06/06/2026
🌙 আলহামদুলিল্লাহ! 🌙
ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, ঈদ মানে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে AIM Foundation-এর উদ্যোগে “সবার জন্য কুরবানী ২০২৬” কর্মসূচির আওতায় পবিত্র ঈদুল আযহার পরদিন সফলভাবে কুরবানির মাংস বিতরণ সম্পন্ন হয়েছে।
এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন AIM Foundation-এর সম্মানিত সভাপতি Mohammad Abdullah Al Mahmud, কচুয়া উপজেলা সমাজসেবা অফিসার Nahid Islam এবং ফাউন্ডেশনের সম্মানিত পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন এবং এই মানবিক উদ্যোগে সহযোগিতাকারী সকল দাতা, শুভানুধ্যায়ী ও পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা সমাজসেবা অফিসারও AIM Foundation-এর এ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
💚 উক্ত বিতরণ কর্মসূচির সবচেয়ে বড় প্রাপ্তি ছিল সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখের হাসি। হয়তো সামান্য এই সহায়তা, কিন্তু তাদের ঈদের আনন্দকে করেছে আরও পরিপূর্ণ। সেই হাসিই আমাদের অনুপ্রেরণা, সেই দোয়াই আমাদের শক্তি।
🤲 আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই রয়েছে প্রকৃত মানবতা। AIM Foundation সবসময় সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
#সবার_জন্য_কুরবানী_২০২৬ ❤️
📸 বিতরণ কার্যক্রমের কিছু খণ্ডচিত্র নিচে তুলে ধরা হলো:👇🏻