংগঠনের অফিসিয়াল ইনবক্সে পাঠিয়ে দিন— আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার (বিজয়ী হলে সহজে যোগাযোগ করার জন্য)

📢 আপনার বন্ধুদের মেনশন করুন এবং পোস্টটি শেয়ার করে তাদেরও অংশগ্রহণের সুযোগ করে দিন!

✨ জানুন, অংশ নিন, আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার! ✨

Address

Dhaka

Telephone

+8801300630500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Social Welfare Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share